Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
২৫ বছর বয়সে মারা গেলেন কে-পপ তারকা মুন বিন, পুলিশের ধারণা আত্মহত্যা

বিনোদন

টিবিএস ডেস্ক
20 April, 2023, 11:25 am
Last modified: 20 April, 2023, 11:49 am

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫
  • চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি
  • রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
  • মিরপুরে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

২৫ বছর বয়সে মারা গেলেন কে-পপ তারকা মুন বিন, পুলিশের ধারণা আত্মহত্যা

পুলিশের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, বুধবার রাতে মুন বিনের সিউলের অ্যাপার্টমেন্টে তাকে প্রাণহীন অবস্থায় দেখতে পান তার ম্যানেজার।
টিবিএস ডেস্ক
20 April, 2023, 11:25 am
Last modified: 20 April, 2023, 11:49 am
কে-পপ তারকা মুন বিন। ছবি: সংগৃহীত

মাত্র ২৫ বছর বয়সেই থেমে গেল কে-পপ তারকা ও দক্ষিণ কোরিয়ান ব্যান্ড 'অ্যাস্ট্রো' এর সদস্য মুন বিনের জীবন। বুধবার (১৯ এপ্রিল) গায়কের নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়, খবর বিবিসির।

পুলিশের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, বুধবার রাতে মুন বিনের সিউলের অ্যাপার্টমেন্টে তাকে প্রাণহীন অবস্থায় দেখতে পান তার ম্যানেজার।

পুলিশের ভাষ্যে, "ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত পর্যালোচনা করা হচ্ছে।" 

মুনবিন যে এন্টারটেইনমেন্ট কোম্পানিতে শিল্পী হিসেবে কাজ করতেন, সেই ফ্যান্টাজিও কোম্পানি তারকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, "মুনবিন খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং আকাশের তারা হয়ে রইলেন।" 

২০১৬ সালে সুপ্রতিষ্ঠিত কে-পপ গ্রুপ, বয় ব্যান্ড 'অ্যাস্ট্রো'তে যোগদানের আগে মুনবিন ছিলেন একজন অভিনেতা এবং মডেল। তিনি মুন বিন অ্যান্ড সানহা নামক একটি সাব-গ্রুপের সাথেও পারফর্ম করেছেন।

এক বিবৃতিতে ফ্যান্টাজিও সবাইকে "অনুমানমূলক এবং বিদ্বেষপূর্ণ প্রতিবেদন থেকে দূরে থাকতে" অনুরোধ জানিয়েছে, যাতে করে মুন বিনের পরিবার শান্তিপূর্ণভাবে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারে।

'অ্যাস্ট্রো'তে যোগ দেওয়ার আগেই ছোটবেলায় ফ্যান্টাজিওর ট্রেইনি প্রোগ্রামে যোগ দিয়েছিলেন মুন বিন। দলটিতে মূলত ছয়জন পারফর্মার ছিলেন, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে একজন সদস্য চলে যান।

মুন বিনের বোন মুন সুয়াও একজন কে-পপ গায়িকা। তিনি গার্ল গ্রুপ 'বিলি'র হয়ে বর্তমানে পারফর্ম করছেন। 

সাম্প্রতিক বছরগুলোতে প্রাণ হারানো কে-পপ তারকাদের মধ্যে সর্বশেষ সংযোজন মুন বিন। এর আগে ২০১৯ সালে গায়িকা ও অভিনেত্রী গু হারাকে সিউলে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ২০১৮ সালে বয় ব্যান্ড হান্ড্রেড পারসেন্ট এর সদস্য মিনউ নিজ বাড়িতে মারা যান। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বয় ব্যান্ড শাইনি এর সদস্য জংহিউন ২০১৭ সালে মারা যান।

উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় তরুণদের আত্মহত্যার হার সবচেয়ে বেশি। দেশটিতে সামগ্রিক আত্মহত্যার হার কমলেও, বিশের কোঠায় থাকা তরুণদের মৃত্যুর হার বাড়ছে। 

Related Topics

টপ নিউজ

মুন বিন / কে-পপ / দক্ষিণ কোরিয়া / মৃত্যু / আত্মহত্যা / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫
  • চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি
  • রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
  • মিরপুরে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net