Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৩০৫ হেক্টর ধান: দিশেহারা ২ হাজার কৃষক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2026, 06:55 pm
Last modified: 04 May, 2026, 07:16 pm

Related News

  • জীবনানন্দ দাশের লেখায় জলরং বৃষ্টি   
  • বর্ষা: ছিন্নপত্রের হৃদয়পত্রের
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৩০৫ হেক্টর ধান: দিশেহারা ২ হাজার কৃষক

আজ সোমবারও (৪ মে) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে।
টিবিএস রিপোর্ট
04 May, 2026, 06:55 pm
Last modified: 04 May, 2026, 07:16 pm
ছবি: টিবিএস

অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরে গত কয়েকদিনে ৩০৫ হেক্টর বোরো ধানের জমি প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ধান কাটতে যেতে পারছেন না কৃষক ও শ্রমিকরা, ফলে অন্তত ২ হাজার কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। আজ সোমবারও (৪ মে) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে।

নাসিরনগর উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বোরো মৌসুমে উপজেলার হাওর এলাকাগুলোর মোট ১১ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত শুরুর আগেই ৬০ শতাংশের বেশি ধান কাটা সম্ভব হয়েছিল। তবে বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই নতুন নতুন জমি প্লাবিত হচ্ছে। সর্বশেষ সোমবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৩০৫ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে, যা ২ হাজারের বেশি কৃষককে ক্ষতিগ্রস্ত করেছে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, পানি বাড়তে থাকায় দৈনিক দেড় হাজার টাকা মজুরিতেও ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক মিলছে না। ফলে পাকা ও আধাপাকা ধান জমিতেই পচে নষ্ট হচ্ছে। এছাড়া কিছু কিছু জমির ধান কষ্ট করে কাটানো গেলেও বৈরী আবহাওয়ার কারণে তা শুকানো যাচ্ছে না, যা কৃষকদের লোকসান আরও বাড়িয়ে দিচ্ছে।

বশির মিয়া নামে নাসিরনগরের এক ভুক্তভোগী কৃষক জানান, ধারদেনা করে মেদির হাওরে ১৫ কাণি জমিতে ধানের আবাদ করেছিলেন তিনি। অধিকাংশ ধানই পেকেছিল। কিন্তু ধান কাটার প্রস্তুতি নেওয়ার মধ্যেই টানা বৃষ্টিতে সব জমি তলিয়ে গেছে। তিনি বলেন, "স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি মজুরি দিয়ে জমির ধান কাটলেও বাজারে এসব ধান ৫০০-৬০০ টাকা মণ দরে বেচতেও কষ্ট হবে—যা থেকে উৎপাদন খরচ অনেক বেশি।"

আরেক কৃষক রহিম মিয়া আক্ষেপ করে বলেন, "অনেক কষ্ট করে জমিতে ধান ফলিয়েছি। কিন্তু কষ্টের সেই ফসল ঘরে তুলতে পারছি না। জমির ধান বিক্রি করেই আমার পরিবার চলে। এখন জমির ধান কাটতেও পারছি না, বেচতেও পারছি না। একেবারে পথে বসার মতো অবস্থা আমার।"

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, "বর্তমানে ৩০৫ হেক্টর জমির ধান পানির নিচে আছে। এছাড়া যেসব ধান কাটা হয়ে গিয়েছিল, সেগুলো রোদ না ওঠায় শুকানো যাচ্ছে না। ফলে সেই ধানগুলোও নষ্ট হওয়ার পথে।" তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য ইতোমধ্যে তালিকা প্রস্তুত করার কাজ শুরু হয়েছে।

Related Topics

টপ নিউজ

ব্রাক্ষণবাড়িয়া / কৃষক / ধান / বৃষ্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • জীবনানন্দ দাশের লেখায় জলরং বৃষ্টি   
  • বর্ষা: ছিন্নপত্রের হৃদয়পত্রের
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net