Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
ব্রিটিশ আমলে তোলা ভারতবর্ষ ও দক্ষিণ এশিয়ার ৪,৬০০ ছবি এখন গেটি ইনস্টিটিউটের সংগ্রহে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 January, 2023, 09:30 pm
Last modified: 20 January, 2023, 09:45 pm

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • বাইনারি বিদ্যা: দূরত্ব আর মিলন
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • খামেনির মরদেহের ছবি ট্রাম্প ও নেতানিয়াহুকে দেখানো হয়েছে: দাবি ইসরায়েলি গণমাধ্যমের

ব্রিটিশ আমলে তোলা ভারতবর্ষ ও দক্ষিণ এশিয়ার ৪,৬০০ ছবি এখন গেটি ইনস্টিটিউটের সংগ্রহে

জিআরআই’র তথ্যমতে, এ সংগ্রহে ২৩৫ জন চিত্রগ্রাহকের কাজ রয়েছে, যাদের মধ্যে ৬১ জন ছিলেন ভারতীয়। বাকিরা এসেছিলেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাঞ্জিবার, চীন, ও যুক্তরাষ্ট্র থেকে।
টিবিএস ডেস্ক
20 January, 2023, 09:30 pm
Last modified: 20 January, 2023, 09:45 pm
বৌদ্ধ মূর্তিশিল্প ও ভাস্কর্য। আনুমানিক ১৮৬০-এর দশক। চিত্রগ্রাহক অজানা। ছবি: গেটি রিসার্চ ইনস্টিটিউট

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরাজের ৮৯ বছর শাসনামালে ১৯ শতক ও ২০ শতকের গোড়ার দিকে ভারতবর্ষ ও দক্ষিণ এশিয়ায় তোলা ৪,৬০০-এর বেশি ছবির বিশাল ভান্ডার অধিগ্রহণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রতিষ্ঠান গেটি রিসার্চ ইনস্টিটিউট (জিআরআই)। খবর জানিয়েছে শিল্প ও সংস্কৃতি বিষয়ক অনলাইন প্রকাশনা হাইপারঅ্যালার্জিক।

পাঁচ দশক ধরে এ ছবিগুলো সংগ্রহ ও জড়ো করেছেন ১৯ শতকের ফটোগ্রাফি ডিলার কেন ও জেনি জ্যাকবসন। পশ্চিমা দৃষ্টিকোণ ও ইউরোপিয়ান লেন্সে ভারতবর্ষকে দেখা অনেক ছবি রয়েছে এ সংগ্রহে।

আগামী বছরগুলোতে এ সংগ্রহগুলোর ক্যাটালগ তৈরি করা হবে এবং এগুলো জিআরআই'র গবেষকদের জন্য উন্মুক্ত করা হবে। এ গবেষকেরা ছবিগুলোর মাধ্যমে উপনিবেশবাদ ও দ্রুত নগরায়নের সময়ে দক্ষিণ এশিয়ার সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণকে পুনরায় পর্যবেক্ষণ করতে পারবেন।

এ ছবিগুলোতে ডেগ্যারোটাইপ থেকে শুরু করে ফটোক্রোম; ইত্যাদি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এগুলোতে 'ব্রিটিশ শাসনের সময় ভারতবর্ষের করদ রাজ্যগুলো কীভাবে পরিচালিত হতো', তার ওপর আলোকপাত করা হয়েছে।

বোর্ন অ্যান্ড শেপার্ডের তোলা ছবিতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নেপালের জং বাহাদুর রানা। ছবি: গেটি রিসার্চ ইনস্টিটিউট

হাইপারঅ্যালার্জিক-এর কাছে জিআরআই কিছু ছবি প্রকাশ করেছে। এগুলোর মধ্যে রয়েছে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নেপালের রানা বংশের জং বাহাদুর রানা, বৌদ্ধ মূর্তিশিল্প ও ভাস্কর্য, এবং ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে অবস্থিত মীনাক্ষী আম্মান মন্দিরের গোপুরাম তথা মনুমেন্টসদৃশ প্রবেশপথের ছবি।

জিআরআই'র তথ্যমতে, এ সংগ্রহে ২৩৫ জন চিত্রগ্রাহকের কাজ রয়েছে, যাদের মধ্যে ৬১ জন ছিলেন ভারতীয়। বাকিরা এসেছিলেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাঞ্জিবার, চীন, ও যুক্তরাষ্ট্র থেকে। সংগ্রহের বেশিরভাগ ছবি আর কোনো মার্কিন সংস্থার কাছে নেই। অর্থাৎ, এ ছবিগুলো মার্কিন গবেষকদের তখনকার দক্ষিণ এশিয়া নিয়ে সম্পূর্ণ নতুন ধারণা দিতে পারবে।

তামিলনাড়ুর মাদুরাইয়ে অবস্থিত মীনাক্ষী আম্মান মন্দিরের গোপুরাম। নিকোলাস অ্যান্ড কো.। ছবি: গেটি রিসার্চ ইনস্টিটিউট

১৭ জানুয়ারি গেটির জ্যেষ্ঠ ছবি কিউরেটর ফ্রান্সেস টেরপাক এক বিবৃতিতে বলেন, 'দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষকদের জন্য এ ছবিগুলো ভিজ্যুয়াল ডকুমেন্ট হিসেবে গবেষণার প্রাথমিক উৎস হয়ে দাঁড়াবে।'

এর আগে ২০০৮ সালে জিআরআই জ্যাকবসনের প্রথম সংগ্রহ অধিগ্রহণ করেছিল। ওই সংগ্রহে ছিল ১৮৫০ ও ১৯২০ সালে ১৬০ জন ফটোগ্রাফারের তোলা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছবি।

Related Topics

টপ নিউজ

গেটি / ছবি / ভারতবর্ষ / ব্রিটিশ-ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • বাইনারি বিদ্যা: দূরত্ব আর মিলন
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • খামেনির মরদেহের ছবি ট্রাম্প ও নেতানিয়াহুকে দেখানো হয়েছে: দাবি ইসরায়েলি গণমাধ্যমের

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net