Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
জ্বালানিতে বসছে সুনির্দিষ্ট শুল্ক

অর্থনীতি

রিয়াদ হোসেন & ইয়ামিন সাজিদ
01 June, 2023, 12:15 pm
Last modified: 01 June, 2023, 12:20 pm

Related News

  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা

জ্বালানিতে বসছে সুনির্দিষ্ট শুল্ক

কেরোসিন, লাইট ডিজেল, মোটর স্পিরিট এবং জেট ফুয়েলসহ ১১ ধরনের পেট্রোলিয়াম পণ্যে প্রতি লিটারে নির্দিষ্ট শুল্ক হবে ১৩.৭৫ টাকা।
রিয়াদ হোসেন & ইয়ামিন সাজিদ
01 June, 2023, 12:15 pm
Last modified: 01 June, 2023, 12:20 pm
প্রতীকী ছবি

দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অব্যাহত মূল্যস্ফীতির নাভিশ্বাসের মধ্যেই রাজস্ব আদায় ঠিক রাখতে এবার ১৩ ধরনের জ্বালানির সুনির্দিষ্ট শুল্ক নির্ধারণের প্রস্তাব আসতে যাচ্ছে। আগামী বাজেটে প্রায় সব জ্বালানির সুনির্দিষ্ট শুল্ক সর্বোচ্চ ১৩.৭৫ টাকা করতে যাচ্ছে সরকার, যা বাজেট ঘোষণার দিন অর্থাৎ আজ (১ জুন) থেকেই কার্যকর হতে পারে। 

কেরোসিন, লাইট ডিজেল, মোটর স্পিরিট এবং জেট ফুয়েলসহ ১১ ধরনের পেট্রোলিয়াম পণ্যে প্রতি লিটারে নির্দিষ্ট শুল্ক হবে ১৩.৭৫ টাকা।

বর্তমানে ১২ ধরনের জ্বালানির শুল্ক হার ১০%। আসন্ন বাজেটে সুনির্দিষ্ট শুল্ক আরোপ করা হলে তা খুচরা মূল্যে বেশি প্রভাব ফেলবে বলে জানা গেছে অর্থমন্ত্রীর সূত্র থেকে।   

পেট্রোলিয়াম তেল এবং বিটুমিনাস খনিজ থেকে প্রাপ্ত তেলের উপর বিদ্যমান শুল্ক ৫%। নতুন বাজেট অনুযায়ী এগুলোর প্রতি ব্যারেলের দাম ১১১৭ টাকা (লিটার প্রতি ৭.০২ টাকা) হতে পারে। প্রতি টন ফার্নেস অয়েলের সুনির্দিষ্ট শুল্ক ৯,১০৮ টাকা (লিটার প্রতি ৯.১০ টাকা) করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

সরকার আগামী বাজেটে ১৩টি তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানির উপর বিদ্যমান ৫% অগ্রিম কর প্রত্যাহারের পরিকল্পনা করেছে; যার ফলে জনগণ মুদ্রাস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি পাবে বলে জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে। 

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন, অগ্রিম কর অপসারণের ফলে অপরিশোধিত তেল, ডিজেল, জেট ফুয়েল, কেরোসিন এবং বেস অয়েল সহ অন্যান্য জ্বালানির দাম কমবে। 

কিন্তু সুনির্দিষ্ট শুল্কের কারণে বিশ্বব্যাপী মূল্য হ্রাসের পরও লাভবান হওয়ার সুযোগ নেই গ্রাহকদের। যেমন, প্রতি লিটার কেরোসিনে ১৩.৭৫ টাকা শুল্ক প্রযোজ্য হবে, তা বৈশ্বিক মূল্য হ্রাস বা বৃদ্ধি যাই হোক না কেন।

আইএমএফ এর ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের প্রতিশ্রুতি অনুযায়ী, সরকার জ্বালানির মূল্য বাজারে ছেড়ে দিবে এবং ভর্তুকি বন্ধ করবে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে সরকারের ভর্তুকি ছিল ২৩ হাজার কোটি টাকা, যা আসন্ন অর্থবছরে ৩৪ হাজার কোটি হতে পারে। 

বর্তমানে, ফার্নেস অয়েল, জেট ফুয়েল ডিজেল এবং অকটেনের মতো প্রধান জ্বালানি তেলের দামের মধ্যে মোট ৩৪% সরকারি শুল্ক ও কর রয়েছে, যার মধ্যে ১০% শুল্ক, ১৫% ভ্যাট, ২% অগ্রিম আয়কর এবং ৫% অগ্রিম কর অন্তর্ভুক্ত রয়েছে। অগ্রিম কর অপসারণ করলে জ্বালানি তেলের দামের উপর সামগ্রিক কর ২৯%-এ নেমে আসবে।

Related Topics

টপ নিউজ

জ্বালানি / জ্বালানির দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net