Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
চাল, গম আমদানিতে কোটা সুবিধার বিষয়ে দিল্লির ইতিবাচক সাড়া পেয়েছে ঢাকা: টিপু মুনশি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 December, 2022, 05:50 pm
Last modified: 27 December, 2022, 05:49 pm

Related News

  • ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন
  • ৯ দিনে ভারত থেকে এলো প্রায় ১ হাজার টন চাল; লোকসানের আশঙ্কা আমদানিকারকদের
  • চোরাচালান রোধে চিনির আমদানি শুল্ক কমানোর প্রস্তাব ট্যারিফ কমিশনের 
  • কোটাবিরোধী আন্দোলন: সড়কে ‘বাংলা ব্লকেড’, ক্যাম্পাসে ধর্মঘট আজ
  • ভারত থেকে ১ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ আমদানি করবে সরকার: নসরুল

চাল, গম আমদানিতে কোটা সুবিধার বিষয়ে দিল্লির ইতিবাচক সাড়া পেয়েছে ঢাকা: টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নির্ধারিত পরিমাণে চাল, গম ও পেঁয়াজসহ সাতটি পণ্য আমদানিতে বাংলাদেশকে বার্ষিক কোটা সুবিধা দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত।
টিবিএস রিপোর্ট
27 December, 2022, 05:50 pm
Last modified: 27 December, 2022, 05:49 pm

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নির্ধারিত পরিমাণে চাল, গম ও পেঁয়াজসহ সাতটি পণ্য আমদানিতে বাংলাদেশকে বার্ষিক কোটা সুবিধা দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে টিপু মুনশি বলেন, 'পণ্য আমদানিতে যে কোটার কথা বলেছি সেখানে পরিমাণ উল্লেখ করেছিলাম। তারা (ভারত) বলেছে, পরিমাণ তো আমরা (বাংলাদেশ) আন্দাজ করে বলেছি। সেক্ষেত্রে সঠিক কত পরিমাণ পণ্য প্রয়োজন হবে, সেটি নির্ধারণ করতে বলেছে। আমরা একটু বেশি করেই চেয়েছিলাম। তারা বলেছে। অতীতের ৭-৮ বছরের রেকর্ড বলে না যে তোমাদের (বাংলাদেশের) এত দরকার।'

মন্ত্রী বলেন, আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশ আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবে।

এছাড়া পাটজাত সামগ্রীর ওপর ২০১৭ সাল থেকে আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্কত আর বহাল না রাখার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে বলেও জানান টিপু মুনশি।

এছাড়া প্রস্তাবিত বাংলাদেশ-ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সেপা) লক্ষয নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, আমদানি-রপ্তানিতে বিনিময় মাধ্যম হিসেবে ডলারের পরিবর্তে রুপি ব্যবহার করা যায় কি না, সে বিষয়েও আলাপ হয়েছে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে, কারণ বাংলাদেশ কোন কোন সুবিধা পাবে তা আগে বিবেচনা করতে হবে।

টিপু মুনশি আরও বলেন, ভারতের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের উপস্থাপিত বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ আমদানির জন্য প্রতি বছর ৪৫ লাখ টন গম, ২০ লাখ টন চাল, ৭ লাখ টন পেঁয়াজ, ১৫ লাখ টন চিনি, ১.২৫ লাখ টন আদা, ৩০ হাজার টন মসুর ডাল ও ১০ হাজার টন রসুনের কোটা চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

প্রতিবছর মার্চে জাতীয় বাজেট ঘোষণার সময় নেপাল ও ভুটানে বিভিন্ন ভোগ্যপণ্য রপ্তানির কোটা ঘোষণা করে ভারত। 

আগামী অর্থবছরের বাজেট ঘোষণাকালে বাংলাদেশের জন্যও একইভাবে কোটা সুবিধার ঘোষণা দিতে পারে বলে আশা করছে ঢাকা।
 
Related Topics

টপ নিউজ

কোটা সুবিধা / আমদানিতে কোটা / ভারত থেকে আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন
  • ৯ দিনে ভারত থেকে এলো প্রায় ১ হাজার টন চাল; লোকসানের আশঙ্কা আমদানিকারকদের
  • চোরাচালান রোধে চিনির আমদানি শুল্ক কমানোর প্রস্তাব ট্যারিফ কমিশনের 
  • কোটাবিরোধী আন্দোলন: সড়কে ‘বাংলা ব্লকেড’, ক্যাম্পাসে ধর্মঘট আজ
  • ভারত থেকে ১ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ আমদানি করবে সরকার: নসরুল

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net