Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
আগামী বছর রেকর্ড প্রবৃদ্ধিতে ফিরবে দেশের অর্থনীতি

অর্থনীতি

টিবিএস ডেস্ক
15 April, 2020, 01:50 pm
Last modified: 15 April, 2020, 03:36 pm

Related News

  • কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন বাংলাদেশ?
  • জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার
  • আদালতের চত্বরেই কাটে দশকের পর দশক, মিলছে না বিমা দাবি
  • বাংলাদেশ-যক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত

আগামী বছর রেকর্ড প্রবৃদ্ধিতে ফিরবে দেশের অর্থনীতি

চলতি অর্থবছরে দেশে জাতীয় উৎপাদন প্রবৃদ্ধি মাত্র ২ শতাংশ হলেও, আগামী বছর তা বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সুবাদে রেকর্ড সাড়ে ৯ শতাংশে উন্নীত হবে। বুধবার আইএমএফ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
টিবিএস ডেস্ক
15 April, 2020, 01:50 pm
Last modified: 15 April, 2020, 03:36 pm
ছবি: রয়টার্স

করোনাভাইরাসজনিত অর্থনৈতিক অচলাবস্থার মুখে চলতি অর্থবছর শেষে মোট জাতীয় উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) মাত্র ২ শতাংশে নামবে। তবে আশার কথা হলো, আগামী অর্থবছরে তা সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়ে সাড়ে ৯ শতাংশের রেকর্ড স্পর্শ করবে। 

ওয়াশিংটনভিত্তিক দাতাগোষ্ঠী আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আজ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সুদিনের এই আভাস দিয়েছে।   

গত অর্থবছরে বাংলাদেশ ৮ দশমিক ১৫ শতাংশের উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে। এর আগে গত বছরের অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনে আইএমএফ বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ হবে এমন পূর্বাভাস সূচক দেয়। 

চলতি অর্থবছরের বাজেটে ৮ দশমিক ২০ শতাংশ অর্থনীতির কলেবর বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। যাতে ধ্বস নামাতে চলেছে করোনাভাইরাস।

চলতি সপ্তাহেই বিশ্বব্যাংক আগামী ৩০ জুনে শেষ হতে চলা অর্থবছরে প্রবৃদ্ধি ২-৩ শতাংশের মধ্যে থাকার পূর্বাভাস দেয়। এই মন্দাভাব আগামী ২০২০-২১ অর্থবছরেও অব্যাহত থাকার আশঙ্কাও করা হয় সেখানে। খুব খারাপ পরিস্থিতিতে ১ দশমিক ২ এবং খুব ভালো পরিস্থিতিতে ২ দশমিক ৯ শতাংশ জিডিপি বিকাশের অনুমান করে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। এর ফলে বাংলাদেশ এক দীর্ঘমেয়াদি মন্দার কবলে পড়তে চলেছে বলে জানায় সংস্থাটি। 

এরপরেই আজ বুধবারের প্রতিবেদনে আইএমএফ অর্থনীতি ঘুরে দাঁড়ানোর অনুমানের কথা জানিয়েছে। 

আইএমএফের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোভিড-১৯ এর বিশ্ব মহামারিতে অসংখ্য মানুষের অমূল্য জীবন হারিয়ে যাচ্ছে। এই ভয়াবহতা ঠেকাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো কার্যত বিশ্ব অর্থনীতির চাকা অচল করে দিয়েছে। বিঘ্নিত হচ্ছে পণ্য উৎপাদন ও সরবরাহের শৃঙ্খল। 

এই মহামারির কারণে চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বন্ধ হয়ে তা উল্টো ঋণাত্মক ৩ শতাংশ সংকোচনের মুখে পড়বে। এটা ২০০৮-০৯ সালের বিশ্বমন্দার চাইতেও ভয়াবহ দুর্যোগ ডেকে আনবে। 

তবে পরবর্তী বছর অর্থাৎ ২০২১ সালে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক অবস্থায় ফিরলে মন্দা থেকে উত্তরণ করে বৈশ্বিক জিডিপি ৫ দশমিক ৮ শতাংশের উচ্চ বিকাশ অর্জন করবে।  এইক্ষেত্রে নানা দেশের সরকার ঘোষিত প্রণোদনা এবং সহায়ক নীতিমালা মুখ্য ভূমিকা পালন করতে চলেছে।  
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / বিশ্ব অর্থনীতি / করোনাভাইরাস / জিডিপি প্রবৃদ্ধি / আন্তর্জাতিক মুদ্রা তহবিল / বিশ্ব ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন বাংলাদেশ?
  • জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার
  • আদালতের চত্বরেই কাটে দশকের পর দশক, মিলছে না বিমা দাবি
  • বাংলাদেশ-যক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net