Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
জন্মদিনে সালমানকে আলিঙ্গন শাহরুখের 

বিনোদন

টিবিএস ডেস্ক
27 December, 2022, 03:05 pm
Last modified: 27 December, 2022, 03:13 pm

Related News

  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান

জন্মদিনে সালমানকে আলিঙ্গন শাহরুখের 

এই সৌজন্য সাক্ষাৎ দেখে দুই সুপারস্টারের অনুরাগীরাই খুশি। কারও মতে, শাহরুখ-সালমানের এই ভ্রাতৃত্ববোধ শিক্ষণীয়। আবার দু’জনকে দেখে কারও মনে পড়েছে ‘করণ অর্জুন’ ছবির কথা।
টিবিএস ডেস্ক
27 December, 2022, 03:05 pm
Last modified: 27 December, 2022, 03:13 pm

মঙ্গলবার সালমান খানের ৫৭তম জন্মদিন। 'ভাই'-এর জন্মদিনের পার্টি বলে কথা। জন্মদিন উপলক্ষে সোমবার রাতেই ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবের জন্য বোন অর্পিতা খানের বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন সালমান।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, রাত যত গভীর হয়, একে একে তারকারা সেই পার্টিতে উপস্থিত হতে শুরু করেন। কিন্তু পার্টির আসল তারকা হাজির হন কিছুটা দেরিতেই। তিনি শাহরুখ খান।

সোমবার সালমান খানের জন্মদিনের পার্টি থেকে বেরিয়ে আসার সময় ক্যামেরাবন্দি হলেন শাহরুখ। তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে এগিয়ে এলেন স্বয়ং 'সাল্লু ভাই'।

দু'জনের পোশাকেও ছিল সাদৃশ্য। কালো ডেনিমের সঙ্গে সালমান পরেছিলেন কালো ফুল স্লিভ টি-শার্ট। অন্যদিকে শাহরুখকে দেখা গেল কালো কার্গো এবং টি-শার্টে। সেই ছবি এবং ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এই সৌজন্য সাক্ষাৎ দেখে দুই সুপারস্টারের অনুরাগীরাই খুশি। কারও মতে, শাহরুখ-সালমানের এই ভ্রাতৃত্ববোধ শিক্ষণীয়। আবার দু'জনকে দেখে কারও মনে পড়েছে 'করণ অর্জুন' ছবির কথা।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

জন্মদিনে পরিবার ছাড়াও বাড়ির বাইরে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গেও কেক কাটেন সালমান। জন্মদিনের পার্টির অতিথি তালিকাটিও ছিল বেশ লম্বা। এসেছিলেন কার্তিক আরিয়ান, সোনাক্ষী সিন্‌হা, টাবু, সিদ্ধান্ত চতুর্বেদী, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি' সুজা, সঙ্গীতা বিজলানি, সুনীল শেঠি, পূজা হেগড়ে প্রমুখ।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে শাহরুখ অভিনীত 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে সালমান ক্যামিও চরিত্রে ছিলেন। আবার সালমানের 'হার দিল জো পেয়ার কারেগা' ছবিতেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। 'করণ অর্জুন' ও 'হাম তুমহারে হ্যায় সানাম'-এর মতো ছবিতেও তাদের একসঙ্গে দেখেছেন দর্শক।

নিন্দুকরা যাই বলুন না কেন, দু'জনে প্রকাশ্যে কখনও কারও বিরুদ্ধে কটু কথা বলেননি। ২০১৭ সালে সালমানের 'টিউবলাইট' ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। পাল্টা উপহারস্বরূপ সালমান শাহরুখের 'জিরো' ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন।  

Related Topics

টপ নিউজ

সালমান খান / শাহরুখ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net