Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন দেখে অবাক ফিফা! শেয়ার করল ভিডিও

হিন্দুস্তান টাইমস
27 November, 2022, 11:10 pm
Last modified: 27 November, 2022, 11:38 pm

Related News

  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় নগ্ন ছবি ধরা পড়ায় আর্জেন্টিনার এক ব্যক্তি পেলেন ১২,৫০০ ডলার ক্ষতিপূরণ
  • ম্যারাডোনার মৃত্যু মামলার বিচারপ্রক্রিয়া 'বাতিল'

বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন দেখে অবাক ফিফা! শেয়ার করল ভিডিও

বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের এই উল্লাসের ভিডিয়ো নজর কেড়েছে পুরো বিশ্বের। আর তাই বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভেরিফাইড টুইটারে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস
27 November, 2022, 11:10 pm
Last modified: 27 November, 2022, 11:38 pm
আর্জেন্টিনার জয়ের পরে বাংলাদেশের সমর্থকরা (ছবি: টুইটার)

বাংলাদেশে আর্জেন্টিনা ভক্তদের সংখ্যাটা নেহাত কম নয়। ভারতের মতো বাংলাদেশও ফুটবল পাগল দেশ। আর তাই মেক্সিকো হারতেই আর্জেন্টিনার সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করলেন বাংলাদেশের সমর্থকরা। সেটা আবার ফিফার সোশ্যাল মিডিয়াতে প্রকাশও করা হয়! 

মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে ভেসে রয়েছে আর্জেন্টিনা। মেসিদের এই দারুণ জয়ের পর সারা বিশ্বে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দের জোয়ারে ভেসেছেন। ভারতের পাশাপাশি বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের মনেও আনন্দের জোয়ার দেখা গিয়েছে। গভীর রাতেই সেখানে রাস্তায় মিছিল বের করেন মেসিদের ভক্তরা।

আর হবে না-ই বা কেন, বলা যেতে পারে এ যাত্রায় অগ্নিপরীক্ষায় পাশ করে গেল মেসির আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে বেশ চাপে ছিল মেসিবাহিনী। ফলে শেষ ষোলোতে যাওয়ার জন্য মেক্সিকোর বিরুদ্ধে জয় ছাড়া অন্য উপায় ছিল না তাদের। সেই পরীক্ষায় দারুণভাবে পাশ করল মেসির আর্জেন্টিনা। মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জয় ছাড়াও মেসির দুরন্ত গোল সবার মন জিতেছে।

এমন দুর্দান্ত জয়ের পর বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের মনে আনন্দের জোয়ার বয়ে গেছে। গভীর রাতেই রাস্তায় বেরিয়েছে মিছিল।

This is the power of football ❤️@Argentina fans in Bangladesh celebrating Lionel Messi's goal in the #FIFAWorldCup victory over Mexico last night ???pic.twitter.com/HSE6JGGRsw— FIFA.com (@FIFAcom) November 27, 2022

বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের এই উল্লাসের ভিডিও নজর কেড়েছে পুরো বিশ্বের। আর তাই বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভেরিফাইড টুইটারে এই ভিডিও পোস্ট করা হয়েছে।

ভিডিওর ক্যাপশনে ফিফা লিখেছে, 'এটাই হলো ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তরা ফিফা বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে মেসির দেওয়া গোল উদযাপন করছে।'

ভিডিয়োটি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বলে জানা গেছে।

আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ পোল্যান্ড। সবার আশা, মেসিরা সেই ম্যাচ জিতে শেষ ষোলোয় নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলবেন।

Related Topics

খেলা / টপ নিউজ

আর্জেন্টিনা / আর্জেন্টিনা সমর্থক / ফুটবল বিশ্বকাপ / কাতার বিশ্বকাপ ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় নগ্ন ছবি ধরা পড়ায় আর্জেন্টিনার এক ব্যক্তি পেলেন ১২,৫০০ ডলার ক্ষতিপূরণ
  • ম্যারাডোনার মৃত্যু মামলার বিচারপ্রক্রিয়া 'বাতিল'

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net