Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
২০ ঘণ্টা পর সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 March, 2023, 10:30 am
Last modified: 12 March, 2023, 04:38 pm

Related News

  • সরকারি নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে কলেজ মাঠে মাসব্যাপী মেলা, দায় এড়াতে কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপ
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

২০ ঘণ্টা পর সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
টিবিএস রিপোর্ট
12 March, 2023, 10:30 am
Last modified: 12 March, 2023, 04:38 pm
ছবি / টিবিএস

শনিবার (১১ মার্চ) চট্টগ্রামের ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্স গ্রুপের তুলার গুদামে লাগা আগুন প্রায় ২০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়; এখন সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক।

তিনি আরও জানান, সেনা কর্মকর্তারা এখনও ঘটনাস্থলে উপস্থিত থাকলেও বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর দল আপাতত ঘটনাস্থল ত্যাগ করেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিটেক্স গ্রুপের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর ২২টি ইউনিট কাজ শুরু করেছিল।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, পানির স্বল্পতা এবং তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন নেভানো কঠিন হয়ে ওঠে; ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়।

এদিকে, শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল ইউএসএআর (ইউনিট সার্চ অ্যান্ড রেসকিউ টিম)ও ঘটনাস্থলে পৌঁছেছে।

ঘটনা তদন্তে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে।

জানা যায়, ছোট কুমিরার ১ একর ৯৪ শতক জায়গায় অবস্থিত গুদামটির মালিক সীতাকুণ্ডের এস এল শিপ ব্রেকিং ইয়ার্ডের স্বত্বাধিকারী লোকমান হোসেন। 

কয়েক বছর আগে তিনি গুদামটি ইউনিটেক্স গ্রুপকে ভাড়ায় দেন। এরপর থেকে ইউনিটেক্স গ্রুপ তাদের স্পিনিং মিলের তুলার জন্য গোডাউনটি ব্যবহার করে আসছে। প্রতিদিন ট্রাক যোগে টনে টনে তুলা সেখানে স্তূপ করা হতো।

এর আগে, গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ৭ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।
 
Related Topics

টপ নিউজ

সীতাকুণ্ড / অগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • সরকারি নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে কলেজ মাঠে মাসব্যাপী মেলা, দায় এড়াতে কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপ
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net