Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
মুস্তাফিজের ফর্ম নিয়ে নিশ্চিত নন হাথুরুসিংহে

খেলা

টিবিএস রিপোর্ট
29 April, 2023, 05:20 pm
Last modified: 29 April, 2023, 05:22 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

মুস্তাফিজের ফর্ম নিয়ে নিশ্চিত নন হাথুরুসিংহে

কোচ হিসেবে ইতিবাচক মন্তব্য করেছেন হাথুরুসিংহে। কিন্তু মুস্তাফিজ যে ফর্মে নেই, তার যে খারাপ সময় যাচ্ছে; সেটা তার রেকর্ডে চোখ রাখলেই পরিষ্কার হয়ে যায়।
টিবিএস রিপোর্ট
29 April, 2023, 05:20 pm
Last modified: 29 April, 2023, 05:22 pm

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই হইচই ফেলে দেন, ক্যারিয়ারের প্রথম বল থেকেই শুরু হয় বিশ্ব শাসন। মুস্তাফিজুর রহমানের জাদুতে নাকাল হয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দল, চলতে থাকে তার দাপট। ডাক মেলে আইপিএল থেকে, সেখানেও বাজিমাত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধার হারানো মুস্তাফিজ এখন আর দশজন সাধারণ মানের বোলারের মতো। অনেকদিন ধরেই যাচ্ছে খারাপ সময়, এখন বাদ পড়তে হয় জাতীয় দল থেকে।

একই অভিজ্ঞতা হচ্ছে এবারের আইপিএলেও। বেশ আগে গেলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার, দলের সঙ্গে থাকলেও শেষ ম্যাচ খেলেছেন ১৪ দিন আগে। দুই ম্যাচে মুস্তাফিজের শিকার মাত্র ১ উইকেট, নিজের দ্বিতীয় ম্যাচে সবচেয়ে খরুচে ছিলেন তিনি। বাংলাদেশ দলেও দীর্ঘদিন নিজের ছায়া হয়ে আছেন তিনি। অনেকেরই প্রশ্ন, কোথায় হারালেন মুস্তাফিজ? সেই মুস্তাফিজ কবে ফিরবেন?

গত কয়েক বছর বাংলাদেশের পেস আক্রমণের সেরা অস্ত্র ছিলেন মুস্তাফিজ, জায়গাটা এখন তাসকিন আহমেদের দখলে। মুস্তাফিজের ধারাবাহিকভাবে এভাবে গড়পড়তা বোলিং করে আসাটা দলের জন্য চিন্তার কিনা? এমন প্রশ্নের উত্তর দেওয়ার আগে চান্দিকা হাথুরুসিংহে জানালেন; মুস্তাফিজের ফর্ম নিয়ে তিনি নিশ্চত নন। কারণ বাংলাদেশের প্রধান কোচ মনে করেন, কেউ খেলার মধ্যে না থাকলে তার ফর্ম নিয়ে মন্তব্য করা কঠিন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের শেষ দিন মুস্তাফিজকে নিয়ে হাথুরুসিংহে বলেন, 'যখন কেউ খেলার মধ্যে থাকে না, তখন তার ফর্ম নিয়ে মন্তব্য করাটা কঠিন। বলা কঠিন হয় যে সে ফর্মে আছে কি নেই। গত কিছুদিনে সে বেশি ম্যাচ খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে। দলে হয়ে তার কাজটা সে করেছে। তো ফেরার পর দেখতে হবে, সে কেমন পারফরম্যান্স করে।'

কোচ হিসেবে ইতিবাচক মন্তব্য করেছেন হাথুরুসিংহে। কিন্তু মুস্তাফিজ যে ফর্মে নেই, তার যে খারাপ সময় যাচ্ছে; সেটা তার রেকর্ডে চোখ রাখলেই পরিষ্কার হয়ে যায়। শেষ ১০ টি-টোয়েন্টিতে মুস্তাফিজের শিকার ৬ উইকেট, এর মধ্যে সেরা ২ উইকেট। এমন পারফরম্যান্সের কারণেই আইরিশদের বিপক্ষে একটি ম্যাচে একাদশে জায়গা হারান তিনি। 

ওয়ানডেতে তুলনামূলক ভালো পারফরম্যান্স করলেও সেটা বলার মতো নয়। শেষ ১৬ ম্যাচে মুস্তাফিজের শিকার ১১ উইকেট, আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতে একাদশের বাইরে থাকতে হয় তাকে। এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৮ রান খরচায় নেন ১ উইকেট। পরের ম্যাচে তার ওপর দিয়ে ঝড় বয়ে যায়, ৩ ওভারে ৪১ রান খরচায় থাকেন উইকেটশূন্য। 

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / চান্দিকা হাথুরুসিংহে / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net