Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
নিজের আঁকা হিথ লেজার ও বব মার্লির পোর্ট্রেট বিক্রি করলেন জনি ডেপ

বিনোদন

টিবিএস ডেস্ক
07 March, 2023, 12:40 pm
Last modified: 07 March, 2023, 01:04 pm

Related News

  • মানুষের মডেলের বদলে কেন ফুল আঁকতেন ভ্যান গঘ?
  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • ‘সুলতানের চর দখল ছবি হারিয়ে গেল! বলছিলেন এগুলি নিয়ে যান—সাহস করিনি সেদিন!’ 
  • হারিয়ে যাওয়ার আগে জয়নুল, সুলতানদের ছবি পুনরুদ্ধারের লড়াই

নিজের আঁকা হিথ লেজার ও বব মার্লির পোর্ট্রেট বিক্রি করলেন জনি ডেপ

ডেপের এই সংগ্রহে হিথ লেজার ও বব মার্লির পাশাপাশি আরও রয়েছে রিভার ফিনিক্স ও হান্টার এস. থম্পসনের পোর্ট্রেট।
টিবিএস ডেস্ক
07 March, 2023, 12:40 pm
Last modified: 07 March, 2023, 01:04 pm

আলোচিত মানহানি মামলা থেকে রেহাই পাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছেন হলিউড অভিনেতা জনি ডেপ। নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি গান-কনসার্টে অংশগ্রহণ করা এবং নিজের আঁকা চিত্রকর্মও প্রকাশ করেছেন তিনি। ডেপের এসব প্রতিভার কথা এবারই নতুন করে জানতে পারছেন অনেকে।

এর আগে গত বছরও নিজের হাতে আঁকা জনপ্রিয় ব্যক্তিত্বদের চিত্রকর্ম বিক্রি করেছিলেন ডেপ। সম্প্রতি লন্ডন গ্যালারির মাধ্যমে ডেপ তার আঁকা হিথ লেজার ও বব মার্লির চিত্রকর্ম হাজার হাজার ডলারে বিক্রি করেছেন। 

'ফ্রেন্ডস অ্যান্ড হিরোস টু' শিরোনামের চার খণ্ডের এই সংগ্রহে ডেপের নিজের হাতে স্বাক্ষর করা রয়েছে। তার এই সংগ্রহে হিথ লেজার ও মার্লির পাশাপাশি আরও রয়েছে রিভার ফিনিক্স ও হান্টার এস. থম্পসনের পোর্ট্রেট। ডেপের এই কালেকশনের মূল্য ১৭৫০০ পাউন্ড (২১০০০ ডলার)। 

View this post on Instagram

A post shared by Castle Fine Art (@castlegalleries)

তবে কেউ একসঙ্গে চারটি ছবি না কিনতে চাইলে আলাদাভাবে নেওয়ার সুযোগও ছিল শুরুতে। দুই সপ্তাহ আগে যখন এগুলো প্রথম বিক্রির জন্য প্রদর্শিত হয় তখন প্রতিটি চিত্রকর্মের দাম ধরা হয়েছিল ৫৪০০ ডলার। কিন্তু এই সময়ের মধ্যেই ৭৮০টি প্রিন্ট বিক্রি হয়ে গেছে।

ছবিগুলো বিক্রয়কারক প্রতিষ্ঠান ক্যাসল ফাইন আর্টস-এর ওয়েবসাইটে বলা হয়েছে, "ডেপের চোখে এসব ব্যক্তিরা কেমন এবং তারা কিভাবে অভিনেতার সামনে নিজেকে প্রকাশ করেছেন, তারই একটি গভীর প্রতিফলন ফুটে উঠেছে এই ছবিগুলোতে।"

গত বছর 'ফ্রেন্ডস অ্যান্ড হিরোস' শিরোনামে ডেপ তার আঁকা একগুচ্ছ চিত্রকর্ম বিক্রি করেছিলেন। এগুলোর মধ্যে ছিল কেইথ রিচার্ডস, অ্যাল পাচিনো, বব ডিলান এবং এলিজাবেথ টেইলরের ছবি। এই ছবিগুলো প্রতিটি ৪৭৪০ ডলার দামে বিক্রি হয়েছে।

গ্যালারির ওয়েবসাইটে ডেপ সম্পর্কে লেখা হয়েছে যে, অভিনেতার জন্ম কেন্টাকিতে এবং তিনি পড়ালেখা করেছেন ফ্লোরিডার মিরামার হাইস্কুলে। অভিনয় ক্যারিয়ারে স্বীকৃতি হিসেবে তিনি পিপল'স চয়েস অ্যাওয়ার্ড ফর ফেভারিট মুভি আইকন এবং হলিউড ওয়াক অব ফেমসহ অসংখ্য পুরস্কার জিতেছেন।

ওয়েবসাইটে ডেপের আত্মজীবনীতে আরও লেখা, "একজন অভিনেতা হিসেবে ডেপ চরিত্রায়নের প্রতি গভীর গবেষণা ও নিবেদিতপ্রাণ মনোভাবের জন্য বিশেষ পরিচিত।"

এই মুহূর্তে ডেপ তার অভিনয় ক্যারিয়ারকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবারই প্রথমবারের মতো পরিচালনায় হাতেখড়ি হতে যাচ্ছে ডেপের। ইতালিয়ান শিল্পী অ্যামেদিও মোদিগলিয়ানির বায়োপিক নির্মাণের কাজে হাত দিয়েছেন তিনি। ছবিটির প্রযোজনা করছেন অ্যাল পাচিনো।

সূত্র: ভ্যারাইটি  

Related Topics

টপ নিউজ

জনি ডেপ / চিত্রকর্ম / পোট্রেইট / হিথ লেজার / বব মার্লি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • মানুষের মডেলের বদলে কেন ফুল আঁকতেন ভ্যান গঘ?
  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • ‘সুলতানের চর দখল ছবি হারিয়ে গেল! বলছিলেন এগুলি নিয়ে যান—সাহস করিনি সেদিন!’ 
  • হারিয়ে যাওয়ার আগে জয়নুল, সুলতানদের ছবি পুনরুদ্ধারের লড়াই

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net