Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
কাতারে পারস্য রূপকথা লিখল ইরান

টিবিএস রিপোর্ট
25 November, 2022, 05:45 pm
Last modified: 25 November, 2022, 07:03 pm

Related News

  • ট্রাম্প এখন হরমুজ না খুলেই যুদ্ধ শেষ করতে চান; ইরানের শর্ত-স্বার্থ রক্ষা হলেই কেবল যুদ্ধ শেষ হবে: পেজেশকিয়ান
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান
  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

কাতারে পারস্য রূপকথা লিখল ইরান

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর এই ম্যাচে হারলেই প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে যেতো ইরানের। কিন্তু ওয়েলসকে হারিয়ে প্রথমবারের মতো নক-আউট রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো পারস্যের দেশটি।
টিবিএস রিপোর্ট
25 November, 2022, 05:45 pm
Last modified: 25 November, 2022, 07:03 pm
ছবিঃ এএফপি

কাতার বিশ্বকাপে আরেকটি এশিয়ান রূপকথা লিখল ইরান। ম্যাচের শেষ তিন মিনিটে দুই গোল করে ওয়েলসকে হারিয়ে নক-আউট পর্বে ওঠার স্বপ্ন বেশ ভালোভাবেই বাঁচিয়ে রাখল তারা। 

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর এই ম্যাচে হারলেই প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে যেতো ইরানের। কিন্তু ওয়েলসকে হারিয়ে প্রথমবারের মতো নক-আউট রাউন্ডে যাওয়ার পথ সুগম করলো পারস্যের দেশটি। 

আরব্য রজনী, এশিয়ার জাগরণের বিশ্বকাপে এবার পারস্যের রূপকথা লিখল ইরান। এর আগে বিশ্বকাপে ৫ বার খেললেও কখনোই গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি ইরান। গ্যারেথ বেলের ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে কাতারে সেই সম্ভাবনা জাগিয়ে তুলেছে বিশ্বকাপে পারস্যের একমাত্র প্রতিনিধিরা। আহমাদ বিন আলি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়েছে দুই দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ইরান জিতলেও ওয়েলসও কম যায়নি। 

প্রথম ম্যাচে আমেরিকার বিপক্ষে ড্র করায় ওয়েলসের ঝুলিতে ছিল এক পয়েন্ট, ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে উড়ে যাওয়া ইরান এই ম্যাচ হারলেই প্রথম দল হিসেবে বিদায় নিতো কাতার থেকে। এক অর্থে এটা বাঁচা-মরার লড়াই ছিল মধ্যপ্রাচ্যের দেশটির। 

সেই লড়াইয়ের প্রথমার্ধটা ছিল টানটান উত্তেজনায় ভরপুর। বল দখলের ক্ষেত্রে ওয়েলস এগিয়ে থাকলেও তাদের আক্রমণগুলো নষ্ট হচ্ছিল বেল-উইলসনদের বাজে ফিনিশিংয়ের জন্য। ইরানের একটি গোল বাতিল হয় অফসাইডের জন্য। ইরানিয়ান মেসি খ্যাত সর্দার আজমুন বেশ সমস্যা সৃষ্টি করেছেন ওয়েলস ডিফেন্ডারদের জন্য। 

দ্বিতীয়ার্ধে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। তবে এই অর্ধে ইরানের দাপট ছিল বেশি। গোলমুখী প্রচেষ্টায় তারা ওয়েলসকে টেক্কা দিতে থাকে। তবে এতো আক্রমণের পরও গোলের দেখা পাচ্ছিল না পারস্যের দেশটি। ৮৬ মিনিটে বক্সের বাইরে ইরানের মেহদি তারেমিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ওয়েলসের গোলরক্ষক হেনেসি, যেটি কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ড। 

১০ জনের দলে পরিণত হওয়া ওয়েলসকে এরপর চেপে ধরে ইরান। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের সঙ্গে অতিরিক্ত ৯ মিনিট যোগ করেন অফিশিয়ালরা। ম্যাচের ৯৮ মিনিটে বক্সের বাইরে থেকে চেসমির দুর্দান্ত শট ওয়েলসের বল জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় ইরান। ম্যাচ জয়ের জন্য এটিই যথেষ্ট মনে হচ্ছিল, কিন্তু শেষ বাঁশি বাজার আগে আবারও গোল করেন রাজাইয়েন। 

এই জয়ের ফলে 'বি' গ্রুপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো ইরান। এক পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা ক্ষীণ হয়ে গেল টেবিলের তলানিতে থাকা ওয়েলসের। 

ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ওয়েলস, কিন্তু ৬২% বল দখলে রেখেও ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারেনি তারা। গোলের প্রচেষ্টায় ইরানের কাছে পাত্তা পায়নি ওয়েলস, ইরানের ২১ শটের বিপরীতে ওয়েলসের শট ছিল ১০ টি। 

নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ইরানের প্রতিপক্ষ আমেরিকা, ড্র করলেও পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকছে ইরানের সামনে। অন্যদিকে ওয়েলস মুখোমুখি হবে ইংল্যান্ডের, যে ম্যাচে জেতা ছাড়া কোনো পথ খোলা নেই রব পেজের দলের সামনে।    

 

 

 

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ ২০২২ / ইরান / ওয়েলস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • ট্রাম্প এখন হরমুজ না খুলেই যুদ্ধ শেষ করতে চান; ইরানের শর্ত-স্বার্থ রক্ষা হলেই কেবল যুদ্ধ শেষ হবে: পেজেশকিয়ান
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান
  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net