Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
যে ধরনের চাকরিতে মানুষ সবচেয়ে অসুখী: হার্ভার্ডের গবেষণা

ফিচার

টিবিএস ডেস্ক
05 April, 2023, 12:15 pm
Last modified: 05 April, 2023, 12:25 pm

Related News

  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ

যে ধরনের চাকরিতে মানুষ সবচেয়ে অসুখী: হার্ভার্ডের গবেষণা

৮৫ বছরের সময়কালে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, যেসব চাকরিতে মানুষের সঙ্গে মিথস্ক্রিয়ার সুযোগ খুবই কম কিংবা একেবারেই নেই, সেসব চাকরিতে মানুষ সবচেয়ে অসুখী।
টিবিএস ডেস্ক
05 April, 2023, 12:15 pm
Last modified: 05 April, 2023, 12:25 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

পৃথিবীতে হাজারও রকমের পেশা আছে; ব্যবসা-বাণিজ্য, চাকরি থেকে শুরু করে নিজ উদ্যোগে অনেক কিছুই গড়ে তোলে মানুষ। নিজের পেশা বা কাজ নিয়ে অনেকেরই অনেক রকম অনুভূতি থাকে। কেউ নিজের চাকরি নিয়ে খুশি, আবার কারো মধ্যে সবসময়ই অসন্তুষ্টি ও আক্ষেপ রয়ে যায়। সম্প্রতি বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় কোন ধরনের চাকরিতে মানুষ সবচেয়ে অসুখী, তা তুলে ধরেছেন গবেষকরা।

১৯৮৩ সালে শুরু করা হয় এ গবেষণা। এরপর থেকে ৮৫ বছর ধরে হার্ভার্ডের গবেষক দল প্রায় সাতশোরও বেশি মানুষের সাক্ষাৎকার নিয়ে এ গবেষণাটি পরিচালনা করেছে। এবার গবেষকরা জানিয়েছেন সেই সব চাকরি বা কাজের কথা, যেগুলো করতে মানুষ পছন্দ করে না এবং কাজে সন্তুষ্টি পায় না। 

গবেষণায় অংশগ্রহণকারী সাতশো ব্যক্তিকে তাদের কাজের ধরন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রতি দুই বছর অন্তর অন্তর তাদেরকে তাদের কাজ নিয়ে বিস্তারিত প্রশ্ন করা হয়েছে।

গবেষণার ফলাফল

৮৫ বছরের সময়কালে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, যেসব চাকরিতে মানুষের সঙ্গে মিথস্ক্রিয়ার সুযোগ খুবই কম কিংবা একেবারেই নেই, সেসব চাকরিতে মানুষ সবচেয়ে অসুখী। এই যেমন, রাতেরবেলা শিফটের ডিউটি, ট্রাক চালানো, রাতে নিরাপত্তা প্রহরীর চাকরি, প্রযুক্তি প্রতিষ্ঠানে প্যাকেজিং এর চাকরি, খাবার ডেলিভারি করা এবং ওয়্যারহাউজের অনলাইন রিটেইলারের চাকরি- এ সকল কাজে নিয়োজিত ব্যক্তিরা সবচেয়ে একাকী সময় পার করেন, কারণ ওই সময়ে আশেপাশে সহকর্মী বা অন্য মানুষদের সঙ্গে কথা বলতে পারেন না তারা।

একাকী কাজ করার ক্ষেত্রে সমস্যাটা হলো, সহকর্মীদের সাথে অর্থপূর্ণ সম্পর্ক তৈরির সুযোগ না থাকা। কর্মস্থলে একা একা কাজ করা অসুখী থাকার এবং একাকীত্বের একটি বড় লক্ষণ।

সুখী থাকার উপায় কী?

হার্ভার্ডের গবেষণায় আরও বলা হয়েছে, সুখী জীবনযাপন করার এবং জীবন নিয়ে সন্তুষ্ট থাকার একটি বড় উপায় হলো মানুষের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরি ও তা বজায় রাখা।

হার্ভার্ড মেডিক্যাল স্কুল এর মনোরোগবিদ্যার অধ্যাপক ও হার্ভার্ড স্টাডি অব এডাল্ট ডেভেলপমেন্ট-এর পরিচালক রবার্ট ওয়ালডিংগার বলেন, "এটা (মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া) আমাদের একটা জরুরি সামাজিক চাহিদা এবং জীবনের প্রতিটি পর্যায়ে এই চাহিদা পূরণ হওয়া দরকার। সেই সঙ্গে, আপনি যদি বেশি বেশি মানুষের সঙ্গে যুক্ত থাকেন, আপনি নিজের কাজে আরও বেশি তুষ্ট থাকবেন এবং আরও ভালো কাজ করবেন।

কর্মক্ষেত্রে সামাজিকীকরণ কেন গুরুত্বপূর্ণ?

গবেষণায় বলা হয়েছে, কর্মক্ষেত্রে অনেক মানুষের মাঝে থেকেও একজন কর্মী বিচ্ছিন্ন বোধ করতে পারে। আর এটা তখনই হয়, যখন সে সহকর্মীদের সঙ্গে কথাবার্তা বলে না বা মেলামেশা করে না। আর সে কারণেই কর্মক্ষেত্রে সামাজিকীকরণ এত গুরুত্বপূর্ণ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

Related Topics

টপ নিউজ

অসুখী / চাকরি / কাজ / গবেষণা / হার্ভার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net