Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
রয়ের সেঞ্চুরির পর বাটলার-মঈনের দাপট, তামিমদের সামনে বড় লক্ষ্য

খেলা

টিবিএস রিপোর্ট
03 March, 2023, 12:35 pm
Last modified: 03 March, 2023, 04:56 pm

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘নতুন একটা অভিজ্ঞতা হলো’- ম্যাচের দিন হোটেল বদলানো নিয়ে তাসকিন

রয়ের সেঞ্চুরির পর বাটলার-মঈনের দাপট, তামিমদের সামনে বড় লক্ষ্য

দারুণ ব্যাটিংয়ে জেসন রয় তুলে নিলেন সেঞ্চুরি, জস বাটলার করলেন হাফ সেঞ্চুরি। পরে মঈন আলীও দ্রুত রান তুললেন, শেষ দিকে ঝড় বইলো স্যাম কারানের ব্যাটে। এই চার ব্যাটসম্যানের ব্যাটে বড় সংগ্রহ পেলো ইংল্যান্ড। 
টিবিএস রিপোর্ট
03 March, 2023, 12:35 pm
Last modified: 03 March, 2023, 04:56 pm

তাসকিন আহমেদ শুরুতে উইকেট এনে দিলেও তা খুব একটা কাজে এলো না। জেসন রয় এক পাশ আগলে ব্যাট চালাতে থাকলেন। ১০০ পেরনোর আগে আরও দুটি উইকেট হারালো ইংল্যান্ড, কিন্তু তাতে সমস্যা হলো না। রয় তুলে নিলেন সেঞ্চুরি, জস বাটলার করলেন হাফ সেঞ্চুরি। পরে মঈন আলীও দ্রুত রান তুললেন, শেষ দিকে ঝড় বইলো স্যাম কারানের ব্যাটে। এই চার ব্যাটসম্যানের ব্যাটে বড় সংগ্রহ পেলো ইংল্যান্ড। 

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করতে নামা ইংল্যান্ড ৭ উইকেটে ৩২৬ রান তুলেছে। ১২৪ বলে ১৮টি চার ও একটি ছক্কায় ১৩২ রানের ঝলমলে এক ইনিংস খেলেন ১২তম সেঞ্চুরি তুলে নেওয়া রয়। ৬৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৭৬ রান করেন বাটলার। মঈন ৩৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ রান করেন। 

ঝড়ো ব্যাটিংয়ে ১৯ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৩ রান করেন স্যাম কারান। এ ছাড়া ফিল সল্ট ৭, ডেভিড মালান ১১, জেমস ভিন্স ৫, উইল জ্যাকস ১ ও আদিল রশিদ অপরাজিত ৬ রান করেন। তাসকিন ১০ ওভারে ৬৬ রান খরচায় ৩টি উইকেট নেন। মিরাজ ১০ ওভারে ৭৩ রানে পান ২টি উইকেট। একটি করে উইকেট পান সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।  

বিশাল এই লক্ষ্য পাড়ি দিয়ে জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া ৩২২। ঘরের মাঠে তা আরও কম, ৩০৮ রানের বেশি রান তাড়া করে কখনও জিততে পারেনি তারা।

দারুণ ক্যাচে বাটলারকে ফেরালেন মিরাজ

শুরুতে ধীর গতিতে ব্যাট চালালেও সময়ের সাথে সাথে গতি বাড়ান জস বাটলার। মুহূর্তেই ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম হাফ সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ড অধিনায়ক। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন তিনি। নিজের বলেই নিজে দারুণ ক্যাচ নিয়ে তাকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। 

ফেরার আগে ৬৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৭৬ রান করেন বাটলার। ৪৬ ওভার শেষে ৬ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ২৮৫ রান। মঈন আলী ৪০ ও স্যাম কারান ২ রানে ব্যাটিং করছেন।

সেঞ্চুরিয়ান রয়কে ফেরালেন সাকিব, তাসকিনের শিকার জ্যাকস

অবশেষে জেসন রয়কে ফেরানো গেলো। ওয়ানডে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি তুলে নেওয়া ইংলিশ এই ব্যাটসম্যানকে এলবিউডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেছেন সাকিব আল হাসান। ফেরার আগে ১২৪ বলে ১৮টি চার ও একটি ছক্কায় ১৩২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন রয়।

পরের ওভারে উইল জ্যাকসকে ফেরান তাসকিন আহমেদ। আগের ম্যাচে অভিষেক হওয়া এই ব্যাটসম্যান ৪ বলে ১ রান করেন। ৩৭ ওভার শেষে ৫ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ২০৮ রান। জস বাটলার ৪১ ও মঈন আলী শূন্য রানে ব্যাটিং করছেন।  

তাইজুল-মিরাজে এলো আরও দুই উইকেট

ইনিংসের শুরুতেই তাসকিন আহমেদের আঘাত। এরপর জেসন রয় ও ডেভিড মালানের জুটি। মালানকে অন্য প্রান্তে রেখে দারুণ ব্যাটিং করে যান রয়। মালানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। কিছুক্ষণ পর উইকেট পান আরেক স্পিনার তাইজুল ইসলামও, তার শিকার জেমস ভিন্স। 

তবে দ্রুত দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে তুলেছেন ওপেনার রয় ও অধিনায়ক জস বাটলার। ২৬ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১২৮ রান। রয় ৮৭ ও বাটলার ১৩ রানে ব্যাটিং করছেন। 

শুরুতেই উইকেট এনে দিলেন তাসকিন

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। টস জিতে ফিল্ডিং নিয়ে বল হাতে শুরুটা ভালোই হলো বাংলাদেশের। ৭ ওভারের মধ্যেই ইংলিশদের উদ্বোধনী জুটি ভেঙে দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল দুই স্পিনারকে দিয়ে ইনিংস শুরু করালেও ব্রেক-থ্রু এনে দিলেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ওয়ানডেতে আগুনে বোলিং করা ডানহাতি এই পেসারের করা ইনিংসের সপ্তম ওভারে তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ফিল সল্ট। দারুণ ক্যাচ নিয়েছেন স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত। 

৮ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ৩০ রান। জেসন রয় ২৩ ও ডেভিড মালান শূন্য রানে ব্যাটিং করছেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ / তাসকিন আহমেদ / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘নতুন একটা অভিজ্ঞতা হলো’- ম্যাচের দিন হোটেল বদলানো নিয়ে তাসকিন

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net