Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
এবারই প্রথম নয়, এ নিয়ে ছয়বার হার দিয়ে বিশ্বকাপ শুরু করলো আর্জেন্টিনা

টিবিএস রিপোর্ট
22 November, 2022, 06:55 pm
Last modified: 23 November, 2022, 06:16 am

Related News

  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় নগ্ন ছবি ধরা পড়ায় আর্জেন্টিনার এক ব্যক্তি পেলেন ১২,৫০০ ডলার ক্ষতিপূরণ
  • ম্যারাডোনার মৃত্যু মামলার বিচারপ্রক্রিয়া 'বাতিল'

এবারই প্রথম নয়, এ নিয়ে ছয়বার হার দিয়ে বিশ্বকাপ শুরু করলো আর্জেন্টিনা

এর মাঝে ১৯৯০ বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরেও ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। তাই আর্জেন্টিনা সমর্থকরা এবারও আশায় বুক বাঁধতেই পারেন।
টিবিএস রিপোর্ট
22 November, 2022, 06:55 pm
Last modified: 23 November, 2022, 06:16 am
ছবি: রয়টার্স

বিশ্বকাপের অন্যতম অঘটনের জন্ম দিয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে আজ সৌদি আরব। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হেরে বড় ধাক্কা খেলেন লিওনেল মেসিরা। খবর আল-জাজিরার।

তবে এবারই প্রথম নয়, এর আগেও পাঁচবার প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। এর মধ্যে একবার ফাইনালেও উঠেছে তারা। 

আল-জাজিরার আরেক প্রতিবেদনে জানা যায়, ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের রানার্স আপ আর্জেন্টিনা। কিন্তু পরের ১৯৩৪ বিশ্বকাপের প্রথম ম্যাচেই সুইডেনের কাছে ২-৩ হেরে বিদায় নেয় তারা। এরপর ১৯৫৮ সালেও প্রথম ম্যাচেই পশ্চিম জার্মানির কাছে ১-৩ গোলে হারে তারা। তারপর ১৯৭৪ বিশ্বকাপে প্রথম ম্যাচে পোল্যান্ডের কাছে ২-৩ গোলে, ১৯৮২ বিশ্বকাপে তারা প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ০-১ ব্যবধানে হারে। 

তারপর এল ১৯৯০ সাল। ইতালি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচ। প্রথম ম্যাচেই আগেরবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি আফ্রিকার দেশ ক্যামেরুন। 

আর্জেন্টিনার নেতৃত্বে কিংবদন্তি ম্যারাডোনা। সেবারের আর্জেন্টিনা ১৯৮৬ সালের মতো শক্তিশালী না হলেও সব দিক থেকেই ক্যমেরুনের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল। 

সেদিন ৮ জুন। ইতালির সান সিরো স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ক্যামেরুন ও আর্জেন্টিনা।

প্রথমার্ধ দাপটের সঙ্গেই খেলল আর্জেন্টিনা। কিন্তু গোলের দেখা পেল না। 

দ্বিতীয়ার্ধের অর্ধেক সময় না পেরোতেই ঘটল অঘটন। গোল করে বসল ক্যামেরুন। 

ম্যাচের ৬৭ মিনিটে ওমাম-বাইয়ুকের গোলে ম্যাচে লিড নিয়ে নীল ক্যামেরুন। এরপর বাকি সময়ে ম্যারাডোনা, ক্যানিজিয়া, বুরুচাগারা মিলে প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু ক্যামেরুনের রক্ষণে চিড় ধরাতে পারলেন না। 

অবশেষে ১৯৯০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

তবে প্রথম ম্যাচ হারাটাই বোধহয় শাপে বর হয়ে দেখা দেয় ম্যারাডোনাদের জন্য। 

সেবার কোনোমতে গ্রুপে তৃতীয় হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে আর্জেন্টিনা। তারপরই একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ম্যারাডোনা বাহিনী। যদিও টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি আর্জেন্টিনা। পশ্চিম জার্মানির কাছে হার মানতে হয়। অনেকেরই অবশ্য ধারণা, ওই ম্যাচে আর্জেন্টিনাকে জোর করে হারানো হয়েছিল।

তাই এবার কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনা ভক্তরা আশায় বুক বাঁধতেই পারেন। কারণ এবারও যে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছেন তারা! কে জানে, হয়তো এবারও ফাইনালে দেখা যেতে পারে মেসিবাহিনীকে। 

Related Topics

টপ নিউজ

ফুটবল বিশ্বকাপ ২০২২ / ফুটবল বিশ্বকাপ / আর্জেন্টিনা / কাতার বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় নগ্ন ছবি ধরা পড়ায় আর্জেন্টিনার এক ব্যক্তি পেলেন ১২,৫০০ ডলার ক্ষতিপূরণ
  • ম্যারাডোনার মৃত্যু মামলার বিচারপ্রক্রিয়া 'বাতিল'

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net