Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
আমির-সালমানের সঙ্গে কতটা প্রতিযোগিতা ছিল? ‘নিজের জায়গা বানিয়ে নিয়েছি', উত্তর শাহরুখের 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
11 April, 2023, 12:15 pm
Last modified: 11 April, 2023, 12:26 pm

Related News

  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ইসরায়েল থাকায় ইউরোভিশন বর্জন: সঙ্কট সামলে কি টিকে থাকতে পারবে এই সঙ্গীত প্রতিযোগিতা?
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার

আমির-সালমানের সঙ্গে কতটা প্রতিযোগিতা ছিল? ‘নিজের জায়গা বানিয়ে নিয়েছি', উত্তর শাহরুখের 

শাহরুখ এ প্রসঙ্গে বলেছিলেন, ‘সালমান খান এ সময়ের সেরা এবং সবচেয়ে বড় অভিনেতা। অন্যদিকে এই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা হলেন আমির খান। আমিও আমার জায়গা ধীরে ধীরে এখানে বানিয়ে নিয়েছি।
হিন্দুস্তান টাইমস
11 April, 2023, 12:15 pm
Last modified: 11 April, 2023, 12:26 pm

১৯৯২ সালে 'দিওয়ানা' ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শাহরুখ খান। আর বাকিটা ম্যাজিক! সালমান খান এবং আমির খান অবশ্য তার আগেই বলিউডে এসে গিয়েছিলেন। তিনি তৃতীয় খান হিসেবে বলিউডে পা রেখেছিলেন। সময়ের সাথে সাথে তিন দশকেরও বেশি দশক ধরে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন 'কিং খান'। একই সঙ্গে দর্শকদের হৃদয়েও বিশেষ জায়গা করে নিয়েছেন শাহরুখ।

তবে মাঝেমধ্যেই বলিউডের এই তিন খানের মধ্যে তুলনা টানতে দেখা যায় অনেককে। অনুরাগীদের মধ্যেও চলে বিস্তর রেষারেষি। কিন্তু শাহরুখ যে বাকি দুই খানের থেকে অনেকটাই আলাদা তিনি সেটা 'রাজু বান গায়া জেন্টলম্যান', 'দিল আশনা হ্যায়', 'স্বদেশ' ইত্যাদি ছবি দিয়ে প্রমাণ করেছেন।

সালমান এবং আমির দুজনেই ফিল্মি পরিবারের মানুষ। দুজনের বাড়ির লোকেদের সঙ্গেই বলিউডের যোগ ছিল। কিন্তু শাহরুখের সেসব কিছু ছিল না। তিনি দিল্লিতে থিয়েটার করতেন, সেটাই ছিল তার সম্বল। ছোট পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন শাহরুখ। ফৌজি এবং সার্কাস নামক ধারাবাহিকে তাঁকে দেখা যায়। এরপরে বড় পর্দায় অভিষেক হয় তার।

তাহলে বাকি দুই খানের সঙ্গে প্রতিযোগিতায় কি কিছুটা পিছিয়ে পড়েছেন কখনো শাহরুখ?

নব্বইয়ের দশকের মাঝামাঝি কোনো এক সময়ে একটি সাক্ষাৎকারে শাহরুখ এ প্রসঙ্গে বলেছিলেন, 'সালমান খান এ সময়ের সেরা এবং সবচেয়ে বড় অভিনেতা। অন্যদিকে এই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা হলেন আমির খান। আমিও আমার জায়গা ধীরে ধীরে এখানে বানিয়ে নিয়েছি। অনেকেই নির্বোধের মতো বলেন আমি এবিসিডিকে সরিয়ে দিয়েছি। কিন্তু এটা একদমই ভুল। সবার অভিনয়ের নিজস্ব ধরন আছে। কেউ কাউকে কপি করেন না। কেউ কাউকে সরিয়ে তার জায়গা নেন না। সবাই যে যার মতো কাজ করছেন।"

তিনি এ বিষয়ে আরও বলেন, 'এছাড়া আমার নিজের অভিনয়ের গুণ আছে। আমার নিজের ধরন আছে। আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে পারি। আমার চেহারা না মিষ্টি ছেলের মতো, না অ্যাকশন হিরোর মতো। আমি এই দুটোর মিশেল। আমি যেমন দিওয়ানা করতে পারি, তেমনই কমেডি মেশানো চমৎকার ছবিও করতে পারি। আবার রোম্যান্টিক ছবিও করতে পারি।"

চলতি বছরের জানুয়ারিতে শাহরুখ খান অভিনীত ছবি 'পাঠান' বক্স অফিসে মুক্তি পায়। বলিউডের সব রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দেয় এই ছবি। আগামীতে তাকে 'জওয়ান' এবং 'ডাঙ্কি'। 

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / সালমান খান / আমির খান / প্রতিযোগিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ইসরায়েল থাকায় ইউরোভিশন বর্জন: সঙ্কট সামলে কি টিকে থাকতে পারবে এই সঙ্গীত প্রতিযোগিতা?
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net