Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 May, 2026, 04:30 pm
Last modified: 03 May, 2026, 04:35 pm

Related News

  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • এলএনজি সরবরাহ বেড়ে ৮২৮ এমএমসিএফ, জাতীয় গ্রিডে মোট সরবরাহ ২,৪৩৮ মিলিয়ন ঘনফুট
  • এক্সিলারেট আংশিক চালু, এলএনজি সরবরাহ বেড়ে ৭৫০ মিলিয়ন ঘনফুট
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   

এদিকে গ্যাস লাইন মেরামতের কাজের ফলে গুলশান-বাড্ডা এলাকায় গ্যাসের সংকট তৈরি হয়েছে। লাইন মেরামতে তিতাসের টিম কাজ করছে এবং অতিদ্রুত লাইন সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক। 
টিবিএস রিপোর্ট
03 May, 2026, 04:30 pm
Last modified: 03 May, 2026, 04:35 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-বাড্ডা এলাকায় ঢাকা ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাস গ্যাসের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এবং লাইনটি মেরামতের লক্ষ্যে ওই এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। 

আজ রোববার (৩ মে), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে তিতাস গ্যাসের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান-বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ভালভ বন্ধ করে লিকেজ মেরামত করা হচ্ছে। এজন্য গুলশান, বনানী, বারিধারা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। 

এদিকে গ্যাস লাইন মেরামতের কাজের ফলে গুলশান-বাড্ডা এলাকায় গ্যাসের সংকট তৈরি হয়েছে। লাইন মেরামতে তিতাসের টিম কাজ করছে এবং অতিদ্রুত লাইন সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান। 

তিনি বলেন, 'ওই এলাকায় ওয়াসার কাজ চলছে। এই কারণে তিতাস গ্যাসের লাইন বিচ্ছিন্ন হয়েছে। আমরা চেষ্টা করছি, গ্যাস লাইন মেরামতে।' 

তিনি আরও বলেন, 'রাজধানীতে গ্যাসের যে চাহিদা তার চেয়ে বেশি সরবরাহ করা হচ্ছে। কিন্তু অবৈধ সংযোগের কারণে হয়তো কোথাও কোথাও গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে, কিন্তু গ্যাস সরবরাহে কোনো ঘাটতি নেই।' 

তিনি বলেন, 'আমরা চেষ্টা করেও অবৈধ গ্যাস সংযোগ ঠেকাতে পারছি না। আমরা অবৈধ লাইন বিচ্ছিন্ন করলেও কোনো প্রতিকার হচ্ছে না। এ বিষয়ে সরকারের সহযোগিতা প্রয়োজন।'

Related Topics

টপ নিউজ

তিতাস / ওয়াসা / গুলশান / গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • এলএনজি সরবরাহ বেড়ে ৮২৮ এমএমসিএফ, জাতীয় গ্রিডে মোট সরবরাহ ২,৪৩৮ মিলিয়ন ঘনফুট
  • এক্সিলারেট আংশিক চালু, এলএনজি সরবরাহ বেড়ে ৭৫০ মিলিয়ন ঘনফুট
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net