Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
বৃষ্টি বাধায় আইপিএল ফাইনাল, খেলা না হলে কী হবে

খেলা

টিবিএস ডেস্ক
28 May, 2023, 09:15 pm
Last modified: 28 May, 2023, 09:22 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৩০৫ হেক্টর ধান: দিশেহারা ২ হাজার কৃষক
  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস; পাহাড়ে ভূমিধসের শঙ্কা
  • পাহাড়ি ঢল ও বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে হাওরের ধান: কাটতে না পেরে দিশেহারা কৃষক
  • খালের প্রবাহ বন্ধ: এক ঘণ্টার বৃষ্টিতেই কোমর পানিতে ডুবল চট্টগ্রাম

বৃষ্টি বাধায় আইপিএল ফাইনাল, খেলা না হলে কী হবে

বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু হলে পুরো ২০ ওভারের খেলা হবে। অন্তত ৫ ওভারের ম্যাচ হতে বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিটের মধ্যে খেলা শুরু হতে হবে। আইপিএলের বাইলজ অনুযায়ী কোনো ম্যাচে ফল হতে দুই দলকেই কমপক্ষে ৫ ওভার ব্যাটিং করতে হবে। 
টিবিএস ডেস্ক
28 May, 2023, 09:15 pm
Last modified: 28 May, 2023, 09:22 pm

লম্বা পথ পেরিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জায়গা করে নিয়েছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।  আহমেদাবাদে আজ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ার দলের। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারলে সেটা সম্ভব হয়নি। এখন পর্যন্ত টসও হয়নি। 

আইপিএলের ফাইনালে বৃষ্টির শঙ্কা ছিল, শেষ পর্যন্ত সেটাই হলো। টস হওয়ার বেশ আগে থেকেই আহমেদাবাদে বৃষ্টি শুরু হয়, যা এখনও চলছে। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বৃষ্টির সঙ্গে বজ্র-বৃষ্টির সঙ্গে প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে। প্রবল বাতাসে মাঠের কিছু অংশের কভার উড়ে গেছে, পানি জমেছে মাঠের বিভিন্ন জায়গায়।

বৃষ্টি থামার ওপর নির্ভর করছে পুরো ২০ ওভারের ম্যাচ হবে নাকি ওভার কাটা হবে। বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু হলে পুরো ২০ ওভারের খেলা হবে। অন্তত ৫ ওভারের ম্যাচ হতে বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিটের মধ্যে খেলা শুরু হতে হবে। আইপিএলের বাইলজ অনুযায়ী কোনো ম্যাচে ফল হতে দুই দলকেই কমপক্ষে ৫ ওভার ব্যাটিং করতে হবে। 

বৃষ্টির কারণে এই ৫ ওভারের ম্যাচও না হলে আইপিএলের ফাইনাল ২৯ মে অনুষ্ঠিত হবে। ফাইনালের জন্য রিজার্ড ডে'র ব্যবস্থা রেখেছে আয়োজকরা। আজ শুরু হয়ে শেষ না হলেও ম্যাচ রিজার্ড ডে'তে গড়াবে। যেখানে বন্ধ হবে খেলা, ঠিক সেখান থেকেই কাল শুরু হবে। আজ টস হয়ে যদি খেলা শুরু করা যায়, আজকের টসেই কাল খেলা হবে। 

রিজার্ভ ডে'তেও খেলা না হলে আইপিএলের ফাইনাল পরিত্যক্ত হবে। ম্যাচ না হলেও অবশ্য শিরোপার মীমাংসা করা হবে। এক দলের হাতেই উঠবে শিরোপা। এক্ষেত্রে লিগ পর্বের পারফরম্যান্স বিবেচনা করা হবে। লিগ পর্বের ৭০ ম্যাচ শেষে যে দল শীর্ষে ছিল, ফাইনালে ওঠা সেই দলটির মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট। ২০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষে শীর্ষে ছিল গুজরাট, ১৭ পয়েন্ট নিয়ে চেন্নাই ছিল দুই নম্বরে।

Related Topics

টপ নিউজ

আইপিএল / আইপিএল ফাইনাল / বৃষ্টি / রিজার্ভ ডে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৩০৫ হেক্টর ধান: দিশেহারা ২ হাজার কৃষক
  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস; পাহাড়ে ভূমিধসের শঙ্কা
  • পাহাড়ি ঢল ও বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে হাওরের ধান: কাটতে না পেরে দিশেহারা কৃষক
  • খালের প্রবাহ বন্ধ: এক ঘণ্টার বৃষ্টিতেই কোমর পানিতে ডুবল চট্টগ্রাম

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net