Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ঈদের আগে বাজার চড়া, মুরগি-গরুর মাংসের দাম কেজিতে বাড়লো ৫০ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2023, 01:50 pm
Last modified: 21 April, 2023, 04:15 pm

Related News

  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে জটিলতা ও সমন্বয়হীনতার কারণে পণ্যের খরচ বাড়ছে: অর্থমন্ত্রী
  • ব্লুমবার্গের বিশ্লেষণ: নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের আকর্ষণ যেভাবে রেকর্ড দামে জ্বালানি জোগাচ্ছে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে শীতের সবজির দাম কমেছে

ঈদের আগে বাজার চড়া, মুরগি-গরুর মাংসের দাম কেজিতে বাড়লো ৫০ টাকা

ঈদকে সামনে রেখে সালাদে ব্যবহৃত সব ধরনের সবজির দামও বেড়েছে অস্বাভাবিক হারে।
টিবিএস রিপোর্ট
21 April, 2023, 01:50 pm
Last modified: 21 April, 2023, 04:15 pm
ছবি- টিবিএস

কিছুটা কমার পর বাজারে ফের বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মাত্র চার দিনের ব্যবধানে শুক্রবার (২১ এপ্রিল) ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে এই চিত্র। বাজারটির কোনো কোনো দোকানে মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০টাকায়, আবার কোনো কোনো দোকানে ২৮০ টাকায়।

ছবি- টিবিএস

এদিকে মগবাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়।

কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ৫ দিন ধরে মুরগি বেশি দামে কিনতে হচ্ছে।

"গরমের মধ্যে লোডশেডিং হওয়ায় কিছু মুরগি মারা যাচ্ছে। তার উপর চাহিদা অনুযায়ী সরবরাহ কম। এর ফলে দাম বেড়েছে," বলেন তিনি।

ছবি- টিবিএস

এদিকে, ঈদের সময় গরুর মাংসের চাহিদা থাকায় কেজি প্রতি ৫০ টাকা বেড়ে তা ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

মগবাজারে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কারওয়ান বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের বিক্রিতা মোহম্মদ আনোয়ার বলেন, "রাজধানীর অলি গলিতে দাম বাড়ালেও আমাদের এখানে দাম বেশি রাখতে পারি না। এখানে বাজার মানিটরিংয়ের জন্য লোক আসে।"

কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লাচ্ছা সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট ৪৫ টাকা থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর সরু সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

ছবি- টিবিএস

তেজকুনিপাড়ায় ভাড়া বাসায় থাকেন মোহম্মদ আব্দুর রব। কারওয়ান বাজারে এসেছেন বাজার করতে।

তিনি বলেন, "চার দিন আগেও এক কেজি ব্রয়লার মুরগি কিনেছি ২১০ টাকায়, আজকে দেখি ২৭০ টাকা। এক কেজি খোলা সরু সেমাই কিনেছি ১২০ টাকায় যেটা গত বছর ছিল ৮০ টাকা। পোলাওয়ের চাল কিনলাম এক কেজি ১৪০ টাকায় যেটা গত বছর কিনেছি ৯০ টাকায়।"

"প্রতিটি জিনিসের দাম বাড়ছে। আমার আয় গত বছর ছিল ২২ হাজার টাকা। এখনও সেই ২২ হাজার টাকাই আছে। ৫ সদস্যর পরিবার নিয়ে খুবই কষ্ট করে চলতে হচ্ছে," বলেন তিনি।

কারওয়ান বাজারের ইয়াসিন জেনারের স্টোরের বিক্রেতা মোহম্মদ আলি হোসেন বলেন, "এক বছরের ব্যবধানে খোলা ও প্যাকেটজাত পোলাওয়ের চালের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।"

ছবি- টিবিএস

ঈদকে সামনে রেখে সালাদে ব্যবহৃত সব ধরনের সবজির দামও বেড়েছে অস্বাভাবিক হারে।

দুই দিন আগেও ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হওয়া শসা শুক্রবার বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

গাজর বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়।

টমেটো, লেবু, ধনেপাতা ও কাঁচা মরিচের দামও বেড়েছে।

Related Topics

টপ নিউজ

বাজারদর / নিত্যপণ্যের মূল্যস্ফীতি / মুরগির দাম / গরুর দাম / সবজির দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে জটিলতা ও সমন্বয়হীনতার কারণে পণ্যের খরচ বাড়ছে: অর্থমন্ত্রী
  • ব্লুমবার্গের বিশ্লেষণ: নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের আকর্ষণ যেভাবে রেকর্ড দামে জ্বালানি জোগাচ্ছে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে শীতের সবজির দাম কমেছে

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net