Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
মুশফিকের মাইলফলক

খেলা

টিবিএস রিপোর্ট
07 April, 2023, 12:40 pm
Last modified: 07 April, 2023, 02:15 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী

মুশফিকের মাইলফলক

সিলেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করার দিনে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করা মুশফিক এবার আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে আরেকটি মাইলফলক ছুঁলেন।
টিবিএস রিপোর্ট
07 April, 2023, 12:40 pm
Last modified: 07 April, 2023, 02:15 pm

ঘরের মাঠে আয়ারল্যান্ডকে পেয়ে বাংলাদেশ যেমন একের পর এক দলগত মাইলফলক গড়ে গেছে, মুশফিকুর রহিমও তাই করেছেন। সিলেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করার দিনে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। 

এবার আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে আরেকটি মাইলফলক ছুঁলেন মুশফিক। তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে (তিন ফরম্যাট মিলিয়ে) ১৪ হাজার রান পূর্ণ করেছেন তিনি। 

প্রথম ইনিংসে বাংলাদেশের দুঃসময়ে কাণ্ডারী হয়ে ১২৬ রানের দারুণ এক ইনিংস খেলা মুশফিক দ্বিতীয় ইনিংসেও সাবলীল ব্যাটিং করছেন। মধ্যাহ্ন বিরতির আগে ওয়ানডে স্টাইলে ২০ বলে ৫টি চারে ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি। 

এই ইনিংসের পথে ১৪ হাজারে পৌঁছে যান মুশফিকর।  লিটন কুমার দাসের পর তার মারকুটে ব্যাটিংয়ে ছোট লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ৪৯ রান। 

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার আগে তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান ছিল ১৩ হাজার ৯৯২। এই ইনিংসে ৮ রান করতেই মাইলফলকে পৌঁছে যান তিনি। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক মুশফিক, সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ। তামিম ইকবালের সমান ১০টি সেঞ্চুরির মালিক মুশফিক ৮৫ টেস্টে ১৫৭ ইনিংসে ৫ হাজার ৪৭৬ (চলতি ইনিংসসহ) রান করেছেন।

১৪ হাজার রান পূর্ণ করার পথে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৪৫ ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৮৮ গড়ে ৭ হাজার ৪৫ রান করেছেন তিনি, যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। ১০২ টি-টোয়েন্টিতে মুশফিকের রান ১ হাজার ৫০০। 

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / মাইলফলক / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net