বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কোহলার আগামীকাল (৪ আগস্ট) থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) পর্যন্ত তিনদিনের সরকারি সফরে ঢাকায় আসছেন।
সোমবার (৩ আগস্ট) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, সফরকালে অ্যাডমিরাল কোহলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বিবৃতিতে আরও জানানো হয়, বৈঠকে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও পেশাদার সামরিক শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।
