Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

আন্তর্জাতিক

এনডিটিভি 
04 May, 2026, 06:20 pm
Last modified: 04 May, 2026, 06:28 pm

Related News

  • নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয় আর ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ: যা বলছেন বিশেষজ্ঞরা
  • শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • আর জি কর থেকে ‘সিন্ডিকেট’: পশ্চিমবঙ্গে মমতার ভরাডুবির নেপথ্যে ৫ কারণ
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

এনডিটিভি 
04 May, 2026, 06:20 pm
Last modified: 04 May, 2026, 06:28 pm

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুসহ ভারতের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা ও ফলাফল প্রকাশকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে। এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে বড় ব্যবধানে এগিয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

পশ্চিমবঙ্গে ২০০ পার বিজেপির

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের এই লড়াই মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং বিজেপির মধ্যে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ইতিমধ্যে অর্ধেকের বেশি আসন বা ম্যাজিক ফিগার পার করে ২০১টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মাত্র ৮৫টির বেশি আসনে এগিয়ে আছে।

সোমবার (৪ মে) সকাল থেকে পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু হয়। অন্যদিকে, সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় ইভিএম-এর ভোটগণনা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময়) এ প্রতিবেদন লেখার সময় বিজেপি ১৯৫টি আসনে এগিয়ে ছিল। আর ৯৩টিতে এগিয়ে ছিল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। 

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন নদিয়া জেলার রানাঘাটের একটি কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনা করছেন কর্মকর্তারা, ৪ মে ২০২৬। ছবি: পিটিআই

এদিকে, ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দাঁড়িয়েছেন বিজেপির বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। 

ভোট গণনায় এখন পর্যন্ত ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন। এখানে পিছিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী।

আনন্দবাজার বলছে, ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১১,১৫৫। মমতার প্রাপ্ত ভোট ৩০,৫৪৮। ব্যবধান ১৯,৩৯৩।

ভোট গণনা চলাকালে নিজের দলের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী।

সংবাদ সংস্থা এএনআই জানায়, সাংবাদিকদের শুভেন্দু বলেন, 'বিজেপি সরকার গঠন করছে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী বিজেপি ১৩৫-এর বেশি এবং তৃণমূল প্রায় ১০০টি আসন পাচ্ছে। শুরুতে ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রথম রাউন্ডের গণনায় ১৪টি বুথের মধ্যে ৬টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। গতবার তারা সেই ভোটের ৯০-৯৫ শতাংশ পেত, কিন্তু এবার তা হয়নি; সেখানে ফাটল ধরেছে। আমি ৮টি হিন্দু বুথে এগিয়ে আছি। ভবানীপুরে ৯-১০ নম্বর রাউন্ড থেকে আমিই এগিয়ে থাকব।' 

বিজেপির এই উত্থানের কারণ ব্যাখ্যা করে শুভেন্দু আরও বলেন, 'সেখানে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, সেই সাথে হিন্দুরা পদ্মফুলের (বিজেপির প্রতীক) পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। এটি আমাদের জন্য একটি খুব ভালো সংকেত... এছাড়া মুসলিম ভোটেও বিভাজন হয়েছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে।'

এদিকে, তৃণমূল আসন সংখ্যায় পিছিয়ে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রার্থী কিংবা তার কাউন্টিং এজেন্ট, কেউ যেন ভেঙে না পড়েন। প্রথম দিকে বিজেপি যে এগিয়ে থাকবে, সে কথা তিনি আগেই বলেছেন। তাই সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে বললেন দলের সকলকে। মমতার দাবি, জয় তৃণমূলেরই হবে।

সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় মমতা বলেন, 'দয়া করে কোনো (তৃণমূল) প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান (পরিকল্পনা)।'

তিনি বলেন, 'আমি গতকাল থেকে বলছি, ওদেরগুলো (এগিয়ে থাকা আসন) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় কাউন্টিংয়ের বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে এমন সাতটি মেশিন ধরা পড়েছে, যেখানে কোনো মিলই নেই।'

মমতা আরও বলেন, 'কেন্দ্র জোর করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের ওপর অত্যাচার করছে। অফিস ভাঙছে। জোর করে দখল করছে। এসআইআরের নামে ভোট লুট করেছে।' 

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'মনখারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড সবে কাউন্ট হল। ১৮-১৯ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।'

গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তার পরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। ২৯৪টি আসনের ভোটগ্রহণ হয়ে গেলেও আজ ভোটগণনা হবে ২৯৩টি কেন্দ্রের। কারণ, দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে নির্বাচনে 'অনিয়মের অভিযোগে' গোটা ভোটই বাতিল বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে ফলতায় নতুন করে ভোটগ্রহণ হবে। ২৪ মে হবে সেই ভোটের গণনা।

সবশেষ ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু'টি আসন পেয়েছিল অন্যান্যরা।

Related Topics

টপ নিউজ

পশ্চিমবঙ্গের নির্বাচন / বিজেপি / তৃণমূল কংগ্রেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয় আর ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ: যা বলছেন বিশেষজ্ঞরা
  • শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • আর জি কর থেকে ‘সিন্ডিকেট’: পশ্চিমবঙ্গে মমতার ভরাডুবির নেপথ্যে ৫ কারণ
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net