Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সিদ্ধান্ত ছাড়াই ফিরে গেল মিয়ানমারের প্রতিনিধি দল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 March, 2023, 03:05 pm
Last modified: 22 March, 2023, 03:29 pm

Related News

  • রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১১ দেশ
  • আরাকানের যুদ্ধাবস্থা নিরসন করেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন: খলিলুর রহমান
  • ১৮০,০০০ রোহিঙ্গা ফেরত নিতে রাজি না হওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসেনি বাংলাদেশ: আজাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সিদ্ধান্ত ছাড়াই ফিরে গেল মিয়ানমারের প্রতিনিধি দল

মিয়ানমারের প্রতিনিধি দলটি গেল ৭ দিনে সাড়ে চারশত রোহিঙ্গার তথ্য যাচাই করেছে।
টিবিএস রিপোর্ট
22 March, 2023, 03:05 pm
Last modified: 22 March, 2023, 03:29 pm
ছ্বি-টিবিএস

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই ফিরে গেল মিয়ানমারের প্রতিনিধি দল। বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ১৭ সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজারের টেকনাফের জালিয়াপাড়া জেটিঘাট হয়ে মিয়ানমারে ফিরে যায়। 

তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কোন কথা বলতে রাজি হননি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্টরা।  

একটি সূত্র বলছে, কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ওখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে একটি সভা হওয়ার কথা রয়েছে। মিয়ানমারের প্রতিনিধি দলটি ৭ দিন টেকনাফ অবস্থান করে ফিরে গেলেও প্রত্যাবাসন নিয়ে কার্যত কোন সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।

এর আগে মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় কক্সবাজারস্থ অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা জানিয়েছিলেন, মিয়ানমারের প্রতিনিধি দলটি ৭ দিনে সাড়ে চারশত রোহিঙ্গার তথ্য যাচাই করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গেল ৭ দিনে ১৪৯ পরিবারের ৪৪৯ জন রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাই করেছে মিয়ানমার প্রতিনিধি দল। এর মধ্যে গত বুধবার (১৫ মার্চ) ৪ পরিবারের ২৭ জন, বৃহস্পতিবার (১৬ মার্চ) ২৩ পরিবারের ৭৮ জন, শুক্রবার (১৭ মার্চ) ২৮ পরিবারের ৭৪ জন, শনিবার (১৮ মার্চ) ২৬ পরিবারের ৬৯ জন, রোববার (১৯ মার্চ) ২৬ পরিবারের ৭৫ জন, সোমবার (২০ মার্চ) ২৬ পরিবারের ৮৬ জন ও মঙ্গলবার (২১ মার্চ) ১৬ পরিবারের ৪০ জন রোহিঙ্গার সাথে আলাপ করে প্রতিনিধি দলটি। টেকনাফ স্থলবন্দরের মালঞ্চ সম্মেলন কক্ষে চলে রোহিঙ্গাদের তথ্য যাচাই ও সাক্ষাৎকার গ্রহণের কাজটি। 

প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ থেকে পাঠানো তালিকাভুক্ত রোহিঙ্গাদের তথ্য যাচাই করতে ১৫ মার্চ বুধবার কক্সবাজারের টেকনাফ হয়ে বাংলাদেশে আসে মিয়ানমারের ২২ সদস্যদের প্রতিনিধি দল। দেশটির মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের মংডুর আঞ্চলিক পরিচালক অং মাইউ এর নেতৃত্বে আসা সদস্যদের ৫ জন প্রাথমিক আলোচনা শেষে মিয়ানমার ফেরত গেলেও টেকনাফে ছিলেন ১৭ সদস্য। এরা বুধবার মিয়ানমারে ফিরে গেলেন।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা উখিয়া টেকনাফের ৩৩টি ক্যাম্প ও ভাসানচরে আশ্রিত আছেন।

এ পরিস্থিতিতে সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতি প্রদান করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবাসনের 'উপযোগী নয়'। মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে ইউএনএইচসিআরের অবস্থান অপরিবর্তিত রয়েছে। সম্ভাব্য প্রত্যাবাসন নিয়ে দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় পাইলট প্রকল্পে রোহিঙ্গা শরণার্থীদের একটি গ্রুপের সঙ্গে দেখা করতে মিয়ানমারের একটি প্রতিনিধিদলের বাংলাদেশে সফর সম্পর্কে অবগত রয়েছে তারা। তবে ইউএনএইচসিআর এসব আলোচনায় জড়িত নয়।
 

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসন / মিয়ানমারের প্রতিনিধি দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
    সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
  • ফাইল ছবি
    ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
    ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
    তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

Related News

  • রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১১ দেশ
  • আরাকানের যুদ্ধাবস্থা নিরসন করেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন: খলিলুর রহমান
  • ১৮০,০০০ রোহিঙ্গা ফেরত নিতে রাজি না হওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসেনি বাংলাদেশ: আজাদ

Most Read

1
সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
বাংলাদেশ

সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা

2
ফাইল ছবি
অর্থনীতি

ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল

3
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
আন্তর্জাতিক

তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net