Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
ভারতবর্ষে উনিশ শতকে ট্রেনে নারীদের আলাদা কামরা রাখার পরিকল্পনা কেন সফল হয়নি

ফিচার

মার্গারেট মেকপিস, স্ক্রল.ইন
03 April, 2023, 10:00 pm
Last modified: 03 April, 2023, 10:02 pm

Related News

  • ফরিদপুরে কলাবাগান থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ
  • বেনামি দুর্গ: সাহেবগঞ্জের ধ্বংসাবশেষের এক অমীমাংসিত আখ্যান
  • চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি
  • বাধা পেরিয়ে গ্রামের মেয়ে আফসানা যেভাবে চিকিৎসক হলেন

ভারতবর্ষে উনিশ শতকে ট্রেনে নারীদের আলাদা কামরা রাখার পরিকল্পনা কেন সফল হয়নি

রেলওয়েতে নারী যাত্রীদের জন্য আলাদা কামরা রাখার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স-এর কমিটি। কমিটির সেক্রেটারি সীতা নাথ রায় রেলওয়ে বোর্ডের প্রেসিডেন্টকে দেওয়া চিঠিতে ট্রেনে নারীদের জন্য সংরক্ষিত কামরায় বারবার 'ডাকাতি ও জুলুমের' ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মার্গারেট মেকপিস, স্ক্রল.ইন
03 April, 2023, 10:00 pm
Last modified: 03 April, 2023, 10:02 pm
ইস্ট ইন্ডিয়া রেলওয়ের ট্রেনের ছবি। ছবি: ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ গ্রুপ/ব্রিটিশ নিউজপেপার আর্কাইভ

১৮৬৯ সালে ভারত ও ব্রিটেনের একাধিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, ইস্ট ইন্ডিয়া রেলওয়েতে হিন্দু ও মুসলমান 'নারী যাত্রীদের' জন্য বিশেষ কামরা রাখার একটি প্রস্তাব অনুমোদন করেছেন ভারতের ভাইসরয়। ট্রেনে ভ্রমণকারী ভারতীয় নারীদের 'অসম্মানিত' হওয়া প্রতিরোধে এটিই সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলে মনে করেছিল কর্তৃপক্ষ।

'সম্মানিত নেটিভ নারীদের' জন্য সংরক্ষিত এই বিশেষ কামরাটি প্রথম শ্রেণির মানসম্পন্ন হবে, তবে অন্যান্য প্রথম শ্রেণির কামরার চেয়ে কম ভাড়ায় ভ্রমণের সুবিধাসহ এই ব্যবস্থা তৈরির কথা ছিল। আরও সুপারিশ করা হয় যে, নারীদের জন্য সংরক্ষিত এ কামরায় একজন ইউরোপিয়ান নারী প্রহরী এবং একজন ইউরোপিয়ান নারী টিকিট সংগ্রহকারী সর্বক্ষণ থাকবেন। নারী যাত্রীরা যেন ট্রেনের কামরায় কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়েন, তা নিশ্চিত করা হবে এই প্রহরীর দায়িত্ব। সেই সঙ্গে ভ্রমণরত নারীর সঙ্গে কোনো পুরুষ আত্মীয় থাকলে তাকে পার্শ্ববর্তী কামরায় জায়গা দেওয়া হবে। 

তবে তৎকালীন বাংলা সংবাদপত্র 'ঢাকা প্রকাশ'- এর একটি প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়, কোনো নারী যদি একা ভ্রমণে আপত্তি জানান, তাহলে তিনি যেন তার পুরুষ আত্মীয়র সঙ্গেই একই কামরায় ভ্রমণ করতে পারেন - ট্রেনে এমন কামরার ব্যবস্থাও থাকা উচিত।

১৮৬৯ সালের ২৭ অক্টোবর 'লেস্টার গার্ডিয়ান' এ 'হিন্দু লেডি ট্রাভেলার' শিরোনামে প্রকাশিত আর্টিকেল। ছবি: ব্রিটিশ লাইব্রেরি

১৯১০ সালে, রেলওয়েতে নারী যাত্রীদের জন্য আলাদা কামরা রাখার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স-এর কমিটি। কমিটির সচিব সীতা নাথ রায় রেলওয়ে বোর্ডের সভাপতিকে দেওয়া চিঠিতে ট্রেনে নারীদের জন্য সংরক্ষিত কামরায় বারবার 'ডাকাতি ও জুলুমের' ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি তিনপাহাড় এলাকায় সাম্প্রতিক একটি ডাকাতির ঘটনার উদাহরণ দেন, যেখানে জনৈক বাঙালি নারীকে ছুরিকাঘাত করে তার গয়না চুরি করে নেয় ডাকাতরা এবং তার তিন সন্তানকে ট্রেনের জানালা দিয়ে বাইরে ফেলে দেয়।

সীতা নাথ রায় চিঠিতে বলেন, নারীদেরকে স্বতন্ত্র একটি কামরায় ভ্রমণ করতে দিলে তারা 'দুর্বৃত্ত ও বেপরোয়াদের কবলে পড়ে নিজেদের সম্পূর্ণ অসহায় মনে করে'; এবং তারা জানে না যে হামলার কবলে পড়লে কিভাবে অ্যালার্ম বেল বাজাতে হয়। 

১৯১০ সালের ৪ আগস্ট ইংলিশম্যানস ওভারল্যান্ড মেইল-এ ভারতে ট্রেনে নারীদের ভ্রমণের বিষয়ে প্রকাশিত আর্টিকেল। ছবি: ব্রিটিশ লাইব্রেরি

কমিটির ধারণা ছিল, প্রতিকারমূলক পদক্ষেপ না নেওয়া হলে ট্রেনের যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে। সে কারণে নারীদের জন্য ট্রেনে আলাদা কামরার রাখার ক্ষেত্রে তারা কিছু 'সুরক্ষামূলক ব্যবস্থা' গ্রহণের পরামর্শ দিয়েছিল:

- সকল শ্রেণীর নারী যাত্রীদের একটি কামরায় রাখা যেতে পারে, যদি সেখানে একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য পুলিশ কর্মকর্তা থাকে এবং তার সঙ্গে সামনে-পেছনে আরও দুই থেকে তিনজন কনস্টেবল রাখা হয়।

- মধ্যবর্তী ও তৃতীয় শ্রেণীর কামরার মাঝে আলাদা পার্টিশন তোলা যাবে না।

- রাতেরবেলা ট্রেনে ভ্রমণের সময় দুজন নারী প্রহরী রাখতে হবে ওই কামরায়।

- নারীদের কামরার জানালায় শক্ত লোহার গ্রিল থাকতে হবে।

- নারীদের কামরাতে সাইড লাইট থাকতে হবে।

(এ আর্টিকেলটি প্রথম প্রকাশিত হয়েছে ব্রিটিশ লাইব্রেরি আনটোল্ড লাইভস ব্লগ-এ)   

Related Topics

টপ নিউজ

ভারতীয় রেলওয়ে / ব্রিটিশ / ট্রেন / সংরক্ষিত কামরা / নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ফরিদপুরে কলাবাগান থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ
  • বেনামি দুর্গ: সাহেবগঞ্জের ধ্বংসাবশেষের এক অমীমাংসিত আখ্যান
  • চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি
  • বাধা পেরিয়ে গ্রামের মেয়ে আফসানা যেভাবে চিকিৎসক হলেন

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net