Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
যুক্তরাষ্ট্রে শুধু আমার স্ত্রীর কেনা একটি অ্যাপার্টমেন্ট আছে: ওয়াসার এমডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2023, 08:10 pm
Last modified: 10 January, 2023, 08:11 pm

Related News

  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ধোলাইখালে ওয়াসার পাইপ লিকেজে সড়ক ধস, বন্ধ যান চলাচল
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • ঢাকা ওয়াসার এমডি নিয়োগ কার্যক্রম স্থগিত করল হাইকোর্ট
  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার

যুক্তরাষ্ট্রে শুধু আমার স্ত্রীর কেনা একটি অ্যাপার্টমেন্ট আছে: ওয়াসার এমডি

তিনি বলেন, ‘আমার নামে কোনো বাড়ি নেই যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে আমার স্ত্রীর কেনা মাত্র একটি অ্যাপার্টমেন্ট আছে। স্ত্রী সেখানে সরকারি চাকরি করেন।’
টিবিএস রিপোর্ট
10 January, 2023, 08:10 pm
Last modified: 10 January, 2023, 08:11 pm
ফাইল ছবি

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, যুক্তরাষ্ট্রে তার নামে কোনো বাড়ি নেই। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমার নামে কোনো বাড়ি নেই যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে আমার স্ত্রীর কেনা মাত্র একটি অ্যাপার্টমেন্ট আছে। স্ত্রী সেখানে সরকারি চাকরি করেন।'

তিনি আরও বলেন, 'একটি আমার স্ত্রীর কেনা, যাতে আমার নাম আছে। লস অ্যাঞ্জেলসে একটা কিনেছিন, পরে বিক্রি করে দিয়ে আরেকটা কিনেছেন।' 

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনা সংক্রান্ত দুটি অভিযোগ সম্প্রতি জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার (১১ জানুয়ারি) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে তাকসিমের ১৪টি বাড়ি রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পরপরই আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। 

এর পরিপ্রেক্ষিতে ওয়াসার এমডি মঙ্গলবার সাংবাদিকদের নিজে কার্যালয়ে ডেকে নিজের বক্তব্য তুলে ধরেন। 

তাকসিম বলেন, 'আমার পুরো পরিবার ১৯৯৫ সাল থেকে সেখানকার (যুক্তরাষ্ট্রের) নাগরিক। আমিও। অন্য বাসাগুলোর কথা যা বলা আছে সেখানে আমার স্ত্রী ভাড়া ছিলেন।'

তিনি দাবি করেন, প্রতিবেদনে উল্লেখ করা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার কথা 'স্টান্টবাজি'। 

তাকসিম আরও বলেন, 'দুদকে অভিযোগ থাকতেই পারে। সেটা একটা গোষ্ঠী করছে। ঢাকা ওয়াসার ভালো কাজে যাদের ক্ষতি হয়েছে তারাই পিছনে লেগেছে।'

ঢাকা ওয়াসার এমডি পদের চাকড়ি অনেকবার ছেড়ে দিতে চাইলেও তাকে অনুরোধ করে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'আমার কাজে মন্ত্রী, প্রধানমন্ত্রী কখনও বিব্রত হননি।'

উল্লেখ্য, ২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পান তাকসিম। বহু বিতর্ক ও সমালোচনা সত্ত্বেও তার মেয়াদ ছয়বার বাড়ানো হয়।

Related Topics

টপ নিউজ

ওয়াসা / ওয়াসার এমডি / তাকসিম এ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • তৈরি হচ্ছে ডিম ঘোটা
    যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
    মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

Related News

  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ধোলাইখালে ওয়াসার পাইপ লিকেজে সড়ক ধস, বন্ধ যান চলাচল
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • ঢাকা ওয়াসার এমডি নিয়োগ কার্যক্রম স্থগিত করল হাইকোর্ট
  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে

2
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

5
তৈরি হচ্ছে ডিম ঘোটা
ফিচার

যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র

6
মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net