Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
গ্রীষ্মে কালো কোট পরা ‘ঐচ্ছিক’ চেয়ে ২০ আইনজীবীর আবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 May, 2023, 06:25 pm
Last modified: 11 May, 2023, 07:06 pm

Related News

  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী
  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • চিত্রনায়ক সালমান শাহ-র দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • হত্যা মামলায় দায়রা আদালতেও জামিন হয়নি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

গ্রীষ্মে কালো কোট পরা ‘ঐচ্ছিক’ চেয়ে ২০ আইনজীবীর আবেদন

গরমে স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত আইনজীবীদের কালো কোট পরা 'ঐচ্ছিক' চান তারা। বৃহস্পতিবার (১১ মে) ঢাকা আইনজীবী সমিতির এক সদস্য হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেছেন।
টিবিএস রিপোর্ট
11 May, 2023, 06:25 pm
Last modified: 11 May, 2023, 07:06 pm
সংগৃহীত প্রতীকী ছবি

গরমে স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় বছরের মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত আইনজীবীদের কালো কোট পরা 'ঐচ্ছিক' নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চেয়ে আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সারা দেশের বিশজন আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর এ আবেদন পাঠান।

আবেদনে আইনজীবীরা জানিয়েছেন, আইনজীবীর দায়িত্ব পালনের কারণে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নির্ধারিত পোশাক পরতে হয়। এর ফলে তাদেরকে বছরের প্রত্যেক মাসেই নিয়ম মোতাবেক অন্যান্য পোশাকের সঙ্গে কালো কোট পরতে হয়। কিন্তু বাংলাদেশ গ্রীষ্মপ্রধান দেশ হওয়ায় প্রতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত উষ্ণ আবহাওয়ার কারণে আইনজীবীরা অসহনীয় শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করে পেশাগত দায়িত্ব পালন করেন।

আবেদনে আরও বলা হয়, 'আইনজীবীদের জন্য নির্ধারিত পোশাকের মধ্যে কালো কোট মূলত শীতকালীন পোশাক। কালো কোটের কারণে অসহনীয় গরম সহ্য করতে হয়। উপরন্তু কালো বা গাঢ় রঙের পোশাক অতিরিক্ত তাপ শোষণ করে। তাই গরমের সময় এ ধরনের কাপড় এড়িয়ে চলাই ভালো।

'সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত উষ্ণ আবহাওয়ায় কালো কোট পরিধানের কারণে বহুসংখ্যক বিজ্ঞ আইনজীবী অসুস্থ হয়ে পড়েন এবং অনেকক্ষেত্রেই হিট স্ট্রোকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এছাড়াও অতিরিক্ত ঘাম শরীরে জমে গিয়ে বিজ্ঞ আইনজীবীগণ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিদারুণ দিনযাপন করলেও সেবামূলক মহান এই পেশায় নিজেকে নিয়োজিত রেখে চলেছেন। ফলে এ বিষয়টি স্পষ্ট যে, অতিরিক্ত তাপমাত্রায় বিজ্ঞ আইনজীবীদের স্বাস্থ্যহানি ঘটছে এবং জীবনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।'

এছাড়া অনেকসময় তীব্র গরমে কালো কোট পরে অনেক আইনজীবী আদালতে যেতে পারেন না। ফলে অনেক তারা পেশাগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি যেসব আইনজীবী পেশাগত দায়িত্ব পালন ও আর্থিক প্রয়োজনে তীব্র দাবদাহ উপেক্ষা করে নিয়মিত পেশা পরিচালনা করছেন তারাও ধীরে ধীরে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন। 

আবেদনকারীরা লিখেছেন, বৃহস্পতিবার (১১ মে) ঢাকা আইনজীবী সমিতির সদস্য শফিউল আলম মাত্র ৪৪ বছর বয়সে হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেছেন।

তারা বলেছেন, শুধু কালো কোট বাধ্যতামূলকভাবে পরার কারণে উদ্ভূত এই সমস্যা থেকে এখনই পরিত্রাণ পাওয়া অত্যন্ত জরুরি। 

Related Topics

টপ নিউজ

কালো কোট / আদালত / আইনজীবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
    তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

Related News

  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী
  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • চিত্রনায়ক সালমান শাহ-র দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • হত্যা মামলায় দায়রা আদালতেও জামিন হয়নি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

Most Read

1
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

3
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

4
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

6
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net