Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
হালদা নদী থেকে জবাই করা ডলফিন উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2020, 03:10 pm
Last modified: 09 May, 2020, 03:18 pm

Related News

  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • চট্টগ্রামে আমানত ফেরত চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি
  • ফেরদৌস স্টিলে গ্যাস লিকেজে নিহত ১০ শ্রমিকের পরিবারকে ৭ লাখ টাকা করে সহায়তা
  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

হালদা নদী থেকে জবাই করা ডলফিন উদ্ধার

মৃত ডলফিনটির শরীরের একাধিক কাটা চিহ্ন রয়েছে। উদ্ধারকৃত ডলফিনের ওজন ৫৪ কেজি এবং দৈর্ঘ্য ৫ ফুট ২ ইঞ্চি।
টিবিএস রিপোর্ট
09 May, 2020, 03:10 pm
Last modified: 09 May, 2020, 03:18 pm

চট্টগ্রামের হালদা নদী থেকে একটি জবাইকৃত মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ছায়ারচর থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

মৃত ডলফিনটির শরীরের একাধিক কাটা চিহ্ন রয়েছে। উদ্ধারকৃত ডলফিনের ওজন ৫৪ কেজি এবং দৈর্ঘ্য ৫ ফুট ২ ইঞ্চি।

হালদা নদী গবেষণা কেন্দ্রের সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া বলেন, উদ্ধার ডলফিনের মাথার বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত কাটা হয়েছে। ধারণা করা হচ্ছে জালে আটকা পরলে জেলেরা ডলফিনটি ডাঙায় তুলে কেটে ফেলে এবং পেট থেকে চর্বি সংগ্রহের চেষ্টা করে।

তিনি আরও বলেন, এর আগে যেসব মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে সেগুলোর গায়ে আঘাতের চিহ্ন থাকলেও এভাবে হত্যা করা হয়নি। ডলফিন বিপন্ন প্রাণী এবং অত্যন্ত সংবেদনশীল। এই প্রাণীগুলো আছে বলে হালদাকে জীবন্ত মনে হয়। কিন্তু এবারের ঘটনা হালদার ডলফিনের জন্য অশনি সংকেত।

এর আগে শুক্রবার সকালে ডলফিনটি উদ্ধার করে গড়দুয়ারা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়।

হালদা নদী গবেষণা কেন্দ্রের তথ্যানুযায়ী, এই পর্যন্ত ২৪টি মৃত ডলফিন হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত ২১ মার্চ হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।

হালদা নদীতে যেসব ডলফিনের দেখা মেলে, সেগুলো গাঙ্গেয় ডলফিন প্রজাতির। স্থানীয়ভাবে এসব প্রাণীকে বলা হয় হুতুম বা শুশুক।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) গাঙ্গেয় ডলফিনকে বিপন্ন হিসেবে লাল তালিকায় রেখেছে। ২০১২ সালের বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুসারে এই প্রজাতিটি সংরক্ষিত।
 
Related Topics

টপ নিউজ

হালদা নদী / চট্টগ্রাম / ডলফিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • চট্টগ্রামে আমানত ফেরত চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি
  • ফেরদৌস স্টিলে গ্যাস লিকেজে নিহত ১০ শ্রমিকের পরিবারকে ৭ লাখ টাকা করে সহায়তা
  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net