Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
ঢাকায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

বাংলাদেশ

মোঃ ফয়সাল আহমেদ & আবু আজাদ
01 April, 2023, 08:50 am
Last modified: 01 April, 2023, 09:07 am

Related News

  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদমন্ত্রী
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫

ঢাকায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

তবে রমজানের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চট্টগ্রামের ঈদবাজারে দেখা যাচ্ছে না ক্রেতাদের তেমন ভিড়।
মোঃ ফয়সাল আহমেদ & আবু আজাদ
01 April, 2023, 08:50 am
Last modified: 01 April, 2023, 09:07 am
ছবি / রাজীব ধর

ঈদ-উল-ফিতরের আর মাত্র সপ্তাহ তিনেক বাকি; এরইমধ্যে আসন্ন উৎসবকে ঘিরে জমে উঠেছে কেনাকাটা। এই রমজানের প্রথম সপ্তাহান্ত শুক্রবার (৩১ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মার্কেটে দেখা গেছে ক্রেতাদের ভিড়। 

ঢাকার বেশ কয়েকটি মার্কেট ও শপিং মল ঘুরে দেখা যায়, ক্রেতারা জামাকাপড়, জুতা, অলঙ্কারসহ বিভিন্ন জিনিস কেনার জন্য ভিড় করছেন দোকানে। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড়ও বাড়তে থাকে।

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সারা ফ্যাশনের ব্যবস্থাপক জিসান হাসান বলেন, "আজ সকাল থেকে আমাদের শোরুমে প্রচুর ভিড়। ইফতারের পর ক্রেতার সংখ্যা আরও বেড়েছে।"

তিনি জানান, রমজানের প্রথম দুই দিনে ক্রেতাদের ভিড় ছিল। কিন্তু এরপরের কয়েকদিন আবার ক্রেতাদের সমাগম কমে যায়।

"তবে, ক্রেতার সংখ্যা আজ আবার বেড়েছে; আশা করছি, এই অবস্থা ঈদ পর্যন্ত বজায় থাকবে," যোগ করেন তিনি।

মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেটের ইমিটেশন জুয়েলারি বিক্রেতা রকিবুল ইসলাম বলেন, "দিন যত বাড়ছে, মানুষের ভিড়ও বাড়ছে। সাধারণত শুক্রবারে ভিড় বেশি হলেও আজ স্বাভাবিকের চেয়ে ক্রেতাদের সংখ্যা অনেকটাই বেশি।"

ঢাকা নিউমার্কেটের সাইকি ফ্যাশনের মালিক কামরুল ইসলাম বলেন, "আজ ভালো বিক্রি হচ্ছে। ছেলেদের পোশাকের চেয়ে মেয়েদের পোশাক বিক্রি হচ্ছে বেশি।"

ঊর্মি সুমাইয়া নামে এক ক্রেতা জানান, শুক্রবার হাতে সময় নিয়ে সন্তানদের জন্য পোশাক কিনতে এসেছেন তিনি। "যেহেতু আমি চাকরি করি, তাই ছুটির দিন ছাড়া আমার কেনাকাটা করার সময় নেই। আজ বাচ্চাদের জন্য কিনছি। নিজের জন্য হয়তো পরের সপ্তাহান্তে কেনাকাটা করব," বলেন তিনি।

এদিকে রোজা শুরুর এক সপ্তাহ পরেও জমে উঠেনি চট্টগ্রামের ঈদ বাজার

রোজার এক সপ্তাহ শেষ, কিন্তু চট্টগ্রামের ঈদবাজারে দেখা যাচ্ছে না ক্রেতাদের তেমন ভিড়। 

চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা বলছেন, এবার ঈদ উপলক্ষে চট্টগ্রামের ব্যবসায়ীরা প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছেন। এরমধ্যে একেবারে নতুন বিনিয়োগ হয়েছে এক হাজার কোটি টাকার বেশি। 

টানা দুই বছর করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ হওয়ার পর গতবছর ঈদে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিলেন তারা। কিন্তু এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদের মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও ক্রেতার দেখা নেই। 

চট্টগ্রামে পাইকারি ও খুচরা বাজারের জন্য বিখ্যাত টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোছাইন জানান, টেরিবাজারে ১১০ টি মার্কেটে দোকানের সংখ্যা প্রায় ৩ হাজার। 

"দেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, মালয়শিয়া, দুবাই ও থাইল্যান্ড থেকে ব্যবসায়ীরা এখানে ঈদের জন্য কাপড় নিয়ে এসেছেন। ছোট দোকানগুলো নুন্যতম ২০ থেকে ৫০ লাখ এবং মেগাশপগুলো কোটি টাকার ওপরে বিনিয়োগ করেছেন তারা। তবে এবারের পরিস্থিতি একেবারে ভিন্ন, ক্রেতা নেই বললেই চলে। লাভতো দূরের কথা, দোকান খরচ উঠবে কিনা তা নিয়েই শঙ্কায় আছি," যোগ করেন তিনি। 

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন / টিবিএস

নিউ মার্কেটে চারুলতার সত্ত্বাধিকারী মোহাম্মদ জুয়েল বলেন, "দেশের বিভিন্ন জায়গা থেকে ঈদের জন্য শাড়ি নিয়ে এসেছি। কিন্তু গত এক সপ্তাহে ১০ লাখ টাকার বিক্রিও হয়নি। 

তবে কিছুটা ব্যতিক্রম চিত্র দেখা গেছে বন্দরনগরীর সবচেয়ে অভিজাত শপিংমল মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা ও বালি আর্কেডে। বৃহস্পতিবার সন্ধ্যায় মিমি সুপার মার্কেটে ক্রেতা সমাগম ছিলো বেশ ভালো।
 

Related Topics

টপ নিউজ

ঈদের কেনাকাটা / ঈদ / ঢাকা / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদমন্ত্রী
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net