Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
এক দশক পর গোল্ডেন গ্লোব ভারতে! ‘বেস্ট অরিজিনাল সং’ খেতাব জিতলো আরআরআর-এর গান

বিনোদন

হিন্দুস্তান টাইমস
11 January, 2023, 10:30 am
Last modified: 11 January, 2023, 10:35 am

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

এক দশক পর গোল্ডেন গ্লোব ভারতে! ‘বেস্ট অরিজিনাল সং’ খেতাব জিতলো আরআরআর-এর গান

'নাটু নাটু' (হিন্দিতে নাচো নাচো) গানটির মিউজিক কম্পোজিশন এবং কোরিওগ্রাফির কারণে এটি মুক্তির পরপরই জনপ্রিয়তা পায়। এবার ভক্তদের পাশাপাশি সমানতালে আন্তর্জাতিক মাধ্যমেও সুনাম কুড়াচ্ছে গানটি।
হিন্দুস্তান টাইমস
11 January, 2023, 10:30 am
Last modified: 11 January, 2023, 10:35 am
পোস্টার- সংগৃহীত

আরআরআরের বিজয়রথ যেন চলছেই! দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এসএস রাজমৌলির ছবিটি এবার জিতলো গোল্ডেন গ্লোবসের খেতাব। 'বেস্ট অরিজিনাল সং' ক্যাটাগরিতে সেরা গান হিসেবে নির্বাচিত হয়েছে তেলেগু ভাষার নির্মিত এই ছবির 'নাটু নাটু' গানটি।

গানটির কম্পোজার এমএম কীরাবাণী এবং গায়করা অর্থাৎ কাল ভৈরব এবং রাহুল সিপ্লিগুঞ্জ সেরা মৌলিক গানের পুরস্কারটি পান।

উক্ত ক্যাটাগরিতে টেইলর সুইফটের 'ক্যারোলিনা', টপ গান: ম্যাভারিক ছবিতে লেডি গাগার গাওয়া 'হোল্ড মাই হ্যান্ড', ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারে রিয়ানার গাওয়া 'লিফট মি আপ' গানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছিল 'নাটু নাটু'।

৮০ তম গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য সেরা অ-ইংরেজি ছবি বিভাগেও মনোনীত হয়েছিল আরআরআর।

প্রাক স্বাধীনতা সময়ের (১৯২০ এর দশক) গল্প নিয়ে বানানো ঐতিহাসিক-কল্পকাহিনী (হিস্টোরিকাল-ফ্যান্টাসি) ঘরানার ছবি আরআরআর। ছবির প্রধান দুটি চরিত্র আদতে দুই ভারতীয় বিদ্রোহীর উপর ভিত্তি করে নির্মিত হলেও, এর গল্পটি কাল্পনিক।

আরআরআর-এ ভারতীয় বিদ্রোহী আল্লুরী সীতারামা রাজুর চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ এবং বিদ্রোহী কোমারাম ভীমের চরিত্রে ছিলেন এন. টি. রামা রাও জুনিয়র।

'নাটু নাটু' (হিন্দিতে নাচো নাচো) গানটির মিউজিক কম্পোজিশন এবং কোরিওগ্রাফির কারণে এটি মুক্তির পরপরই জনপ্রিয়তা পায়। এবার ভক্তদের পাশাপাশি সমানতালে আন্তর্জাতিক মাধ্যমেও সুনাম কুড়াচ্ছে গানটি।

এক দশকেরও আগে (২০০৯ সালে) স্ল্যামডগ মিলিয়নিয়ার ছবির জন্য গোল্ডেন গ্লোব আসে ভারতে। ড্যানি বয়েলের এই ছবির জন্য এআর রহমান সেরা মৌলিক গানের বিভাগে পুরস্কার পেয়েছিল।

এর আগে ১৯৫৭ সালে ভি শান্তারামের 'দো আঁখে বারা হাত' ছবি প্রথম এই পুরস্কার পায়।

নেটফ্লিক্সে হিন্দি ভার্সনে মুক্তি পাওয়ার পর থেকে আরআরআর এর দর্শকসংখ্যা বেড়েই চলেছে। চলতি বছরের শুরুর দিকেই ওটিটি প্ল্যাটফর্মে এসেছে এটি।

এর আগে ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে ছবিটি পাঁচটি বিভাগে মনোনীত হয়েছিল। গোল্ডেন গ্লোবসে দুটি বিভাগে। শুধু তাই নয়, অস্কারেও ছবিটি দুটি বিভাগে শর্টলিস্টেড হয়েছে। আর বিএএফটিএ পুরস্কারের জন্য একটি বিভাগে।

এই ছবির জন্য সেরা পরিচালকের খেতাব জন্য সদ্যই অর্জন করেছেন রাজামৌলি। নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডে তিনি এই সম্মান পান।

Related Topics

টপ নিউজ

আরআরআর / তেলেগু / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net