Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
‘বাংলা কিউআর’ কোডে দৈনিক লেনদেনের সীমা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 February, 2023, 09:40 am
Last modified: 09 February, 2023, 09:44 am

Related News

  • পুঁজিবাজারে অনিয়মে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমানসহ অনেকে নিষিদ্ধ: সংসদে অর্থমন্ত্রী
  • বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

‘বাংলা কিউআর’ কোডে দৈনিক লেনদেনের সীমা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

এখন থেকে ক্রেতা-বিক্রেতারা লেনদেনের এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যত খুশি তত লেনদেন করতে পারবেন। এর আগে, দৈনিক লেনদেনের সর্বোচ্চসীমা ছিল ২০ হাজার টাকা।
টিবিএস রিপোর্ট
09 February, 2023, 09:40 am
Last modified: 09 February, 2023, 09:44 am
ইলাস্ট্রেশন: টিবিএস

'বাংলা কিউআর' কোডের মাধ্যমে দৈনিক লেনদেনের সীমা উঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

এখন থেকে ক্রেতা-বিক্রেতারা লেনদেনের এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যত খুশি তত লেনদেন করতে পারবেন। এর আগে, দৈনিক লেনদেনের সর্বোচ্চসীমা ছিল ২০ হাজার টাকা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা দেশের সকল ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার (এমএফএসপি), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস অপারেটরদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, আগামী ৩০ জুনের মধ্যে সকল প্রতিষ্ঠান ব্যাংকগুলোর অ্যাপে 'বাংলা কিউআর' কোড পেমেন্ট সিস্টেম চালু করতে হবে।

যদিও গত ১৮ জানুয়ারি ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশ প্রচারণার উদ্বোধন করা হয়। বর্তমানে বাংলা কিউআর উদ্যোগে ১০টি ব্যাংক, ৩টি এমএফএস এবং ৩টি আন্তর্জাতিক পেমেন্ট স্কিম অংশগ্রহণ করেছে।

জানা গেছে, নির্দিষ্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট অথবা প্রিপেইড কার্ড থেকে সবধরনের আর্থিক লেনদেন করতে সম্প্রতি চালু হয় 'বাংলা কিউআর' কোড পেমেন্ট সিস্টেম। এর ফলে গ্রাহকদের বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্কের আলাদা কিউআর কোড স্ক্যান করতে হয় না।

সার্কুলারে লেনদেনের সর্বোচ্চসীমা তুলে নিলেও সন্দেহজনক ও বড় অঙ্কের লেনদেনগুলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি ব্যাংকগুলো তাদের সীমা নির্ধারণ করতে পারবে।

বর্তমানে রাজধানীর মতিঝিলে প্রায় ১,২০০ মার্চেন্ট 'বাংলা কিউআর' কোডের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে লেনদেন করছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৮ জানুয়ারি প্রথম দিনে ৩০৩টি লেনদেনের মাধ্যমে ১২ হাজার ৫৩৪ টাকা এবং ১ ফেব্রুয়ারি ৪৫৩টি লেনদেনের মাধ্যমে ১ লাখ ২২ হাজার টাকা লেনদেন হয়। 

গেল ৪ ফেব্রুয়ারি লেনদেন হয়েছে ১ লাখ ৪৫ হাজার টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ লেনদেন।

Related Topics

টপ নিউজ

বাংলা কিউআর কোড / লেনদেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • পুঁজিবাজারে অনিয়মে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমানসহ অনেকে নিষিদ্ধ: সংসদে অর্থমন্ত্রী
  • বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net