Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
শৌখিন জমিদারদের শখের গোলাপ বাগানে

ফিচার

প্রদীপ কুমার দত্ত
12 February, 2023, 12:20 pm
Last modified: 13 February, 2023, 03:28 pm

Related News

  • ঢাকা-১৯: জামায়াত জোটকে হারিয়ে বিএনপির জয়
  • ঢাকা-১৯ আসনে ভোটার উপস্থিতি কম, তিন প্রার্থীর ছাড়া এজেন্ট নেই বাকিদের
  • দেশ সম্পর্কে যার ধারণা নাই, তার দেশ নিয়ে কী প্ল্যান তা জনগণ বুঝে গেছে: নাহিদ ইসলাম
  • সাভারে বেতন নিয়ে অসন্তোষের জেরে কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ: ২৩ শ্রমিক গ্রেপ্তার 
  • সাভারে ৬ খুনে অভিযুক্ত সবুজের অপরাধের দীর্ঘ তালিকা: উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য

শৌখিন জমিদারদের শখের গোলাপ বাগানে

বিভিন্ন নামে এর পরিচিতি আজকাল। গোলাপ গ্রাম, আশুলিয়া গোলাপ বাগান, বিরুলিয়া গোলাপ বাগিচা, আরো নানান। আসলে এই দৃষ্টিনন্দন গোলাপ বাগান গড়ে উঠেছে আশুলিয়া থানার বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাহ্পুর গ্রামে এবং স্বভাবতই ব্যবসায়িক সাফল্যের জন্য ছড়িয়ে গেছে আশেপাশের এলাকায়।
প্রদীপ কুমার দত্ত
12 February, 2023, 12:20 pm
Last modified: 13 February, 2023, 03:28 pm
ছবি-সৈকত ভদ্র/টিবিএস

নগরজীবনে হাঁপিয়ে উঠছেন? একটু ব্রেক চান? আপনি কি ঢাকায় থাকেন? তাহলে চমৎকার একটা ডে-আউটিং এর আইডিয়া দিতে পারি।

গোলাপ গ্রামের নাম শুনেছেন ইদানিং অনেকেই। গেছেনও কেউ কেউ। আমিও এ ব্যাপারে কিছুটা জানতাম। কখনও পড়েছিলাম বিরুলিয়ার সমৃদ্ধ জমিদার বাড়ির কথা যা কিনা কালের করাল গ্রাসে শ্রী হারিয়ে এখন ম্রিয়মান। তবে শৌখিন জমিদারদের শখের গোলাপ বাগান এখনও রয়েছে তার সৌন্দর্য বিলিয়ে দিতে। 

তবে যখন জেনেছিলাম তখন এলাকাটিতে যাতায়াতের পথ সুগম ছিল না। গাড়ি -নৌকা-পদযুগল, এই তিন বাহনই এস্তেমাল করতে হতো। ইদানিং দেশের উন্নয়নের জোয়ারে রাস্তাঘাট, সেতু ইত্যাদি উন্নত হয়েছে অভূতপূর্বভাবে। আজকাল গোলাপ বাগান দেখতে যাওয়া অতি সহজ। ঢাকার যেকোনো জায়গা থেকে গাড়িতে করে বাগানের চৌহদ্দিতে পৌঁছে একরের পর একর গোলাপ বাগানের রূপসুধা পান করে দিনে দিনেই ফিরতে পারেন নিজ ডেরায়।

ছবি- প্রদীপ কুমার দত্ত

তুরাগ নদীর উপর তৈরি হওয়া বিরুলিয়া সেতু ও গোলাপ গ্রাম অবধি তৈরী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের রাস্তা এই যাত্রাকে জলবৎ তরলং করে দিয়েছে।

এইতো সেদিন আমি সস্ত্রীক এই সহজ অথচ মনোমুগ্ধকর সফরটি করে এসেছি এবং পরিতৃপ্তির ঢেঁকুর তুলছি। আমরা চট্টগ্রামে থাকি। ঢাকায় এলে সাময়িক ডেরা বাঁধি উত্তরা ১৮ নং সেক্টরের রাজউক এপার্টমেন্টসে আমার জন্য নির্ধারিত একটি ফ্লাটে। এখান থেকে গোলাপ গ্রাম সাকুল্যে ১০ কিলোমিটার দূরে হবে এইরকম একটা অনুমান ছিল আমার।

তিন দিনের কিছু খুচরো কাজ নিয়ে ঢাকায় এসেছিলাম। সেই খুচরোগুলোর মধ্যে স্যান্ডউইচ হয়ে ঢুকে গেল গোলাপ বাগিচা।

