Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
ঢাকায় আইএমএফ ডিএমডি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 January, 2023, 09:40 am
Last modified: 15 January, 2023, 09:53 am

Related News

  • অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • গ্রিন বন্ডের বাজার শক্তিশালী করতে আইএমএফের সঙ্গে রোডম্যাপ নিয়ে বৈঠক বিএসইসি’র
  • নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে: অর্থমন্ত্রী
  • সংস্কার না হলে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নামতে পারে: আইএমএফ
  • বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি ও অর্থছাড়ের ধীরগতি পর্যালোচনায় আইএমএফ

ঢাকায় আইএমএফ ডিএমডি

আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে প্রতিনিধি দলটির বৈঠক করার কথা রয়েছে।
টিবিএস রিপোর্ট
15 January, 2023, 09:40 am
Last modified: 15 January, 2023, 09:53 am
ছবি-সংগৃহীত

ঋণ নিয়ে চূড়ান্ত আলোচনা করতে গতকাল শনিবার বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আন্তোয়নেট মনসিও সায়েহ। তার সঙ্গে আইএমএফ মিশনপ্রধান রাহুল আনন্দ ছাড়াও আরও চারজন রয়েছেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার সকাল দশটায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে প্রতিনিধি দলটির বৈঠক করার কথা রয়েছে। এরপর দুপুরে ঢাকার একটি হোটেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে বৈঠক করবেন আন্তোয়নেট মনসিও সায়েহ। এ সময় অর্থবিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনসহ অর্থবিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

পরদিন ১৬ জানুয়ারি সকাল দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবে প্রতিনিধি দলটি। এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, যুগ্মসচিব আবু দাইয়া মোহম্মদ আহসানউল্লাহ উপস্থিত থাকবেন। ওইদিন বিকেলে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন আন্তোয়নেট মনসিও সায়েহ।

১৭ জানুয়ারি প্রতিনিধি দলটি যাবে জাতীয় সংসদে। সেখানে স্পিকারের সাথে বৈঠক করবে তারা। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে অংশ নেবেন আইএমএফ ডিএমডি। ১৮ জানুয়ারি প্রতিনিধিদলটি যাবে পদ্মা সেতু দেখতে এবং ওই দিনই তারা ঢাকা ছাড়বেন। এছাড়া সফরকালীন সময়ে প্রতিনিধি দলটি মেট্রোরেল এবং একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনেও যাবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রমতে, গত জুলাইয়ে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ চেয়ে আইএমএফকে চিঠি পাঠানো হয়েছিল। এরপর গত ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে দুই সপ্তাহের বৈঠক করে গেছে রাহুল আনন্দের নেতৃত্বে আইএমএফের দল। দলটি চলে যাওয়ার দিন আনুষ্ঠানিকভাবে জানিয়ে যায় যে, বাংলাদেশ ঋণ পেতে পারে।

আইএমএফের দলের সঙ্গে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত সরকারের বিভিন্ন দপ্তরের বৈঠকে প্রধানত আর্থিক খাতের সংস্কারের বিষয়গুলো উঠে এসেছে। মিশন চলে যাওয়ার পর পার হয়েছে দুই মাস। এরই মধ্যে সম্ভাব্য শর্তগুলোর একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ।

অর্থবিভাগের মতে, মোটাদাগে শর্ত তিনটি। আর তিন শর্তের আওতায় রয়েছে আরও ২৪টি উপশর্ত। এসব বাস্তবায়নে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার।  
 
Related Topics

টপ নিউজ

আইএমএফ ডিএমডি / আইএমএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • গ্রিন বন্ডের বাজার শক্তিশালী করতে আইএমএফের সঙ্গে রোডম্যাপ নিয়ে বৈঠক বিএসইসি’র
  • নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে: অর্থমন্ত্রী
  • সংস্কার না হলে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নামতে পারে: আইএমএফ
  • বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি ও অর্থছাড়ের ধীরগতি পর্যালোচনায় আইএমএফ

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net