Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
আমার সঙ্গীত ক্যারিয়ারের মেয়াদ ছিল মাত্র 'দুই সেকেন্ড': প্রিয়াঙ্কা চোপড়া 

বিনোদন

টিবিএস ডেস্ক
03 March, 2023, 02:45 pm
Last modified: 03 March, 2023, 02:59 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

আমার সঙ্গীত ক্যারিয়ারের মেয়াদ ছিল মাত্র 'দুই সেকেন্ড': প্রিয়াঙ্কা চোপড়া 

"সঙ্গীতশিল্পীদের জীবনে ভীষণ ব্যস্ততা থাকে। খুবই চাপের মধ্যে থাকতে হয় এখানে। সে কারণেই আমার মিউজিক ক্যারিয়ারের মেয়াদ ছিল মাত্র 'দুই সেকেন্ড'...।
টিবিএস ডেস্ক
03 March, 2023, 02:45 pm
Last modified: 03 March, 2023, 02:59 pm
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

২০১৮ সালের ডিসেম্বরে আমেরিকান গায়ক-গীতিকার ও অভিনেতা নিক জোনাসকে বিয়ে করার পর থেকে আমেরিকাতেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড ইন্ডাস্ট্রিতে এখন আর প্রিয়াঙ্কাকে দেখা যায় না বললেই চলে। বরং হলিউডে নিজের জায়গা করে নিতে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা; যদিও ইতোমধ্যেই হলিউডে অভিষেক হয়ে গেছে তার। 

বলিউডে অভিনয়ের পাশাপাশি দু-চারটি গানও গেয়েছেন 'বরফি' অভিনেত্রী। ২০১৫ সালে 'দিল ধাড়কানে দো' সিনেমার টাইটেল ট্র্যাকে ফারহান আখতারের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এর আগে ২০১২ সালে গেয়েছিলেন ইংরেজি গান 'ইন মাই সিটি'।  ২০১৩ সালে পিটবুলের সঙ্গে জুটি বেঁধে 'এক্সোটিক' নামের আরও একটি গান গান তিনি। তার দুটি গানই বেশ সাড়া ফেলেছিল।

কিন্তু গানের জগতে স্থায়ী হওয়ার চেষ্টা করলেও সফল হননি প্রিয়াঙ্কা। সম্প্রতি নিজের মিউজিক ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। সেই সঙ্গে ভারতে অভিনয়ের শুরুতে কিছু বাজে অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন।

পিটবুলের সঙ্গে নিজের গানের ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়া।

নিজের সংক্ষিপ্ত গানের ক্যারিয়ার নিয়ে প্রিয়াঙ্কা বলেন, "সঙ্গীতশিল্পীদের জীবনে ভীষণ ব্যস্ততা থাকে। খুবই চাপের মধ্যে থাকতে হয় এখানে। আমি জানিনা তারা কিভাবে সামাল দেয় এসব... ট্যুর লাইফটা একদম ক্রেজি! খুব ভোরে উঠতে হয়, আবার রাতে দেরি করে ঘুমাতে যাওয়া... বিভিন্ন শহরে ভ্রমণ করা...কখনো কখনো তিন মাসের জন্য। সে কারণেই আমার মিউজিক ক্যারিয়ারের মেয়াদ ছিল মাত্র 'দুই সেকেন্ড'। এই পেশাটা আসলে আমার জন্য ছিল না।"

অভিনেত্রী আরও বলেন, "আমি রকস্টারদের জীবনকে খুবই শ্রদ্ধা করি। কিন্তু দুর্বলচিত্তের মানুষদের জন্য এই জীবন নয়।"   

বলিউডে সফল ক্যারিয়ারের পর এখন হলিউডে কাজ করছেন প্রিয়াঙ্কা। তবুও বলিউডে কাজের শুরুর দিকেই অনেক ঘটনাই যে তার আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছিল তা স্বীকার করলেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা জানান, তার গায়ের রঙ ফর্সা ছিল না বলে কেউ কেউ তাকে ব্ল্যাক ক্যাট বা কালো বিড়াল, 'ডাস্কি' বা শ্যামবর্ণের বলে ঠাট্টা করতো। প্রিয়াঙ্কার মতে, ভারতীয়দের মধ্যে ফর্সা গায়ের রঙ এর প্রতি এ দুর্বলতা আসলে তাদের 'ঔপনিবেশিক অতীত' থাকার ফল। তিনি বলেন, "ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর ১০০ বছরও পার হয়নি, তাই এখনও ভারতীয়রা তাদের অতীত মুছে ফেলতে পারছে না। এটা এখন আগামী প্রজন্মের দায়িত্ব যে তারা এই 'সংযোগ' ছিন্ন করবে কিনা, যাতে করে তাদের পরবর্তী প্রজন্ম ফর্সা গায়ের রঙকে এতটা প্রাধান্য না দেয়।"

প্রিয়াঙ্কা জানান, আশেপাশের মানুষের নেতিবাচক কথা শুনতে শুনতে একসময় তিনি ভাবতেন যে তিনি যথেষ্ট সুন্দর নন। যদিও তার ধারণা ছিল যে ফর্সা অভিনেতা-অভিনেত্রীদের চাইতে তার নিজের অভিনয় কিছুটা হলেও ভালো।"

এই মুহূর্তে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ওয়েব সিরিজ 'সিটাডেল' মুক্তির অপেক্ষায় রয়েছে। গত ২ মার্চ ট্রেইলার মুক্তির কথা থাকলেও, গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে সিরিজের নির্মাতারা কিছুদিন সময় পিছিয়ে দিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া   

Related Topics

টপ নিউজ

প্রিয়াঙ্কা চোপড়া / নিক জোনাস / সঙ্গীত / ক্যারিয়ার / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net