বিভিন্ন নামে এর পরিচিতি আজকাল। গোলাপ গ্রাম, আশুলিয়া গোলাপ বাগান, বিরুলিয়া গোলাপ বাগিচা, আরো নানান। আসলে এই দৃষ্টিনন্দন গোলাপ বাগান গড়ে উঠেছে আশুলিয়া থানার বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাহ্পুর গ্রামে এবং স্বভাবতই ব্যবসায়িক সাফল্যের জন্য ছড়িয়ে গেছে আশেপাশের এলাকায়। এখানকার জমি গোলাপ ফলনের জন্য অতি উপযোগী। তাই তো শতাব্দী পূর্বেও জমিদার বাড়ির আঙ্গিনা ভরে উঠত নানা রংয়ের গোলাপে। বিএডিসির সাইনবোর্ড দেখলাম এলাকায়। বুঝলাম সরকারের কৃষি দপ্তরও এই এলাকার বিশেষত্ব সম্পর্কে ওয়াকিবহাল এবং এর উন্নয়নে সহযোগী।

এখানকার মূল ফলন গোলাপের। তবে জারবেরা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা ও গ্লাডিওলাসও হয় বেশ ভালো পরিমাণে। কয়েক শত একর জমিতে চলছে ফুল চাষ। গাড়ি থেকে নেমে  গোলাপের সমারোহে চোখ ধাঁধিয়ে গেল। ব্যাক্তি মালিকানাধীন হওয়ায় সবাই যার যার বাগান ঘেরা দিয়ে রেখেছেন। এ বলে আমায় দেখ। ও বলে আমায়। কোন দিকে যাই? হাঁটতে থাকলাম সব দিকে তাকাতে তাকাতে। মাঝে মাঝে থেমে তুলে নিলাম কিছু ছবি।

ছবি- প্রদীপ কুমার দত্ত

গোলাপ গ্রাম নামটি সরকারি খাতায়ও উঠে গেছে দেখলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পথনির্দেশিকায়। এলাকাটি ইতোমধ্যেই পর্যটনের একটি গন্তব্য হয়ে উঠেছে। গড়ে উঠেছে ফুল, ফুলজাত পণ্য, খাবার-দাবার, স্মারক দ্রব্যের দোকান।

আছে সাময়িক গাড়ি ও মোটরবাইক পার্কিংয়ের ব্যবস্থা। কোনো কোনো বাগানে বন্দোবস্ত রয়েছে রেস্ত'র বিনিময়ে বাগানে ঢুকে গোলাপ বালার সন্নিকটে গিয়ে ফটোসেশনের। আমরা কেবল ঘণ্টা দুয়েক কাটালাম৷ সেই স্বপ্নপুরীতে। আপনি এক বেলা এমনকি পুরো দিনও কাটাতে পারেন সেখানে। আজ কার্যদিবসে যেমন লোকসমাগম দেখলাম, অনুমান করা গেলো ছুটির দিনে ওখানে হয় জনসমুদ্র।

ছবি-টিবিএস/ফাইল

নগরজীবনের কৃত্রিমতা থেকে দম ফেলতে মানুষ ছুটে আসেন এখানে। আপনিও ঘুরে আসুনসুবিধাজনক সময়ে। এখানে নিকটবর্তী এক বাজারে প্রতিদিন সন্ধ্যাবেলা ফুলের হাট হয়। সেটাও দেখার মতো। ঢাকা শহরের গোলাপের চাহিদার সিংহভাগ মেটায় আমাদের বিরুলিয়া এলাকা। দেশের অন্য অনেক জায়গায় যায় এখানকার ফুল।

গোলাপ গ্রামের উত্তরোত্তর উন্নয়ন হোক, এই কামনা করি।

যারা যেতে চান তারা আশুলিয়া-মিরপুর তুরাগ বেড়িবাঁধ হয়ে বিরুলিয়া সেতু পার হবেন। ৪/৫ কিলোমিটার এগোলে পাবেন একটি চৌরাস্তা। সেখান থেকে বাঁদিকে তিন/ চার কিলোমিটার এগোলেই পৌঁছে যাবেন অভীষ্ট গোলাপ গ্রামে। 

Related Topics

টপ নিউজ / মতামত

গোলাপ চাষ / গোলাপ গ্রাম / সাভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • ঢাকা-১৯: জামায়াত জোটকে হারিয়ে বিএনপির জয়
  • ঢাকা-১৯ আসনে ভোটার উপস্থিতি কম, তিন প্রার্থীর ছাড়া এজেন্ট নেই বাকিদের
  • দেশ সম্পর্কে যার ধারণা নাই, তার দেশ নিয়ে কী প্ল্যান তা জনগণ বুঝে গেছে: নাহিদ ইসলাম
  • সাভারে বেতন নিয়ে অসন্তোষের জেরে কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ: ২৩ শ্রমিক গ্রেপ্তার 
  • সাভারে ৬ খুনে অভিযুক্ত সবুজের অপরাধের দীর্ঘ তালিকা: উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net