Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
নেদারল্যান্ডসের রানী আসছেন ঢাকায়

টপ নিউজ

অনলাইন ডেস্ক
09 July, 2019, 11:10 am
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ৩ দিনের সফরে ঢাকায় আসছেন ভিসা’র এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন
  • বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার  
  • বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে আগামী সপ্তাহে ২৫ মার্কিন কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন: মাহ্দী আমিন
  • ভারতের উদ্বেগ সত্ত্বেও বাংলাদেশ সফরে আসতে পারেন জাকির নায়েক
  • দুই দিনের ‘ঐতিহাসিক’ সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

নেদারল্যান্ডসের রানী আসছেন ঢাকায়

অনলাইন ডেস্ক
09 July, 2019, 11:10 am
Last modified: 25 August, 2019, 04:23 am
ছবি:সংগৃহীত

আজ মঙ্গলবার (৯ জুলাই) ঢাকায় আসছেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন। চার দিনের সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন  ও অর্থনৈতিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। 

সোমবার (৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রানি ম্যাক্সিমা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।

বুধবার (১০ জুলাই)  সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদে রানি ম্যাক্সিমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

বুধবার সকালে তিনি নগরীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে ঢাকাস্থ জাতিসংঘ সদরদপ্তর পরিদর্শন এবং সেখানে বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এর পর তিনি নরসিংদীর পলাশে জিন্দারি ইউনিয়ন পরিষদ এবং টাঙ্গাইলে একটি বুটিক শপ পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) ডাচ রানি বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রানি ম্যাক্সিমা শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করবেন।

এছাড়াও বাংলাদেশ সফরে আসছেন আরও দুই দেশের ভিভিআইপি। আজ মঙ্গলবার (৯ জুলাই) সকালে ঢাকায় আসার কথা রয়েছে মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রধান হিলদা হেইনের।মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট ঢাকায় শুরু হওয়া দুই দিনব্যাপী গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের বৈঠকে যোগ দেবেন।

 আর আগামী ১৩ জুলাই দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিতে এ সফর। তার সফরকালে বাংলাদেশে কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে।

Related Topics

বাংলাদেশ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • ৩ দিনের সফরে ঢাকায় আসছেন ভিসা’র এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন
  • বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার  
  • বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে আগামী সপ্তাহে ২৫ মার্কিন কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন: মাহ্দী আমিন
  • ভারতের উদ্বেগ সত্ত্বেও বাংলাদেশ সফরে আসতে পারেন জাকির নায়েক
  • দুই দিনের ‘ঐতিহাসিক’ সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net