Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
বান্দরবানে হোটেল-মোটেল ও পরিবহনে পর্যটকদের ছাড় দেওয়ার ঘোষণা

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
15 December, 2022, 11:00 am
Last modified: 15 December, 2022, 11:23 am

Related News

  • টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
  • বান্দরবানের কেওক্রাডংয়ের পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার
  • বান্দরবানের রুমায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু
  • মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি করে রেখেছেন টংকাবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পূর্ণচন্দ্র ম্রো
  • বান্দরবানে ন্যায্যমূল্যের অভাব ও পাইকার সংকটে বাগানেই পচছে আম

বান্দরবানে হোটেল-মোটেল ও পরিবহনে পর্যটকদের ছাড় দেওয়ার ঘোষণা

১৩-২০ ডিসেম্বর পর্যন্ত পণ্য ও সেবায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টে ৩০ শতাংশ, পর্যটকবাহী পরিবহনে ২০ শতাংশ ও খাবার হোটেলগুলোতে ১০ শতাংশ করে ছাড় দেওয়া হবে।
বান্দরবান প্রতিনিধি
15 December, 2022, 11:00 am
Last modified: 15 December, 2022, 11:23 am
ফাইল ছবি/টিবিএস

শীত মৌসুমে বান্দরবান জেলায় পর্যটকদের জন্য হোটেল-মোটেল, রেঁস্তোরা ও পর্যটকবাহী পরিবহনে ছাড় দেওয়ার ঘোষণা করেছে পর্যটক সেবায় সংশ্লিষ্ট তিনটি সংগঠন।

মঙ্গলবার সকালে জেলা শহরে প্রেস ক্লাবে আয়েজিত পর্যটকদের সুযোগসুবিধা বৃদ্ধি ও ভ্রমণে উৎসাহিত করার বিষয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হোটেল মোটেল এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন, রেস্তোরাঁ মালিক সমিতি এবং মাইক্রোবাস, জীপ ও পিকআপ  মালিক সমিতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বান্দরবান হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ জানান, বছরে এই সময়ে বান্দরবানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেশী-বিদেশী পর্যটকরা ভিড় জমায়। শীত মৌসুমের শুরুতে বান্দরবান ভ্রমণের জন্য সবচেয়ে ভাল সময়।

''পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য ১৩ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পণ্য ও সেবায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টে ৩০ শতাংশ, পর্যটকবাহী পরিবহনে ২০ শতাংশ ও খাবার হোটেলগুলোতে ১০ শতাংশ করে ছাড় দেওয়া হবে। তবে পরবর্তীতে ছাড় দেওয়ার সময় আরও বাড়ানো হবে।''

সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার ও মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম উপস্থিত ছিলেন।

এদিকে বান্দরবান ও রাঙ্গামাটির সীমান্ত এলাকায় জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানের কারণে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা রয়েছে।

১৮ অক্টোবর থেকে কয়েক দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর ১১ ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য আবারও এই নিষেধাজ্ঞার ঘোষণা আসে। এ নিয়ে এই দুই উপজেলায় একাদশতম বারের মত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল।

১১ ডিসেম্বর জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) লুৎফর রহমান (উপসচিব) স্বাক্ষরিত সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বান্দরান সদর সেনা রিজিয়নের পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তা বিষয় বিবেচনা করে বান্দরবানের ৭টি উপজেলার মধ্যে শুধু রোয়াংছড়ি ও রুমা উপজেলায় দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্ধিত করা হল।

তবে অন্যান্য উপজেলায় আগের মত ভ্রমণ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

Related Topics

টপ নিউজ

বান্দরবান / হোটেল-মোটেল / পরিবহন / পর্যটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
  • বান্দরবানের কেওক্রাডংয়ের পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার
  • বান্দরবানের রুমায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু
  • মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি করে রেখেছেন টংকাবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পূর্ণচন্দ্র ম্রো
  • বান্দরবানে ন্যায্যমূল্যের অভাব ও পাইকার সংকটে বাগানেই পচছে আম

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net