Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
ফাইনালে হেরে অশ্রুসিক্ত মেসি, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা

খেলা

ইএসপিএন
20 July, 2026, 12:40 pm
Last modified: 20 July, 2026, 12:47 pm

Related News

  • সেউতায় অভিবাসন সংকটের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ স্পেনের পর্যবেক্ষকদের
  • সেউতা অভিবাসী সংকট নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে ইইউ
  • স্পেনের সেউতায় অনুপ্রবেশের চেষ্টা, ভাসমান বেড়া বসাচ্ছে স্পেন
  • মরক্কোর সীমান্ত পেরিয়ে স্পেনের সেউতায় অনুপ্রবেশের চেষ্টা, ৩৪ অভিবাসীর মৃত্যু
  • মরক্কো থেকে সীমান্ত দিয়ে হাজার হাজার অভিবাসীর অনুপ্রবেশ, সেউতায় সেনা পাঠাচ্ছে স্পেন

ফাইনালে হেরে অশ্রুসিক্ত মেসি, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা

৩৯ বছর বয়সী মেসির জন্য এটিই আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
ইএসপিএন
20 July, 2026, 12:40 pm
Last modified: 20 July, 2026, 12:47 pm
স্পেনের সঙ্গে হারের পর আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ছবি: রয়টার্স

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা জয় করে স্পেন। এই পরাজয়ের পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

৩৯ বছর বয়সী মেসির জন্য এটিই আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা আর খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে তার সাথে এখনও কোনো আলোচনা হয়নি। 

স্কালোনি বলেন, 'আমি আশা করি সবাই তার (মেসি) জন্য গর্ববোধ করবে। তিনি যা অর্জন করেছেন তার জন্য সবাই তাকে সম্মান করবে, কারণ তিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়।'

ম্যাচ শেষে মেসি বা আর্জেন্টিনার অন্য কোনো খেলোয়াড় সংবাদমাধ্যমের সাথে কথা বলেননি।

টানা দুটি কোপা আমেরিকা জয়ের মাঝে ২০২২ সালের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন লিওনেল মেসি।

বার্সেলোনা এবং পিএসজির হয়ে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ও ১২টি লিগ শিরোপা জয়ের পর, তিন বছর আগে মেসি যখন ইউরোপের ফুটবল ছেড়ে আমেরিকার এমএলএসে (মেজর লিগ সকার) যোগ দেন, তখন অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো ফ্লোরিডায় অবসর জীবন কাটাতেই গেছেন।

কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট দিয়ে আর্জেন্টিনাকে আবারও ফাইনালে তোলেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ২১-এ, যা বিশ্ব রেকর্ড ছিল। তবে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুটি গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ২২ গোল নিয়ে মেসিকে ছাড়িয়ে যান।

মেটলাইফ স্টেডিয়ামের ৮০ হাজার ৬৬৩ জন দর্শকের বড় অংশই মেসির দ্বিতীয় শিরোপা জয়ের সাক্ষী হতে এসেছিলেন। কিন্তু হারের পর অশ্রুসিক্ত নয়নে মেসিকে মাঠ ছাড়তে দেখা যায়। 

স্প্যানিশ গোলদাতা ফেরান তোরেস বলেন, 'বিপক্ষে যখন মেসি থাকে, তখন স্নায়বিক চাপ কাজ করবেই। তবে শেষ পর্যন্ত আমরা আমাদের নিজেদের খেলার ওপরই ভরসা রেখেছিলাম। আমরা আবারও আমাদের ফুটবলশৈলী দেখাতে সক্ষম হয়েছি।'

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, তাদের প্রধান লক্ষ্যই ছিল মেসিকে আটকে রাখা। তিনি বলেন, 'আমাদের প্রথম পরিকল্পনাই ছিল মেসিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা।'

পুরো ম্যাচে স্পেনের একচ্ছত্র আধিপত্য ছিল। তারা ম্যাচে ২০টি শট নিলেও আর্জেন্টিনা নিতে পেরেছে মাত্র দুটি। পাসের দিক থেকেও অনেক এগিয়ে ছিল স্পেন; তাদের ৮৪৫টি পাসের বিপরীতে আর্জেন্টিনা দিতে পেরেছে ৪৩৩টি।

মেটলাইফ স্টেডিয়াম মেসির জন্য আগেও যন্ত্রণার কারণ হয়েছে। ২০১৬ সালে এই মাঠেই চিলির কাছে কোপা আমেরিকার ফাইনালে হেরে তিনি অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে ৪৭ দিন পর সিদ্ধান্ত বদলে ফিরে এসে দলকে তৃতীয় বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি।

ম্যাচ শেষে স্পেনের বেশ কয়েকজন খেলোয়াড় মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। পরে রানার্সআপ মেডেল নিতে যাওয়ার সময় স্প্যানিশ খেলোয়াড়রা 'গার্ড অব অনার' দিলেও মেসির চোখেমুখে ছিল কেবল শূন্যতা। 

এই জয়ের মাধ্যমে স্পেন এখন বিশ্বের একমাত্র দেশ হিসেবে একই সাথে পুরুষ ও নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। সোনালি আবহের মাঝ দিয়ে যখন স্প্যানিশরা উল্লাস করছিলেন, তখন মলিন মুখে মাঠ ছাড়েন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মহাতারকা।

Related Topics

টপ নিউজ

মেসি / ফুটবল বিশ্বকাপ ২০২৬ / আর্জেন্টিনা / স্পেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সৌজন্যে
    অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

Related News

  • সেউতায় অভিবাসন সংকটের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ স্পেনের পর্যবেক্ষকদের
  • সেউতা অভিবাসী সংকট নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে ইইউ
  • স্পেনের সেউতায় অনুপ্রবেশের চেষ্টা, ভাসমান বেড়া বসাচ্ছে স্পেন
  • মরক্কোর সীমান্ত পেরিয়ে স্পেনের সেউতায় অনুপ্রবেশের চেষ্টা, ৩৪ অভিবাসীর মৃত্যু
  • মরক্কো থেকে সীমান্ত দিয়ে হাজার হাজার অভিবাসীর অনুপ্রবেশ, সেউতায় সেনা পাঠাচ্ছে স্পেন

Most Read

1
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

3
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

6
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net