Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
‘ঘরই নেই, ঘরে থাকব কিভাবে!’

ফিচার

লক্ষ্মীপুর সংবাদদাতা
01 May, 2020, 03:20 pm
Last modified: 01 May, 2020, 04:34 pm

Related News

  • গাইবান্ধায় ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত 
  • রংপুরে অ্যানথ্রাক্স আতঙ্ক: ৩ উপজেলায় আক্রান্ত ১১ জন
  • সংক্রমণ প্রতিরোধে বার্ন ইনস্টিটিউটে ভিড় এড়ানোর আহ্বান চিকিৎসকদের
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • করোনা সংক্রমণ প্রতিরোধে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা

‘ঘরই নেই, ঘরে থাকব কিভাবে!’

'করোনা সংক্রমণ এড়াতে ঘরেই থাকুন' সরকারের এমন বার্তা আমাদের জন্য না। কারণ আমরা ঘরে থাকব কিভাবে? আমাদের তো ঘরই নেই। আমাদের কেউ অসুস্থ হলে পৃথক থাকার কোনো ব্যবস্থা নেই। 
লক্ষ্মীপুর সংবাদদাতা
01 May, 2020, 03:20 pm
Last modified: 01 May, 2020, 04:34 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ঝুপড়ির সামনে শিশুকোলে দাঁড়িয়ে আছে এক কিশোরী মা। পাশেই বিছানার কোণে বসে হাসছেন বৃদ্ধ নারী তাছনুর। এরা সবাই ঝুপড়ির বাসিন্দা।

এ ঝুপড়িতে রোদ বৃষ্টি কোনোটাই আটকানো সম্ভব হয় না। তবুও কালবৈশাখীর সময়ে ৪৭ দিন বয়সী এক শিশুসহ পরিবারের সাত সদস্য রাতে এখানে ঘুমায়। পরিবারের সবার সঙ্গে ঝড়-বৃষ্টিতে প্রতিনিয়ত শিশুটিও ভিজে। 

পল্লী কবি জসিমউদ্দিনের 'আসমানী' কবিতার বর্ণনা সদৃশ এরকম পরিবারের বসবাস লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চর জগবন্ধু গ্রামে।

এপ্রিলের শেষ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মেঘনা নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা এ গ্রামে যে পরিবারগুলো রয়েছে, তাদের সবার বাড়ি বা ঘর বলতে কেবলমাত্র এক একটি ঝুপড়ি। যেখানে শুধু রাতে কোনোমতে ঘুমানো যায়।

ঝুপড়ির বাসিন্দা তাছনুরের অভিযোগ, 'করোনা সংক্রমণ এড়াতে ঘরেই থাকুন' সরকারের এমন বার্তা আমাদের জন্য না। কারণ আমরা ঘরে থাকব কিভাবে? আমাদের তো ঘরই নেই। আমাদের কেউ অসুস্থ হলে পৃথক থাকার কোনো ব্যবস্থা নেই।

একই ইউনিয়নের ৮নং ওর্য়াডের সালেহাদের নিজস্ব বাড়ি ঘর নেই। যা ছিল সব নদীতে চলে গেছে। এখন পাথর কারখানার পাশের ছোট একটি কুঁড়েঘরে বছরে ৫ হাজার টাকা ভাড়া চুক্তিতে পরিবারের ৮ সদস্য নিয়ে রাতে ঘুমায়। আর দিনের বেলায় এদিক ওদিক থাকে।

উত্তর দিকের গ্রামের সফিক ১০ বছর আগে নদী বসত ভিটা হারিয়েছেন। ছেলে-মেয়ে, নাতী-নাতনীসহ অন্তত ২০ জনের পরিবারে নিজস্ব কোনো ঘরবাড়ি নেই। বিভিন্ন মানুষের আড়া-বেড়ায় কোনো রকম ঝুপড়ি তৈরি করে থাকছেন।

