Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ইসির প্রতিনিধি দল দুবাইয়ে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2023, 09:30 am
Last modified: 19 May, 2023, 09:33 am

Related News

  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা

প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ইসির প্রতিনিধি দল দুবাইয়ে 

দেশটির দুবাই ও আবুধাবি শহরে দুই ভাগে ভাগ হয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল।
টিবিএস রিপোর্ট
19 May, 2023, 09:30 am
Last modified: 19 May, 2023, 09:33 am
প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে দুবাইয়ে গিয়েছে নির্বাচন কমিশনের দুইটি প্রতিনিধি দল।

বৃস্পতিবার সকাল ১১টায় ঢাকা ছাড়েন তারা। আগামী ১ জুন ভোটার নিবন্ধন প্রক্রিয়ার প্রশিক্ষণ ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা শেষে উভয় দলের দেশে ফেরার কথা রয়েছে।

প্রকল্পটির কমিউনিকেশন শাখার উপ-প্রকল্প পরিচালক শাহরিয়ার আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (শুক্রবার) থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রম শুরু হবে। দেশটির দুবাই ও আবুধাবি শহরে দুই ভাগে ভাগ হয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল। নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম এনালিস্ট, উপজেলা নির্বাচন অফিসার, সহকারী প্রোগ্রামার, অফিস সহকারী, কাম কম্পিউটার অপারেটর এবং আইডিইএ প্রকল্প ২য় পর্যায়ের নেটওয়ার্ক কনসালটেন্ট, সহকারী প্রোগ্রামার ও ডাটা এন্ট্রি অপারেটরদের সমন্বয়ে এই টিম ভোটার তালিকা প্রস্তুতের কাজ সম্পাদন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টেকনিক্যাল টিমের সদস্যরা সেখানে যন্ত্রপাতি স্থাপন, তথ্য সংগ্রহ এবং দায়িত্ব পালনরতদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়ে প্রবাসে নিবন্ধনের পর আবেদনগুলো দেশে আবার যাচাই-বাছাই করা হবে। অনুমোদিত আবেদনকারীদের প্রবাসেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। আর সংযুক্ত আরব আমিরাতে এ কার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে পর্যায়ক্রমে রেমিট্যান্স প্রবাহের আধিক্য বিবেচনায় বাংলাদেশি শ্রমিক অধ্যুষিত দেশগুলোতেও এ-সংক্রান্ত কার্যক্রম চালু করা হবে।

এর আগে ২০১৯ সালের ৫ নভেম্বরে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করেন। কিন্তু এরপর করোনা মহামারির কারণে সেই উদ্যোগ খুব বেশি দূর এগোতে পারেনি। পরে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন এ কাজে গতি আনার চেষ্টা করে। 

Related Topics

টপ নিউজ

প্রবাসী ভোটার / প্রবাসী বাংলাদেশি / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net