Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ঢাকা-১৯ আসনে ভোটার উপস্থিতি কম, তিন প্রার্থীর ছাড়া এজেন্ট নেই বাকিদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 12:05 pm
Last modified: 12 February, 2026, 12:08 pm

Related News

  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স ৫৯ বছর; প্রথমবার এমপি হয়েছেন ২০৯ জন: টিআইবি
  • নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া বিএনপির সামনে এরপর কী?

ঢাকা-১৯ আসনে ভোটার উপস্থিতি কম, তিন প্রার্থীর ছাড়া এজেন্ট নেই বাকিদের

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কর্মসূচি চললেও আসনটির অধিকাংশ কেন্দ্রেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র এজেন্ট ছাড়া বাকী প্রার্থীদের এজেন্টদের চোখে পড়েনি।
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 12:05 pm
Last modified: 12 February, 2026, 12:08 pm
সাভারে ভোটার উপস্থিতি একেবারেই কম। ছবি: টিবিএস

ঢাকার সাভারেও (ঢাকা-১৯) সকাল থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ কার্যক্রম।

সকাল থেকে আসনটিতে অবস্থিত পৌর এলাকাসহ বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম এই রিপোর্ট লেখা নাগাদ সকাল সাড়ে ১০টা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলমান রয়েছে। এই সময় পর্যন্ত আসনটির কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন।

তবে সকালে শুরুর দিকে আসনটিতে অবস্থিত কেন্দ্রগুলোতে ভোটারদের কিছুটা চাপ লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে দু একটি কেন্দ্র ছাড়া অধিকাংশ কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে আসে। কয়েকটি কেন্দ্র ঘুরে সর্বোচ্চ ভোট কাস্টিং পাওয়া গেছে ১৭.১০ শতাংশ এবং সর্বনিম্ন ৭.২৫ শতাংশ। 

অন্যদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কর্মসূচি চললেও আসনটির অধিকাংশ কেন্দ্রেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র এজেন্ট ছাড়া বাকী প্রার্থীদের এজেন্টদের চোখে পড়েনি।

সকালে সাভারের মজনু একাডেমি পুরুষ ও নারী কেন্দ্র ঘুরে দেখা যায় কেন্দ্র দুটিতে মোট ১১টি বুথের সবকটিতেই শুধু বিএনপি ও এনসিপির প্রার্থী রয়েছেন। একটি মাত্র বুথে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থীর একজন এজেন্টকে দেখা গেছে। তবে এর বাহিরে অন্য কোন প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি কেন্দ্রটিতে।

দুই তিনজন প্রার্থীর এজেন্ট ছাড়া আর কোনো এজেন্ট নেই কেন্দ্রে। ছবি: টিবিএস

একই চিত্র দেখা যায় রেডিও কলোনী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও রেডিও কলোনি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে। এসব কেন্দ্রে বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এজেন্টদের দেখা গেলে দেখা মেলেনি অন্য কোন রাজনৈতিক দল বা প্রার্থীর এজেন্টদের। সাভার ল্যাবরেটরি কলেজ ও মধ্য গেন্ডা আইডিল স্কুল কেন্দ্রেও মিলেছে একই চিত্র। 

এসবের মধ্যে শুধু একটি কেন্দ্রের একটি বুথে গণঅধিকার পরিষদের প্রার্থীর একজন এজেন্টকে দেখা গেছে।

শহীদ মজনু একাডেমি পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সকাল থেকে প্রথম দুই ঘণ্টায় কেন্দ্রটিতে মোট ৪৭৭ জন ভোটার তাদের ভোট দেন। কেন্দ্রটিতে মোট ভোটারের সংখ্যা ২৭৮৯।

শহীদ মজনু একাডেমি মহিলা কেন্দ্রের অপর প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তার কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট দিয়েছেন ৩৩৫ জন ভোটার। মোট ভোটার সংখ্যা ২৯৮২ জন।

রেডিও কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম সেলিম টিবিএস'কে বলেন, সকালে প্রথম এক ঘণ্টায় তার কেন্দ্রে ২৪৫টি ভোট কাস্ট হয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ৩৩৭৬।

ঢাকা ১৯ আসনের একটি ভোটকেন্দ্র। ছবি: টিবিএস

রেডিও কলোনি স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোজাফফর হোসেন জানান তার কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট প্রদান করেছেন ২৬৬ জন, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩৫৫৩ জন।

সাভার ল্যাবরেটরি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাইফুল্লাহ বলেন, কেন্দ্রটিতে প্রথম দুই ঘণ্টায় ৩৬৪ জন ভোটার ভোট দিয়েছেন। সেখানে মোট ভোটার সংখ্যা ২৮৮৮ জন।

মধ্যগেন্ডা আইডিয়াল হাইস্কুল পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হারুন আল রশিদ জানান, প্রথম দেড় ঘণ্টায় তার কেন্দ্রে ভোট প্রদান করেছেন ৪৪৪ জন, সেখানে মোট ভোটার সংখ্যা ৩৩৯৪ জন।

একই স্কুলের মহিলা কেন্দ্রে ১০টা পর্যন্ত ভোট করেছেন ৩৪৭ জন, সেখানে মোট ভোটার সংখ্যা ৩৩৪৩ জন।

উল্লেখ্য আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, জাতীয় পার্টিসহ মোট ৮ টি রাজনৈতিক দলের ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Related Topics

টপ নিউজ

সাভার / ঢাকা ১৯ আসন / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / ১২ ফেব্রুয়ারী / ভোটার উপস্থিতি / পোলিং এজেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স ৫৯ বছর; প্রথমবার এমপি হয়েছেন ২০৯ জন: টিআইবি
  • নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া বিএনপির সামনে এরপর কী?

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net