স্থানীয়সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, রায়পুর এবং লক্ষ্মীপুর সদর উপজেলায় এমন হাজার হাজার পরিবার রয়েছে, যাদের থাকার মতো ভালো ঘর নেই।

এদের মধ্যে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুর-রামগতি সড়ক এলাকা এবং একই সড়কের চর লরে, করুনানগর এলাকায় রয়েছে প্রায় ২ হাজার পরিবার।

রামগতি উপজেলার বালুচর এবং আজাদনগর-তোরাবগঞ্জ বেড়িবাঁধ এলাকা, রায়পুর উপজেলার চরবংশী, চর আবাবিল এবং চাঁদপুর সেচ প্রকল্পের বেড়িবাঁধ এলাকায় রয়েছে কয়েক হাজার পরিবার।

সদর উপজেলার মজু চৌধুরীর হাট থেকে কমলনগর উপজেলার মতিরহাট পর্যন্ত বেড়িবাঁধের দু'পাশে, রামগঞ্জ উপজেলার শিশুপার্ক এবং সোনাপুর এলাকার বাঁশঘর এলাকায়ও রয়েছে বহু পরিবার।

লক্ষ্মীপুর জেলার গৃহহীনদের বেশিরভাগই পেশায় জেলে, দিনমজুর এবং শ্রমিক। লক্ষ্মীপুর মজুচৌধুরীহাট এলাকার গৃহহীন সফিক মাঝি জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নিষেধাজ্ঞার কারণে বাহিরে গিয়ে কাজ করতে পারছি না। তাই উপার্জন নেই। আমাদের জীবন চলছে অর্ধহার আর অনাহারে। রাস্তায় বের হলে প্রশাসনের লোক ঘরে থাকতে বলে। আমরা কিভাবে ঘরে থাকব? আমাদের তো ঘর নেই। এরপরও সরকারি কোনো সহায়তা নেই।

তাদের খবরও কেউ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

২০১১ সালের আদমশুমারি প্রতিবেদন থেকে জানা যায়, লক্ষ্মীপুর জেলায় মোট বাসগৃহের সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৩৩৯টি। যার মধ্যে শতকরা ৩.৩ ভাগ ঝুপড়ি ঘর। সংখ্যার হিসেবে যার পরিমাণ ১২ হাজার ৫৬টি। 

কিন্ত স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জেন্ডার অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি-জেমস'র নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী জানান, অব্যাহত নদীভাঙনের ফলে প্রায় ১০ বছর পর বর্তমানে ঝুপড়ি ঘর বা গৃহহীন পরিবারের সংখ্যা হবে আগের সংখ্যার চারগুণ বেশি। জেলাজুড়ে ঝুপড়ি ঘরের প্রায় দুই লক্ষাধিক বাসিন্দা করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, বেড়িবাঁধের ওপর যারা অস্থায়ীভাবে বসবাস করছে, তাদের বেশির ভাগই নদীভাঙনের শিকার; ঘর হারিয়েছে তাদের নদীতে। সরকারিভাবে তাদেরকে পুনর্বাসন করা হবে। তবে করোনা পরিস্থিতিতে এরকম সকল মানুষকে অবশ্যই খাদ্য সহায়তা প্রদান করার লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, গৃহহীন ও ভাসমান মানুষ যাদের ঘর নেই, তাদের হাতে ত্রাণ পৌঁছে দিতে তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ বাসা থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান। 

Related Topics

টপ নিউজ

ঘরে থাকুন / করোনাভাইরাস / সংক্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • গাইবান্ধায় ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত 
  • রংপুরে অ্যানথ্রাক্স আতঙ্ক: ৩ উপজেলায় আক্রান্ত ১১ জন
  • সংক্রমণ প্রতিরোধে বার্ন ইনস্টিটিউটে ভিড় এড়ানোর আহ্বান চিকিৎসকদের
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • করোনা সংক্রমণ প্রতিরোধে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net