Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
করোনাভাইরাসে আক্রান্ত ৪১ চিকিৎসক ও ১০ নার্স

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
13 April, 2020, 05:10 pm
Last modified: 13 April, 2020, 05:24 pm

Related News

  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • সিলেট ওসমানী মেডিকেলে নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি

করোনাভাইরাসে আক্রান্ত ৪১ চিকিৎসক ও ১০ নার্স

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৮ জন চিকিৎসক। সোমবার বিকেলে এ তথ্য জানান বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ।
তাওছিয়া তাজমিম
13 April, 2020, 05:10 pm
Last modified: 13 April, 2020, 05:24 pm
প্রতীকী ছবি

দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮ জন চিকিৎসক। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এদের মধ্যে আইসিইউতে আছে দুইজন। তাদের মধ্যে একজন অবস্থা আশঙ্কাজনক। তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। তাদের মধ্যে একজন চিকিৎসক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার বিকেলে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান। 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮ জন চিকিৎসক। ১২ এপ্রিল পর্যন্ত করোনা আক্রান্ত চিকিৎসক ছিল। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। গতকাল (রোববার) একজন চিকিৎসক করোনা উপসর্গ নিয়ে মারা যায়। তবে  তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তার টেস্ট রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 

নিরুপম দাশ আরও বলেন, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের চিকিৎসকরা। নতুন যে আট চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে চারজন নারায়ণগঞ্জের, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন, ঢাকা শহরের আরেকজন ও মানিকগঞ্জের একজন। আক্রান্তের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শ আসায় কোয়ারেন্টিন আছে প্রায় ৩০০ স্বাস্থ্যকর্মী। 

চিকিৎসকরা কেন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে এ বিষয়ে বিডিএফ প্রধান সমন্বয়ক বলেন, রোগীদের তথ্য গোপনের কারণে চিকিৎসকেরা বেশি আক্রান্ত হচ্ছে। এখন কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, অনেক রোগীই তথ্য লুকিয়ে বিভিন্ন হাসপাতালে যাচ্ছে, তাদের থেকে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন। এছাড়া পিপিই এর মান নিয়ে ভাবতে হবে। পিপিই পরেও চিকিৎসকেরা করোনা আক্রান্ত হচ্ছে, বিষয়টি উদ্বেগের। এছাড়া সিস্টেমে কিছু সমস্যা আছে। 

এদিকে এখন পযন্ত ১০ জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত বলে বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে বাংলাদেশ নার্সসেস অ্যাসোশিয়েশনের সভাপতি ইসমত আরা পারভীন। তিনি বলেন, সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে ১০ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

তবে দেশে কতজন চিকিৎসক-নার্স করোনাভাইরাসে আক্রান্ত সে বিষয়ে কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। 

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / চিকিৎসক / নার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • সিলেট ওসমানী মেডিকেলে নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net