Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
খুলনার স্মৃতি বুকে নিয়ে যাত্রা শুরু ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর, ট্রেইলারে মুগ্ধ দর্শক

বিনোদন

টিবিএস ডেস্ক
22 February, 2023, 11:15 am
Last modified: 22 February, 2023, 11:27 am

Related News

  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল
  • গুজব ও আতঙ্কে খুলনার ডিপোতে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে ৫ গুণ
  • খুলনায় সাবেক শ্রমিক দল নেতাকে দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনার স্মৃতি বুকে নিয়ে যাত্রা শুরু ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর, ট্রেইলারে মুগ্ধ দর্শক

ষাটের দশকে ইন্দুবালা বিয়ে করে এপারে আসেন, তারপর আর তার বাংলাদেশে ফিরে যাওয়া হয়নি। এরপর অসুখী দাম্পত্য, বাচ্চাদের নিয়ে সংগ্রাম, ছোটবেলার প্রেম, আগের জীবন সবই তার রান্নায় ধরা পড়ে।
টিবিএস ডেস্ক
22 February, 2023, 11:15 am
Last modified: 22 February, 2023, 11:27 am

'আমাদের কলাপোতার বাড়িতে এলে কখনও না খেয়ে কেউ ফেরত যেত না। কখনও কারোর ভাতের অভাব হয়নি।' বাড়ির উঠানে দাঁড়িয়ে পরিচারিকাকে এ কথাগুলো বলছিলেন 'ইন্দুবালা' শুভশ্রী।  ট্রেইলারের দৃশ্যে মিলে মিশে গেল পূর্ববঙ্গের খুলনায় কাটানো ইন্দুবালার ছোটবেলা, আর বিয়ের পর তার কলকাতার বাড়ি। আর তারপরই দেখা গেল উত্তর কলকাতার ইন্দুবালার পুরনো বাড়ির সামনে টাঙানো 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর হোর্ডিং, ঠিকানায় লেখা ১৪ /২ ছেনু মিত্র লেন কলকাতা ৭০০০০৯।

ইন্দুবালার বর্তমান পরিবার, তার ছেলেমেয়ে নাতি নাতনি, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে পুরনো স্মৃতিতে ফিরে গেলেন ইন্দুবালা। দৃশ্যে ফুটে উঠল ইন্দুবালার ছোটবেলা, দেখা গেল তরুণী ইন্দুবালাকে। উঠে এল  স্বামীর হাত ধরে কলকাতায় আসা, এখানকার মতো করে বাংলা বলতে শেখা। বাংলাদেশ থেকে আসা তাঁর আত্মীয় ইন্দুবালাকে বলেন, 'কলাপোতার মেয়ে ইন্দুবালা, এখন কলকাতার ভাষা কেমন করে শিখে গেল, এখন কি ইছা মাছকে চিংড়ি বলিস নাকি?' 

দেখা গেল কলকাতায় এসে বংলাদেশের মতো করে বাংলা বললে তাঁকে শাশুড়ির কাছে শুনতে হয় 'এই রিফিউজি ভাষা বন্ধ করো তো।' কলকাতায় এলেও বাংলাদেশকেই তার নিজের দেশ বলে বিশ্বাস করে এসেছেন। 'দেশে ফেরা আর হবে না' বলে পাসপোর্ট পুড়িয়ে দিতে দেখা গিয়েছে ইন্দুবালাকে। সেই সাথে ১৯৭০-এর নকশাল আন্দোলনের সঙ্গে ইন্দুবালার জড়িয়ে যাওয়া। এভাবেই অতীত ও বর্তমানে মিলে মিশে গিয়েছে ইন্দুবালার জীবনের গল্প, তাঁর ভাতের হোটেলের গল্প।

এর আগে 'ইন্দুবালা ভাতের হোটেল' নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক দেবালয় ভট্টাচার্য বলেছিলেন, '৭৫ বছর বয়সে এসে ইন্দুবালা ভাতের হোটেল চালান, মা, ঠাকুমা ও শাশুড়ির কাছ থেকে শেখা কিছু ঐতিহ্যবাহী রান্নাই তিনি করেন। আসলে এই রান্নার মধ্যে দিয়েই ইন্দুবালা তার স্মৃতিকে বাঁচিয়ে রাখেন। এটা তার বিস্মৃতির সঙ্গে লড়াই।' 

ষাটের দশকে ইন্দুবালা বিয়ে করে এপারে আসেন, তারপর আর তার বাংলাদেশে ফিরে যাওয়া হয়নি। এরপর অসুখী দাম্পত্য, বাচ্চাদের নিয়ে সংগ্রাম, ছোটবেলার প্রেম, আগের জীবন সবই তার রান্নায় ধরা পড়ে। আসলে এখানে টেস্ট ইন মেমরি। বর্তমানে ইন্দুবালা একজন সফল মহিলা, তারপরেও তিনি সকলের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন।

কল্লোল লাহিড়ির উপন্যাস 'ইন্দুবালা ভাতের হোটেল' অবলম্বনেই এই ওয়েব সিরিজ বানিয়েছেন পরিচালক দেবালয়। এখানে শুভশ্রীকে ইন্দুবালা বানিয়েছেন মেকআপশিল্পী সোমনাথ কুণ্ডু। অল্পবয়সী ইন্দুবালার চরিত্রে অভিনয় করেছেন পারিজাত চৌধুরী, শুভশ্রী, পারিজাত ছাড়াও অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, স্নেহা চট্টোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে 'ইন্দুবালা ভাতের হোটেল' ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে।

Related Topics

টপ নিউজ

ইন্দুবালা ভাতের হোটেল / ট্রেইলার / শুভশ্রী গাঙ্গুলি / খুলনা / স্মৃতি রোমন্থন / হইচই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল
  • গুজব ও আতঙ্কে খুলনার ডিপোতে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে ৫ গুণ
  • খুলনায় সাবেক শ্রমিক দল নেতাকে দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net