Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
আমদানি বন্ধে বেড়েছে মসলার দাম

অর্থনীতি

আবু আজাদ
25 December, 2022, 12:05 pm
Last modified: 26 December, 2022, 01:08 pm

Related News

  • কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • ঈদ মৌসুম ঘনিয়ে এলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলা ব্যবসায় মন্দা
  • কোরবানির ঈদ ঘিরে মশলা আমদানিতে সংকট নেই, তবুও পাইকারি ও খুচরা দরে বড় ফারাক
  • গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

আমদানি বন্ধে বেড়েছে মসলার দাম

আমদানিতে ডলার সংস্থান নিশ্চিত না হলে আসন্ন রমজানে মসলা পণ্যের বাজার আরও অস্থির হওয়ার আশঙ্কা করছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। 
আবু আজাদ
25 December, 2022, 12:05 pm
Last modified: 26 December, 2022, 01:08 pm
ইনফোগ্রাফ: টিবিএস

ডলার সংকটে বিলাশপণ্য হিসেবে আমদানি বন্ধ থাকায় দেশে মসলার বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। ফলে গত একমাসে আমদানি নির্ভর সব ধরনের মসলার দাম বেড়েছে তীব্রভাবে।

আমদানিতে ডলার সংস্থান নিশ্চিত না হলে আসন্ন রমজানে মসলা পণ্যের বাজার আরও অস্থির হওয়ার আশঙ্কা করছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। 

খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, আমদানি না থাকায় বাজারে অস্থিরতা বিরাজ করছে। আগে কখনও মসলার দাম এবারের মতো এত বেশি বাড়তে দেখা যায়নি দেশের বৃহৎ ভোগ্যপণ্যের এই বাজারে। ফলে অনেক অভিজ্ঞ ব্যাবসায়ীরাও বাজারের পরিস্থিতি বুঝে উঠতে পারছেন না।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জানান, খাতুনগঞ্জকে ঘিরেই দেশের আমদানিকৃত মসলার ৭০ শতাংশ বিকিকিনি হয়। কিন্তু চলতি অর্থবছরে গত চারমাসে প্রায় ৩০ শতাংশ কমেছে মসলা আমদানি।

খাতুনগঞ্জের মসলা আমদানিকারক মো. সেকান্দার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ঋণপত্র (এলসি) খোলা নিয়ে জটিলতা চলছে। ডলারের বিনিময় হারে অস্থিরতার কারণে মসলা আমদানির খরচ ৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। ফলে আমদানি কমেছে।" 

"ঋণপত্র খোলার ব্যাপারে ব্যাংকগুলো এখনই সহযোগিতা না করলে আগামী রমজান ও ঈদুল ফিতরে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে," যোগ করেন মো. সেকেন্দার।

খাতুনগঞ্জের মেসার্স এমআই ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আরিফ মোহাম্মদ ফোরকান বলেন, "আমদানির হার অনেক কমে যাওয়ায় ধাক্কা লেগেছে দৈনিক সরবরাহে। নতুন এলসি খুলতে না পারায় রমজানকে সামনে রেখে অনেক ব্যবসায়ী বাজার থেকে বাড়তি দামে পণ্য কিনছেন, এতে সংকট আরও গভীর হচ্ছে।"

এদিকে, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক রমজানে নিত্যপণ্যের আমদানি এলসি সহজ করার নির্দেশ দিলেও তাতে আস্থা রাখতে পারছেন না ব্যবসায়ীরা।

আমদানিকারক মো. সেকান্দার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রমজানে পণ্য পেতে হলে এখনি এলসি খুলতে হবে। কিন্তু ব্যাংকগুলো সবাইকে সে সুযোগ দিচ্ছে না। তাদের সঙ্গে যাদের সম্পর্ক ভালো বা বড় মার্চেন্ট তারাই আমদানির সুবিধা নিয়ে বাজারে একচেটিয়া মুনাফা করছে। আগামীতেও এই পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা।"
 
Related Topics

টপ নিউজ

মসলা / মসলার বাজার / দ্রব্যমূল্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • ঈদ মৌসুম ঘনিয়ে এলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলা ব্যবসায় মন্দা
  • কোরবানির ঈদ ঘিরে মশলা আমদানিতে সংকট নেই, তবুও পাইকারি ও খুচরা দরে বড় ফারাক
  • গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net