Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
লিওনেল মেসি মাঠে কেন এত বেশি হাঁটেন?

টিবিএস ডেস্ক
05 December, 2022, 04:40 pm
Last modified: 05 December, 2022, 04:49 pm

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

লিওনেল মেসি মাঠে কেন এত বেশি হাঁটেন?

"ও কিন্তু দৌড়াচ্ছে না, কিন্তু ও দেখছে সবসময়। প্রতিপক্ষের রক্ষণভাগের কোথায় দুর্বলতা আছে সেটি খুঁজে বের করে ও। পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ও মাথায় একটি মানচিত্র তৈরি করে ফেলেছে, কোথায় ফাঁকা জায়গা আছে।"
টিবিএস ডেস্ক
05 December, 2022, 04:40 pm
Last modified: 05 December, 2022, 04:49 pm

এখনো পর্যন্ত কাতার বিশ্বকাপে অন্যতম সেরা পারফর্মার লিওনেল মেসি। এই কিংবদন্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড, যিনি গত জুন মাসে ৩৫ বছরে পা দিয়েছেন, টুর্নামেন্ট শুরুর আগেই জানতেন যে এটিই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। 

নিজেদের বিশ্বকাপ মিশন শুরুর ১০ মিনিটের মধ্যেই গোল করেন মেসি, যদিও এই পিএসজি ফরোয়ার্ড সৌদি আরবের অবিশ্বাস্য ফিরতি দুই গোলের পর আর্জেন্টিনাকে অঘটন থেকে বাঁচাতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে এক অসাধারণ গোল আর এনজো ফার্নান্দেজকে অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে আসেন অধিনায়ক মেসি। এরপর পোল্যান্ডের সাথেও ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলতে মুখোমুখি হতে হয় অস্ট্রেলীয়দের। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেসি তার সেরা খেলা খেলেছেন, আল রাইয়ানের আহমাদ বিন আলী স্টেডিয়ামে গ্রাহাম আর্নল্ডের শিষ্যদেরকে প্রায় উড়িয়ে দিয়েছেন। ম্যাচের গোলের খাতা খুলেছিল তার পা ধরেই। আরও দুটো অ্যাসিস্ট তার বিশ্বকাপ খাতায় যোগ হতে পারতো, যদি তার সহযোগীরা সহজ সুযোগ অপচয় না করতেন। 

বিবিসি ওয়ানের এক প্রোগ্রামে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ডের সাবেক তারকা রিও ফার্ডিন্যান্ড মেসির পারফরম্যান্সকে 'এখনো পর্যন্ত এই বিশ্বকাপের সেরা পারফর্মার' হিসেবে অ্যাখ্যা দেন। অনেকেই এর সাথে একমত হবেন। পেশাদার ফুটবলার হিসেবে নিজের সহস্রতম ম্যাচে মেসি বেশ কিছু অসাধারণ কাজ করেছেন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলের পর মেসির উদযাপন

কাতার বিশ্বকাপে মেসির হাঁটার পরিসংখ্যান

ম্যাচ শুরুর আগে বিবিসি মেসিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যেটি দর্শক-ভক্তদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিষয়টি ছিল মেসি কেন এত বেশি হাঁটেন? 

গ্রুপপর্বের ম্যাচগুলোতে কে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছেন, এরকম একটি পরিসংখ্যান থেকে দেখা যায়, মেসির ৩টি ম্যাচের দূরত্বই সেরা দশে জায়গা করে নিয়েছে: দ্বিতীয়, পঞ্চম এবং নবম স্থানে। 

ফার্ডিন্যান্ড বলেন, "মেসি ভান করে যে সে খেলায় খুব একটা আগ্রহী নয় এবং তারপরেই নিজের আসল রূপ দেখায়। ও যেকোনো পজিশন থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, যে বিষয়টি বাকি সবার থেকে ওকে আলাদা করে।"

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বে খেলোয়াড়দের হাঁটার পরিসংখ্যান

মেসির হণ্টন এবং পেপ গার্দিওলার ব্যাখ্যা

সাত বারের ব্যালন ডি'অর জয়ী মেসি ম্যাচ চলাকালীন সময়ে কেন এত বেশি হাঁটেন সে বিষয়ে জানেন তার একসময়ের এবং বর্তমান সময়ের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা। অ্যামাজন প্রাইম ভিডিওর 'দিস ইজ ফুটবল' সিরিজে মেসিকে নিয়ে এক পর্বে গার্দিওলাকে বলতে দেখা যায়, "ও হাঁটছে... ওর মধ্যে এই জিনিসটিই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। ও কখনোই খেলার বাইরে থাকে না, ও সবসময়েই খেলার ভেতরে থকে। ও মাথা ঘুরিয়ে দেখতে থাকে, ডানে বামে কী চলছে। ও খুব ভালোমতোই জানে কী কী হতে চলেছে। ওর মাথা সবসময় ঘুরতে থাকে, ও সবসময় নড়তে থাকে।"

"ও কিন্তু দৌড়াচ্ছে না, কিন্তু ও দেখছে সবসময়। প্রতিপক্ষের রক্ষণভাগের কোথায় দুর্বলতা আছে সেটি খুঁজে বের করে ও। পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ও মাথায় একটি মানচিত্র তৈরি করে ফেলেছে, কোথায় ফাঁকা জায়গা আছে। এটা অনেকটা জঙ্গলের মতো, আপনাকে টিকে থাকতে হবে। আর ও জানে, আমি যদি এখান থেকে এখানে যাই, তাহলে আমার জন্য আরও জায়গা তৈরি হবে।"

মেসি মাঠে অলসতার জন্য হাঁটে কিংবা সবসময় দৌড়ানোর জন্য ওর শরীর ফিট নয়, এরকম নয়। সে হাঁটে কারণ সে এর মাধ্যমে চিন্তা-ভাবনা করে প্রতিপক্ষের কয়েক ধাপ আগে এগিয়ে থাকতে চায়। এবং তারপরেই সেই মুহূর্ত আসবে: গোল। 

গার্দিওলার সাথে ব্যালন ডি'অর হাতে মেসি

সূত্র: এমএসএন
 

Related Topics

কাতার বিশ্বকাপ ২০২২ / লিওনেল মেসি / আর্জেন্টিনা ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net