Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
সৌরভ গাঙ্গুলি নয়, কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করবেন রণবীর

বিনোদন

হিন্দুস্তান টাইমস
27 February, 2023, 11:25 am
Last modified: 27 February, 2023, 11:34 am

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

সৌরভ গাঙ্গুলি নয়, কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করবেন রণবীর

'আমার মনে হয় দাদা শুধুমাত্র ভারতেরই জীবন্ত কিংবদন্তি নন, তিনি পুরো পৃথিবীর কাছেই তাই। উনার বায়োপিক ভীষণ স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে এই ছবির অফার আসেনি।'
হিন্দুস্তান টাইমস
27 February, 2023, 11:25 am
Last modified: 27 February, 2023, 11:34 am
কিশোর কুমার (বামে), রণবীর কাপুর (ডানে)। ছবি: সংগৃহীত

কলকাতায় এসে একসঙ্গে দুটো বোমা ফেললেন রণবীর। জানিয়ে দিলেন প্রয়াত অভিনেতা তথা গায়ক, কিশোর কুমারের বায়োপিকে তিনিই নাম ভূমিকায় থাকছেন। তবে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে দেখা যাবে না তাঁকে।বর্তমানে 'রকস্টার' অভিনেতা কলকাতায় এসেছেন তার আসন্ন ছবি 'তু ঝুঠি ম্যায় মাক্কার' এর প্রচারের জন্য। আর সেখানেই রোববার একটি ইভেন্টে তিনি এই দুজন বিখ্যাত ব্যক্তির বায়োপিকে কাজ করা নিয়ে কথা বলেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয় এই অনুষ্ঠানের। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, 'আমার মনে হয় দাদা শুধুমাত্র ভারতেরই জীবন্ত কিংবদন্তি নন, তিনি পুরো পৃথিবীর কাছেই তাই। উনার বায়োপিক ভীষণ স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে এই ছবির অফার আসেনি। আমার মনে হয় এই ছবির স্ক্রিপ্ট নিয়ে এখনও কাজ চলছে।'

অন্যদিকে কিশোর কুমারের বায়োপিকে বিষয়ে তিনি বলেন, 'আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিক নির্মাণ নিয়ে কাজ করছি। অনুরাগ বসুর সঙ্গে লেখার কাজে যুক্ত আছি। আশা করছি, এটাই আমার পরবর্তী বায়োপিক হবে, যেখানে আমি অভিনয় করব। কিন্তু আমি এখনও দাদার উপর যে বায়োপিক হচ্ছে, সে বিষয়ে কিছু শুনিনি।'

রবিবার কলকাতার ইডেন গার্ডেনে একসঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেছে সৌরভ ও রণবীরকে। ছবি: টেলিগ্রাফ ইন্ডিয়া

রবিবার কলকাতার ইডেন গার্ডেনে একসঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেছে সৌরভ ও রণবীরকে। মাঠে দুজনের একসঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিতে রণবীরকে কালো টিশার্ট এবং প্যান্ট পরনে দেখা গেছে। অন্যদিকে সৌরভের পরনে ছিল চিক সাদা টিশার্ট এবং ট্রাউজার।

রণবীরের আসন্ন ছবির প্রমোশন হিসেবে অভিনেতার জামায় লেখা ছিল 'রণবীরের মাক্কার এগারো', আর দাদার টিশার্টের পিছনে লেখা ছিল 'দাদার ঝুঠি এগারো'।

গতবছরই কিশোর কুমারের অমিত কুমার জানিয়েছিলেন তার বাবার বায়োপিক নির্মিত হবে। তবে তাঁকে যখন জিজ্ঞেস করা হয় এই ছবিতে কি অনুরাগ বসু এবং রণবীর কাজ করছেন? তখন তিনি জানিয়েছিলেন তাঁরা নিজেরাই ছবিটি প্রযোজনা করবেন। তখনও স্ক্রিপ্ট লেখার কাজ চলছে বলে জানিয়েছিলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

সৌরভ গাঙ্গুলি / কিশোর কুমার / রণবীর কাপুর / বায়োপিক / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net