Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির অবসান

টপ নিউজ

অনলাইন ডেস্ক
25 July, 2019, 01:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতভর আন্দোলনের পর প্রক্টর অফিসে তালা, প্রক্টরিয়াল বডি অবাঞ্ছিত ঘোষণা
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির অবসান

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
অনলাইন ডেস্ক
25 July, 2019, 01:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির অবসান হলো আজ। টানা ছয় দিনের কর্মসূচির পর প্রশাসনের উদ্যোগে আশ্বস্ত হয়ে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলনে  এ ঘোষণা দেন আন্দোলনকারীদের মুখপাত্র ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া।

তিনি সাংবাদিকদের বলেন, “সাত কলেজের অধিভুক্তির সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কমিটি গঠন করেছে, সেটাকে আমরা স্বাগত জানাই। কর্তৃপক্ষের এই আশ্বাসে আমরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

“তবে আমাদের অন্যান্য কর্মসূচি চলমান থাকবে। প্রশাসনের দেওয়া আশ্বাসকে পর্যবেক্ষণে রেখে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।”

এ দাবিতে আগামী রবিবার (২৮ জুলাই) রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তিনি।

সাত কলেজের অধিভুক্তি নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানে কার্যকর সুপারিশ দিতে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে।

গত বেশ কয়েকদিন ধরেই ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।    

রবিবার (২১ জুলাই) সকালে ৮টার আগেই প্রবেশ পথে তালা লাগায় তারা। একইসাথে ক্লাস বর্জনের ঘোষণা দেন।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসিসহ বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের দাবি, ৭ কলেজ অধিভুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। অধিভুক্তির এ ব্যবস্থা অকার্যকর বলে দাবি তাদের।

সরকারি সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে আন্দোলন করেন তারা।

ঢাবি অধিভুক্ত ওই সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

প্রসঙ্গত গতকাল বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের  বলেন,“আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি, রাস্তা অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে আসার পর এর একটা যৌক্তিক সমাধান হবে।” 

এর মধ্যে আজ বৃহস্পতিবার  বিক্ষোভ কর্মসূচির অবসান ঘোষনা করেন শিক্ষার্থীরা। 

Related Topics

বাংলাদেশ

৭ কলেজ / ঢাকা বিশ্ববিদ্যালয় / আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতভর আন্দোলনের পর প্রক্টর অফিসে তালা, প্রক্টরিয়াল বডি অবাঞ্ছিত ঘোষণা
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net