Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
মারাকানার বিখ্যাত 'ওয়াক অব ফেম'-এ পায়ের ছাপ রাখার আমন্ত্রণ পেলেন মেসি   

খেলা

টিবিএস ডেস্ক
21 December, 2022, 02:20 pm
Last modified: 21 December, 2022, 02:32 pm

Related News

  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বয়স ৩৯ ছুঁইছুঁই, তবুও এখনও যেভাবে সেই আগের মতোই অদম্য মেসি
  • ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’: এমবাপ্পে কি পারবেন মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে? 
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 

মারাকানার বিখ্যাত 'ওয়াক অব ফেম'-এ পায়ের ছাপ রাখার আমন্ত্রণ পেলেন মেসি   

মারাকানার 'ওয়াক অব ফেম'-এ নিজেদের পায়ের ছাপ রেখেছেন পেলে, গারিঞ্চা, রোনাল্ডোর মতো কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলাররা। মেসি যদি আমন্ত্রণ গ্রহণ করেন তাহলে তিনি হবেন এই সম্মাননা পাওয়া প্রথম আর্জেন্টাইন খেলোয়াড়।
টিবিএস ডেস্ক
21 December, 2022, 02:20 pm
Last modified: 21 December, 2022, 02:32 pm
বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

সদ্যই বিশ্বকাপ জিতে 'সর্বকালের সেরা'র বিতর্কের অবসান ঘটিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলের সব রকম শিরোপা জিতলেও শুধুমাত্র বিশ্বকাপটাই অধরা ছিল মেসির কাছে। কিন্তু গত ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে মেসি আবারও প্রমাণ করেছেন যে তিনিই সবার সেরা।

আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে দেওয়ার নেপথ্যেও থাকা পিএসজি তারকা নিজেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন। আলবিসেলেস্তেদের অধিনায়ক হিসেবে এই অর্জনের জন্য ব্রাজিলের মারাকানায় বিখ্যাত 'ওয়াক অব ফেম'-এ প্রথম আর্জেন্টাইন হিসেবে নাম উঠতে পারে মেসির।

ব্রাজিলিয়ান নিউজ পোর্টাল গ্লোবস্পোর্তে ডট কম অনুযায়ী, মারাকানা স্টেডিয়ামের সহ-প্রশাসক সুদের্হ মেসিকে 'হল অব ফেম'-এ পায়ের ছাপ রেখে যাওয়ার জন্য আগামী সোমবার আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠাবেন। 

মারাকানার 'ওয়াক অব ফেম' এমন একটি স্থান যা শ্রেষ্ঠ ফুটবলারদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এখানে বিশ্বখ্যাত ফুটবলারদের আমন্ত্রণ জানানো হয় তাদের পায়ের ছাপ (গোলকিপারের ক্ষেত্রে হাতের ছাপ) রেখে যাওয়ার জন্য। প্লাস্টারের ওপর রেখে যাওয়া সেই ছাপ পরে সুসজ্জিত করে স্টেডিয়ামে প্রদর্শন করা হয়।

পেলে, গারিঞ্চা, রোনাল্ডোর পাশে

মারাকানার 'ওয়াক অব ফেম'-এ নিজেদের পায়ের ছাপ রেখেছেন পেলে, গারিঞ্চা, রোনাল্ডোর মতো কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলাররা। মেসি যদি আমন্ত্রণ গ্রহণ করেন তাহলে তিনি হবেন এই সম্মাননা পাওয়া অষ্টম বিদেশি ফুটবলার (ব্রাজিলিয়ানদের বাইরে)। এছাড়া, প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবেও এই বিখ্যাত স্থানটিতে থাকবে তার পায়ের ছাপ। ব্রাজিলিয়ান ব্যতীত এই সম্মাননা পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন জার্মান কিংবদন্তি ফ্রানজ বেকেনবাওয়ার এবং পর্তুগিজ ফুটবলার ইউসেবিও।

সূত্র: এমএসএন 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / মারাকানা / ওয়াক অব ফেম / আর্জেন্টাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বয়স ৩৯ ছুঁইছুঁই, তবুও এখনও যেভাবে সেই আগের মতোই অদম্য মেসি
  • ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’: এমবাপ্পে কি পারবেন মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে? 
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net