Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে বিএনপির ২৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2022, 05:10 pm
Last modified: 08 December, 2022, 05:13 pm

Related News

  • নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে বিএনপির ২৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

টিবিএস রিপোর্ট
08 December, 2022, 05:10 pm
Last modified: 08 December, 2022, 05:13 pm
ছবি: টিবিএস

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রায় আড়াই হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। পল্টন, মতিঝিল ও শাহজাদপুর থানায় করা তিনটি পৃথক মামলায় পুলিশের উপর আক্রমণ ও বিস্ফোরক আইনে এ মামলাগুলো করা হয়। 

মামলায় ৫৫০ জনের নাম উল্লেখ করা হলেও বাকিদের অজ্ঞাতনামা দেখানো হয়েছে। এ মামলার অন্যতম আসামিরা হলেন, বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।

মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এনামুল হক মিঠু বলেন, 'গতকালের (বুধবার) সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং আশপাশের এলাকা থেকে দলটির ৪৭৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের নামোল্লেখসহ আরও দেড় থেকে দুই হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।'

অন্যদিকে গতকালের সংঘর্ষের ঘটনার পর পুরো নয়াপল্টন এলাকা আজ বিকাল পর্যন্ত ঘিরে রেখেছিল পুলিশ। বিজয়নগরের নাইটিংগেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড বসানো হয়েছে। পরিচয়পত্র দেখানো ছাড়া পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না। সকালের দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চাইলে তাকে বিজয়নগর থেকেই ফিরিয়ে দেওয়া হয়।

একইসাথে বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বিএনপি কার্যালয়ে পুলিশের পক্ষ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস পাওয়ার দাবির পর অত্র এলাকায় বোম ডিস্পোজাল ইউনিটের গাড়ি আনা হয়েছে।  

তবে বিএনপি কার্যালয়ে বোমা থাকার বিষয়টি অস্বীকার করে উল্টো পুলিশকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'বিএনপির মহাসচিব হয়েও আমাকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে দেয়া হয়নি। এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমাদের অফিসে বোমা সম্পর্কে পুলিশ অফিসার যা বলেছেন তা নির্লজ্জ মিথ্যা। তারা (পুলিশ) নিজেরাই বোমাগুলো নিয়ে গিয়েছিল এবং সেখানে রেখেছিল।'

অন্যদিকে আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্তে অনড় বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অবস্থাতেই নয়াপল্টনে রাস্তার মধ্যে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না। রাজনৈতিক এ থমথমে পরিস্থিতিতে ঢাকার রাস্তার স্বাভাবিকের চেয়ে তুলনামূলক কম বাস চলাচল করছে। যার ফলে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা ও ভাঙচুরের আশঙ্কায় তারা বাস চালানো বন্ধ রেখেছেন।
 

Related Topics

টপ নিউজ

বিএনপি / রাজনীতি / মামলা / গণসমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net