Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
কাঁচা ধানই বিক্রি হচ্ছে ৯০০ টাকা মণ

বাংলাদেশ

হাসিবুর রহমান বিলু, বগুড়া
26 April, 2020, 06:50 pm
Last modified: 26 April, 2020, 07:04 pm

Related News

  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের মৃত্যু: আসামি প্যারা পনিসহ ৩ জন কারাগারে
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • বগুড়ায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক করার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী

কাঁচা ধানই বিক্রি হচ্ছে ৯০০ টাকা মণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর দেশের ৬৪ জেলায় বোরো ধানের চাষ করা হয়েছে তিন কোটি ৬৫ লাখ ৬২ হাজার বিঘা জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা তিন কোটি ছয় লাখ টন হলেও বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না হলে অতিরিক্ত আরও দেড় কোটি মণ ধান পাওয়া যাবে।
হাসিবুর রহমান বিলু, বগুড়া
26 April, 2020, 06:50 pm
Last modified: 26 April, 2020, 07:04 pm
কাঁচা ধান ভালো দামে বিক্রি করতে পারছেন কৃষকরা। ছবিটি রোববার বগুড়ার নন্দীগ্রামের রনবাঘা গ্রাম থেকে তোলা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

অনুকূল আবহাওয়া ও রোগ-বালাই কম হওয়ায় এবার বোরো ধানের উৎপাদন হবে লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি। আর ধানের মান ভালো হওয়ায় চাষিরা দামও পাবেন বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এ আশা প্রকাশ করে বলেন, কাটা-মাড়াই এখনো তেমনভাবে শুরু হয়নি। তারপরও অনেক এলাকাতে ধানের ফলন পাওয়া গেছে বিঘায় ২৫ মণ পর্যন্ত। আর কাঁচা ধান বিক্রি হচ্ছে ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা মণ দরে।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু ও ধনুট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক অভিন্ন স্বরে জানান, চলতি বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল বিঘায় গড়ে ২১ মণ। কিন্তু যেসব এলাকায় ধান কাটা শুরু হয়েছে, সেসব এলাকায় জাতভেদে বিঘায় পাওয়া গেছে ২৩ থেকে ২৫ মণ।

নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, ওই উপজেলার রনবাঘা এলাকায় কাটার পর বিঘাপ্রতি পাওয়া গেছে ২৫ মণ পর্যন্ত ধান।

উপজেলার কালিকাপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান, তিনি ৩০ বিঘা জমিতে এবার বোরো ধানের চাষ করেছেন। তিনি বলেন, 'ধানের জাত ও ভূমির গঠনভেদে প্রতি বিঘায় ধান পেয়েছি ২২ থেকে ২৫ মণ।' 

তিনি আরও জানান, গত বছর এ সময় যে ধান মণপ্রতি বিক্রি হয়েছে ৫৫০ থেকে ৬২০ টাকায়, সেই ধান এবার ৮৫০ টাকা থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

শহিদুল ইসলাম বলেন, 'গত আমন মৌসুমে শুকনো ধানও আমি ৮০০ টাকা দরে বিক্রি করতে পারিনি। তবে এবার বোরো ধান, তাও আবার ভেজা অবস্থায় বিক্রি করছি ৮৫০ টাকা মণ।'

রোববার, নন্দীগ্রামের কালিকাপুর গ্রামে ক্রয় করা কাঁচা ধান নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা

শেরপুর উপজেলার পাইকারী ক্রেতা আবদুল হালিম জানান, নন্দীগ্রাম উপজেলার রনবাঘাসহ বিভিন্ন হাট থেকে তিনি পাবনার দাশুরিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় ধান পাঠান। এবার উৎপাদিত ধানের মান ভালো।

তিনি বলেন, 'গত মৌসুমে আমি শুকনো ধান সর্বোচ্চ ৭৫০ টাকা দরে  কিনেছি। আর চলতি মৌসুমের শুরুতেই ভেজা বোরো ধান কিনছি ৯০০ টাকা দরে। এখন কাঁচা ধানের বাজারদর গড়ে ৮৫০ টাকা। শুকনো হিসেব করলে দাম পড়বে ১ হাজার টাকা মণ।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর দেশের ৬৪ জেলায় বোরো ধানের চাষ করা হয়েছে তিন কোটি ৬৫ লাখ ৬২ হাজার বিঘা জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা তিন কোটি ছয় লাখ টন হলেও বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না হলে অতিরিক্ত আরও দেড় কোটি মণ ধান পাওয়া যাবে।

আদনান বাবু জানান, নন্দীগ্রাম উপজেলায় এক লাখ ৫২ হাজার ১৬২ বিঘা জমিতে ধানের যে ফলন হয়েছে, তাতে বিঘাপ্রতি গড়ে অন্তত এক মণ করে ধান বেশি পাওয়া যাবে।

নাটোরের সিংড়া উপজেলার কিয়াসপাড়া গ্রামের চাষি ইদ্রিস আলী জানান, সিংড়াবিল এলাকায় ধান কাটা মাত্র শুরু হয়েছে। প্রতি বিঘায় গড়ে ২২ মণ করে ধান পাওয়া যাচ্ছে। তিনিও মনে করেন, বড় ধরনের বিপর্যয় না হলে নাটোরে গড়ে ধানের ফলন হবে বিঘায় অন্তত ২২ মণ।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাসেম আজাদ জানান, ধানের যে ফলন পাওয়া গেছে, তাতে আশা করা যায় বিঘায় গড়ে ফলন হবে ২৫ মণ করে; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৮ শতাংশ বেশি।

Related Topics

টপ নিউজ

বগুড়া / বোরো ধান / কৃষিকাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের মৃত্যু: আসামি প্যারা পনিসহ ৩ জন কারাগারে
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • বগুড়ায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক করার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net