Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
বরখাস্ত পটার, চেলসির নতুন কোচ হচ্ছেন নাগলসমান?

খেলা

টিবিএস রিপোর্ট
03 April, 2023, 10:25 am
Last modified: 03 April, 2023, 10:25 am

Related News

  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বরখাস্ত পটার, চেলসির নতুন কোচ হচ্ছেন নাগলসমান?

এই মৌসুমেই এটি চেলসির দ্বিতীয়বারের মতো কোচ বরখাস্ত করার ঘটনা। গত ১১ বছরে ১১ জন কোচকে বরখাস্ত করেছে তারা। 
টিবিএস রিপোর্ট
03 April, 2023, 10:25 am
Last modified: 03 April, 2023, 10:25 am
এবার চেলসিকে পথ দেখাবেন নাগলসমান? ছবি: সংগৃহীত

কথায় আছে, কপালে লিখন না যায় খন্ডন। অন্তত জুলিয়ান নাগলমানের ক্ষেত্রে হয়তো তাই ঘটতে যাচ্ছে। সদ্যই বায়ার্ন মিউনিখের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন, তবে ৩৫ বছর বয়সী এই জার্মান কোচ নিজের পরবর্তী গন্তব্যও পেয়ে গিয়েছেন বলেই মনে হচ্ছে। 

একের পর এক খারাপ ফলাফলের জেরে চেলসি বরখাস্ত করেছে গ্রাহাম পটারকে। এই মৌসুমেই এটি চেলসির দ্বিতীয়বারের মতো কোচ বরখাস্ত করার ঘটনা। গত ১১ বছরে ১১ জন কোচকে বরখাস্ত করেছে তারা। 

৪৭ বছর বয়সী পটারকে দায়িত্ব দেওয়া হয়েছিল টমাস টুখেলকে সরিয়ে দিয়ে। সেই টুখেল এখন দায়িত্ব নিয়েছেন বায়ার্নের। বায়ার্ন আবার তাকে কোচ বানিয়েছে নাগলসমানের সঙ্গে চুক্তি ছিন্ন করে। ঘুরেফিরে সেই নাগলসমানই এখন হতে পারেন চেলসির কোচ!

পটারকে বরখাস্ত করার পর ৩৫ বছর বয়সী জার্মান কোচই চেলসির প্রথম পছন্দ। নাগলসমান যখন লাইপজিগে ছিলেন, তখন থেকেই চেলসির নজর ছিলো এই তরুণ কোচের ওপর। নাগলসমান নিজেও চেলসির হয়ে কাজ করতে আগ্রহী। 

তবে জট পেকেছে অন্য জায়গায়। নাগলসমান চান এই মৌসুম শেষে লন্ডনের ক্লাবটির দায়িত্ব নিতে। কিন্তু চেলসি এখনই চায় তাকে। যে কারণে ধোঁয়াশা রয়েই গিয়েছে চেলসির পরবর্তী কোচ নাগলসমানই হবেন কিনা। 

যদি নাগলসমান এখনই দায়িত্ব নিতে না চান সেক্ষেত্রে চেলসি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাউকে নিয়োগ দিতে পারে। মৌসুম শেষে পরিপূর্ণভাবে দায়িত্ব নিতে পারেন জুলিয়ান নাগলসমান। 

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে চেলসি। তার আগে তারা খেলবে লিভারপুলের বিপক্ষে। এমন গুরুত্বপূর্ণ সব ম্যাচের আগে চেলসির কোচের দায়িত্ব কে পান সেটিই এখন দেখার বিষয়। 

Related Topics

টপ নিউজ

গ্রাহাম পটার / জুলিয়ান নাগলসমান / চেলসি / বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net