Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
চীনে কুয়াশার কারণে একই দুর্ঘটনায় ২০০ গাড়ির সংঘর্ষ! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 December, 2022, 02:10 pm
Last modified: 29 December, 2022, 02:12 pm

Related News

  • চীনের সতর্ক কূটনীতি: ইরান যুদ্ধ ঘিরে নেপথ্যে যে ভূমিকা রাখছে বেইজিং
  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০
  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • চীনের তৈরি স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান
  • ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী

চীনে কুয়াশার কারণে একই দুর্ঘটনায় ২০০ গাড়ির সংঘর্ষ! 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চীনের ঝেংঝৌ শহরের জেংজিং হুয়াঙ্গে সেতুর উপরে ঘটা এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
টিবিএস ডেস্ক
29 December, 2022, 02:10 pm
Last modified: 29 December, 2022, 02:12 pm
ছবি: নিউইয়র্ক পোস্ট

ঘন কুয়াশার কারণে সড়কপথে দুর্ঘটনার খবর প্রায়ই শোনা যায়। দৃশ্যমানতা নেমে যাওয়ার কারণে হাইওয়েগুলো দুর্ঘটনাপ্রবণ হয়ে ওঠে। এবার সেই কুয়াশার কারণেই চীনের হেনান প্রদেশের ঝেংঝৌ শহরের  একটি সেতুতে একের পর এক ধাক্কায় তালগোল পাকিয়ে গেছে ২০০টি গাড়ি। বুধবার সকালে ঘটা এ দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন, খবর রয়টার্সের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে জেংজিং হুয়াঙ্গে সেতুর উপরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় একের পর এক গাড়ি এসে ধাক্কা খেয়েছে, এমনকি একটি গাড়ি অন্য গাড়িগুলোর উপরে উঠে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়ি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেই ভিডিওতে জনৈক ব্যক্তিকে বলতে শোনা যায়, "এটা খুবই ভয়াবহ ঘটনা। এখানে মানুষজনে ভর্তি, আমার মনে হয় না আমরা সেতু থেকে এখন নামতে পারব।"

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলে অনেকেই আহত হয়ে নিজেদের গাড়ির মধ্যে আটকে আছেন এবং ফায়ার ডিপার্টমেন্ট সেখানে ১১টি ফায়ার ট্রাক ও ৬৬ জন উদ্ধারকর্মী পাঠিয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০০ মিটারেরও কম ছিল এবং কোনো কোনো স্থানে তা ২০০ মিটারে পর্যন্ত নেমে এসেছে। সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঝেংঝিং হুয়াঙ্গে সেতু ঝেংঝৌ প্রদেশের সবচেয়ে ব্যস্ততম সেতু। এটি ঝেংঝৌয়ের সঙ্গে জিংজিয়াং প্রদেশের সংযোগস্থাপনকারী সেতু।
 
Related Topics

টপ নিউজ

চীন / দুর্ঘটনা / কুয়াশা / গাড়ি / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • চীনের সতর্ক কূটনীতি: ইরান যুদ্ধ ঘিরে নেপথ্যে যে ভূমিকা রাখছে বেইজিং
  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০
  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • চীনের তৈরি স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান
  • ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net